Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘তৈরি আছি’, ১১ বলে ফিফটি করে নিন্দুকদের বার্তা, ভারতীয় সিনিয়র দলে ঢোকার আগে বিধ্বংসী সূর্যবংশী

    2 hours ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ স্বপ্নের মতো আইপিএল মরশুম কাটিয়ে এসে ভারতের সিনিয়র দলে (Indian Cricket Team) ডাক পেয়েছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড সফরের টি-টোয়েন্টি দলে ভারতের জার্সি গায়ে দেখা যাবে তাকে। তার আগে লিস্ট এ ক্রিকেট খেলে সেই সফরের প্রস্তুতি নিচ্ছিলেন বৈভব। কিন্তু ভারতীয় ‘এ’ দলের (India ‘A’ Team) জার্সিতে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিরুদ্ধে আয়োজিত ত্রিদেশীয় সিরিজে নিজের সেরা ছন্দ খুঁজে না পাওয়ায় তাকে সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল।

    আইপিএলে বিধ্বংসী ব্যাটিং করার পর ভারতীয় এ দলের জার্সিতে তাকে ফিকে লাগছিল। ফর্ম হারানোর কারণে মেজাজ হারিয়ে এসে শ্রীলঙ্কার ক্রিকেটারদের সঙ্গে ধস্তাধস্তিতেও জড়িয়ে ছিলেন বৈভব। সমালোচক থেকে শুরু করে তার শুভাকাঙ্ক্ষীরাও বিশ্বাস করতে শুরু করেছিলেন যে ভারতের জার্সির চাপ সামলানোর জন্য তৈরি নন।

    Former Indian cricketer angry over Vaibhav Sooryavanshi behaviour.

    এবার ব্যাট হাতে সেই সমালোচকদের জবাব দিলেন বৈভব সূর্যবংশী। ফাইনালে ভারত প্রথমে ব্যাটিং করতে নামার পর বৈভব যখন মাঠ ছাড়লেন তখন তার নামের পাশে ৯৪ রান। মাত্র ২৯ বলে এই রান করেছেন তিনি। মেরেছেন ১০ টি চার, ৮ টি ছক্কা, স্ট্রাইক রেট ৩২৪.১৩! ফাইনালের মতো বড় মঞ্চে শ্রীলঙ্কা ‘এ’ দলের বোলিং আক্রমণকে একার হাতে ধ্বংস করে দিয়েছেন এই বালক।

    আরও পড়ুন: সৌরভ, দ্রাবিড়দের টপকে গেলেন রোহিত শর্মা! বিশ্বকাপের আগেই ঢুকবেন শচীন-কোহলির ক্লাবে

    এদিন শ্রীলঙ্কার কৌশিল্য ভিরারত্নের (১২ বলে) দ্রুততম লিস্ট এ অর্ধশতরানের রেকর্ড ভেঙেছেন বৈভব। ১১ বলে পঞ্চাশের গণ্ডি টপকানোর পরেও থামেননি তিনি। শেষপর্যন্ত শতরান থেকে মাত্র ৬ রান দূরে তিনি থামলেন তখন ভারত ৮.৫ ওভারে ১৩২ তুলে ফেলেছে। এই শ্রীলঙ্কার ক্রিকেটারদের বিরুদ্ধেই গ্রূপের ম্যাচ হেরে মেজাজ নষ্ট করে ফেলেন সূর্যবংশী। অভিযোগ করেছিলেন যে ম্যাচ জেতার পর শ্রীলঙ্কার ক্রিকেটাররা তাকে উদ্দেশ্য করে কটু কথা বলেছেন। আজ ব্যাট হাতে জবাব দিলেন।

    আরও পড়ুন: ফর্মে না থাকলেও এই কারণে রোহিতকে সুযোগ দিচ্ছে BCCI! ফাঁস হলো গিলের ভারতের বিশ্বকাপের আসল পরিকল্পনা

    বড় মঞ্চে বড় রান করা অবশ্য বৈভব সূর্যবংশীর কাছে নতুন কিছু নয়। মঞ্চ বড় হলে যেন আরও উজ্জ্বলভাবে জ্বলে উঠেন ১৫ বছর বয়সী এই তারকা। এর আগে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ৮০ বলে ১৭৫ রান করেন তিনি। এরপর আইপিএলের এলিমিনেটরে ২৯ বলে ৯৭ এবং দ্বিতীয় কোয়ালিফায়ারে ৪৭ বলে ৯৬ রানের ইনিংস খেলেন তিনি। এরপর আজ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আগুনে ব্যাটিং। ভারতীয় সিনিয়র দলের জন্য যে তিনি প্রস্তুত, তা আরও একবার বুঝিয়ে দিলেন বৈভব।

     

    Click here to Read More
    Previous Article
    মাত্র ৬৪ ম্যাচেই ইতিহাস! রোহিত শর্মার ODI রেকর্ড ছুঁয়ে ফেললেন শুভমান গিল! এবার সামনে কারা?
    Next Article
    এবার দেশের মাটিতেই সোনার ভাণ্ডার! অন্ধ্রপ্রদেশে মিলল ৫০ টন সোনার খনি, বদলাতে পারে ভারতের অর্থনীতির ছবি

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment