Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ফের ইমেল আতঙ্ক! আদালতে বোমা থাকার দাবি, তদন্তে পুলিশ ও বম্ব স্কোয়াড

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: ফের আরও একবার বোমাতঙ্ক ছড়ালো রাজ্যের বিভিন্ন আদালতে (Bomb Threat)। মঙ্গলপারের পর বুধবার ইমেল এর মাধ্যমে আদালতে বোমাতঙ্কের বিস্ফোরণের হুমকি দেওয়া হয়। এরপর জেলার বিভিন্ন আদালত হুড়াহুড়ি পড়ে যায়। পাশাপাশি বুধবারের মেল গুলো পাঠানো হয় বিভিন্ন জেলার আদালতের বিচারকদের কাছে। ইতিমধ্যে এই ঘটনা তদন্তে পুলিশ ও বোম স্কোয়াড তদন্তে নেমেছে।

    ফের ইমেল বোমাতঙ্ক, নিরাপত্তা জোরদার জেলার আদালত চত্বর (Bomb Threat)

    সূত্রের খবর বুধবার সকালে প্রথমে বোমাতঙ্ক ছড়ায় আসানসোল জেলা ও দায়রা আদালতে। পশ্চিম বর্ধমানের জেলা বিচারকের কাছে হুমকি মেলটি আসে (Bomb Threat)। সেই মেলে লেখা ছিল, আদালতে বোমা রাখা আছে। কিছু ক্ষণ পরেই বিস্ফোরণ হবে। এই খবর প্রকাশ্যে আসতেই পৌঁছোন আসানসোল-দুর্গাপুর পুলিশের ডেপুটি কমিশনার ধ্রুব দাস।

    Bomb Threat again email bombardment security strengthened district court premises

    আরও পড়ুন: দোলের ছুটিতে পুরী যাওয়ার টিকিট পাচ্ছেন না? হোলি উপলক্ষে অতিরিক্ত ট্রেনের ঘোষণা পূর্ব রেলের

    শুধু মাত্র আসানসোল নয়, বীরভূমের সিউড়ি জেলা আদালতেও একই ছবি দেখা যায়। এই বিষয়ে আদালত সূত্রে জানা গিয়েছে, জেলা বিচারকের কাছে ওই হুমকিবার্তাটি পাঠানো হয়েছিল। বেলা ১২টা থেকে ওই বিচারকের এজলাসে শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু ওইমেল পাওয়ার পরেই আদালত চত্বরে আতঙ্ক ছড়ায়।

    ফাঁকা করে দেওয়া হয় এজলাস। খবর দেওয়া হয় পুলিশ এবং বম্ব স্কোয়াডে। এছাড়াও ঘটনাস্থলে যায় ডিএসপি কুণাল চক্রবর্তীর নেতৃত্বে একটি দল। কিন্তু দুপুর দেড়টা পর্যন্ত তল্লাশি চালিয়ে আসানসোল এবং সিউড়ি জেলা আদালতে সন্দেহজনক কোনও বস্তু পাওয়া যায়নি।

    প্রসঙ্গত, মঙ্গলবার ও পশ্চিম বর্ধমান জেলা ও দায়রা আদালতে বোমা হামলার হুমকির মেল এসেছিল। পাশাপাশি কলকাতা নগর ও দায়রা আদালতেও এই মেল পাঠানো হয়। তবে কারা এর সঙ্গে যুক্ত সেই বিষয়ে এখনো কিছু জানা যায়নি। ইতিমধ্যে এই বিষয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ (Bomb Threat)।

    Click here to Read More
    Previous Article
    ‘অনেক কিছু সয়েছে পানিহাটি’, অভয়ার বিধানসভা দিয়েই ‘গৃহ সম্পর্ক অভিযান’এর সূচনা সুকান্তের
    Next Article
    বকেয়া DA ইস্যুতে আবারও সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীরা, ঘুরবে মোড়?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment