Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    গরমে বাড়তি ভিড় সামলাতে রেলের বড় পদক্ষেপ, চালু হচ্ছে তিনটি স্পেশাল ট্রেন—কোন রুটে চলবে জানুন

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক: আসন্ন গরম কালে যাত্রীদের কথা মাথায় রেখে রেল কর্তৃপক্ষ আসানসোল ও যোধপুর পাশাপাশি হাওড়া ও জব্বলপুর এবং মালদা টাউন ও গান্ধীধাম এর মধ্যে তিনটি বিশেষ ট্রেন চালানো সিদ্ধান্ত নিয়েছে (Indian Railways)। এই ট্রেন গুলি চলাচল করার ফলে যাত্রীরা নিশ্চিন্তে এক স্থান থেকে অন্য স্থানে সুস্থ ভাবে যাতায়াত করতে পারবে। পাশাপাশি পরিষেবা ও ভালোভাবে পাবে বলে মনে করা হচ্ছে।

    ট্রেনের ভিড় বাড়তেই রেলের পদক্ষেপ, ৩টি স্পেশাল ট্রেন চালু (Indian Railways)

    সূত্রের খবর, ০১৭০১ জব্বলপুর – হাওড়া বিশেষ ট্রেনটি ১৪.৪.২০২৬, ২১.৪.২০২৬ এবং ২৮.৪.২০২৬ তারিখে ১৯:২০মিনিটে জব্বলপুর থেকে ছেড়ে পরের দিন ২২:১৫ মিনিটে হাওড়ায় পৌঁছাবে। অন্যদিকে, ০১৭০২ হাওড়া – জব্বলপুর বিশেষ ট্রেনটি ১৬.৪.২০২৬, ২৩.৪.২০২৬ এবং ৩০.৪.২০২৬ তারিখে ০০:১৫ মিনিটে হাওড়া থেকে ছেড়ে পরের দিন ০৪:০০ জব্বলপুরে পৌঁছাবে (Indian Railways)।

    Indian Railways as crowds surge 3 special trains launched

    আরও পড়ুন: যাত্রী ভোগান্তি কমাতে বড় ঘোষণা, শিয়ালদহ থেকে ভোট স্পেশাল ট্রেন চালানোর পরিকল্পনা কতৃপক্ষের

    পাশাপাশি ০৪৮১৯ যোধপুর – আসানসোল বিশেষ ট্রেনটি ১৪.৪.২০২৬, ২১.৪.২০২৬ এবং ২৮.৪.২০২৬ তারিখে ১৭:০০ মিনিটে যোধপুর থেকে ছেড়ে তৃতীয় দিন ০৪:৫৫ মিনিটে আসানসোলে পৌঁছাবে। অন্যদিকে, ০৪৮২০ আসানসোল – যোধপুর বিশেষ ট্রেনটি ১৬.৪.২০২৬, ২৩.৪.২০২৬ এবং ৩০.৪.২০২৬ তারিখে ০৭:৫৫ ঘটিকায় আসানসোল থেকে ছেড়ে পরের দিন ১৮:৪৫ মিনিটে যোধপুরে পৌঁছাবে।

    পাশাপাশি ০৯৪৬৩ গান্ধিধাম – মালদা টাউন স্পেশাল ট্রেনটি ১৯.০৪.২০২৬ তারিখে ১২:৩০ ঘটিকায় গান্ধিধাম থেকে ছেড়ে তৃতীয় দিনে ০৯:১০ মিনিটে মালদা টাউনে পৌঁছাবে। পাশাপাশি ০৯৪৬৪ মালদা টাউন – গান্ধিধাম স্পেশাল ট্রেনটি ২১.০৪.২০২৬ তারিখে ১৭:৩৫ মিনিটে মালদা টাউন থেকে ছেড়ে তৃতীয় দিনে ১৫:৩০ ঘটিকায় গান্ধিধামে পৌঁছাবে।

    এই ট্রেনগুলো চলাচল করার ফলে যাত্রীদের একদিকে যেমন যাতায়াত ব্যবস্থা উন্নত হবে। পাশাপাশি এই যাত্রাপথে উভয় দিকে পূর্ব রেলের আওতাধীন চিত্তরঞ্জন, মধুপুর ও জেসিডি স্টেশন ট্রেনগুলো দাঁড়াবে। দ্বিতীয় শ্রেণী, স্লিপার ক্লাস ও শীততাপ নিয়ন্ত্রিত বসার ব্যবস্থা থাকবে (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    শুধু ১৫০০ টাকা নয়, যুবসাথীতে দেওয়া হবে চাকরিও? বড় ঘোষণা মমতার
    Next Article
    Himant Biswa Sharma Live| বৈষ্ণবনগরে হিমন্ত বিশ্ব শর্মার জনসভা থেকে সরাসরি|West Bengal Election 2026

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment