Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    তিনি ৫০ পেরোলেই জয়ী হয় ভারত! এবার অনন্য রেকর্ড গড়লেন রোহিত শর্মা যা নেই শচীনেরও

    3 hours ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ২০২৬ সালের প্রথমার্ধের ব্যর্থতা কাটিয়ে অবশেষে রানে ফিরেছেন হিটম্যান রোহিত শর্মা (Rohit Sharma)। আফগানিস্থানের বিরুদ্ধে তৃতীয় ও নিয়মরক্ষার ওডিআই ম্যাচে ভারতীয় দলকে (Indian Cricket Team) সহজ জয় এনে দেওয়ার কাজে বড় ভুমিকা ছিল প্রাক্তন ভারতীয় অধিনায়কের। এদিন ৬৯ বলে ৭৯ রান দলের জয় নিশ্চিত করে ড্রেসিংরুমে ফেরেন রোহিত। আসন্ন ওডিআই বিশ্বকাপের (2027 ODI World Cup) আগে তার ফর্ম স্বস্তি দিচ্ছে রোহিতকে।

    কাল দলকে জয় এনে দেওয়ার মাধ্যমে একটি অনন্য রেকর্ড নিজের নামে করে নিয়েছেন রোহিত। দলের জয়ের ক্ষেত্রে সব ফরম্যাট ওপেনার হিসেবে মোট ১০০ বার ৫০ রানের গণ্ডি পার করছেন রোহিত। অর্থাৎ ফরম্যাট নির্বিশেষে ভারতের জার্সিতে ওপেনিংয়ে নেমে রোহিত মোট ১০০ বার হাফসেঞ্চুরির গণ্ডি পার করে ভারতকে জয় এনে দিয়েছেন। বিশ্ব ক্রিকেটে অন্য কোনও ওপেনারের নামের পাশে এই বিশেষ ক্ষেত্রে ১০০ পার করার কৃতিত্ব নেই।

    আরও পড়ুন: মাত্র ২৬টি ODI ম্যাচ খেলেই রোহিত শর্মাকে ছুঁয়ে ফেললেন ঈশান কিষাণ! সামনে শুধু কোহলি

    একনজরে দেখে নেওয়া যাক বিশ্ব ক্রিকেটে ফরম্যাট নির্বিশেষে কোন ওপেনাররা সবচেয়ে বেশিবার ৫০ রানের গণ্ডি পেরিয়েছেন…….

    ১. রোহিত শর্মা (১০০ বার)
    ২. ডেভিড ওয়ার্নার (৯৫ বার)
    ৩. সনৎ জয়সূর্য (৮৭ বার)
    ৪. ডেসমন্ড হেইন্স (৮৬ বার)

    এছাড়া আফগানদের বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচে ব্যাট হাতে ৯ টি চার ও ৩ টি ছক্কাও মারেন রোহিত শর্মা। আউট হওয়ার পর তার মুখে ছিল হতাশার ছাপ। ভারতীয় ক্রিকেটপ্রেমীরা অবশ্য এই দৃশ্য দেখে খুশি। এই বয়সে এসেও হিটম্যানের রানের ক্ষিদে অক্ষুণ্ণ রয়েছে দেখে স্বস্তিতে ভক্তরা। এদিন নিজের ৬২ তম অর্ধশতরান পেয়েছেন রোহিত। আর ওডিআই কেরিয়ারে মোট ৯৫ বার পঞ্চাশ রানের গণ্ডি পেরোনোর নজির গড়লেন প্রাক্তন ভারত অধিনায়ক। তিনি এই তালিকায় টপকে গিয়েছেন দুই প্রাক্তন ভারতীয় কিংবদন্তি সৌরভ গাঙ্গুলী ও রাহুল দ্রাবিড়কে।

    আরও পড়ুন: আরও এক অনন্য রেকর্ড অধিনায়ক শুভমান গিলের! পেছনে ফেললেন মহেন্দ্র সিংহ ধোনিকে

    আসুন এক নজরে দেখে নেওয়া যাক ওডিআই ক্রিকেটে ভারতের জার্সিতে সর্বাধিক ৫০ রান বা তার বেশি স্কোরের নজির গড়েছেন কারা……

    ১. শচীন টেন্ডুলকার (৪৫২ ম্যাচে ১৪৫ বার)
    ২. বিরাট কোহলি (২৯৯ ম্যাচে ১৩১ বার)
    ৩. রোহিত শর্মা (২৭৭ ম্যাচে ৯৫ বার)
    ৪. রাহুল দ্রাবিড় (৩১৪ ম্যাচে ৯৪ বার)
    ৫. সৌরভ গঙ্গোপাধ্যায় (২৯৭ ম্যাচে ৯৩ বার)

     

     

     

    Click here to Read More
    Previous Article
    সরকারি-বেসরকারি সম্পত্তি ভাঙচুরে কড়া বার্তা, নতুন আইন আনছে রাজ্য সরকার
    Next Article
    প্রবাহর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ, তাও স্বামীর ‘নন্দী’ পদবী কেন ছাড়ছেন না দেবলীনা?

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment