Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘অনেক কিছু সয়েছে পানিহাটি’, অভয়ার বিধানসভা দিয়েই ‘গৃহ সম্পর্ক অভিযান’এর সূচনা সুকান্তের

    2 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক : এসআইআর শেষ হলেই রাজ্যে বেজে যাবে ২৬ এর ভোট যুদ্ধের দামামা। শাসক বিরোধী দুই পক্ষই এখন থেকে লড়াইয়ের জমি প্রস্তুতিতে নজর দিয়েছে। সম্প্রতি রাজ্যের বেকারদের জন্য নতুন ভাতার ঘোষণা করেছে তৃণমূল সরকার। এবার পালটা রাজ্যে ‘গৃহ সম্পর্ক অভিযান’ শুরু করল বিজেপি। পানিহাটি বিধানসভা দিয়েই তার সূচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।

    পানিহাটিতে গৃহ সম্পর্ক অভিযানে সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)

    বিজেপির মণ্ডল সভাপতি ও অন্যান্য কার্যকর্তাদের নিয়ে এদিন পানিহাটির বিভিন্ন বাড়ি বাড়ি ঘোরেন সুকান্ত মজুমদার। প্রত্যেকটি বাড়িতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা পৌঁছে দেন তিনি। কথা বলেন আট থেকে আশির সঙ্গে। কেন্দ্রীয় মন্ত্রীকে এত সামনে পেয়ে এলাকার বাসিন্দারাও খুলে বলেন নিজেদের অভাব অভিযোগ। সকলের অভিযোগ মন দিয়ে শুনে সমাধানের আশ্বাস দেন কেন্দ্রীয় মন্ত্রী।

    Sukanta Majumdar starts griha sampark abhiyaan from panihati

    অভিযোগ জানান বাসিন্দারা: কয়েকজন প্রবীণ বাসিন্দাকে অভিযোগ করতে শোনা যায়, বিধবা ভাতার টাকায় দিন চলছে না। ওষুধের খরচ বাড়ছে দিন দিন। জন ঔষধির কেন্দ্রে কমে ওষুধ পাওয়ার কথাও বলেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তাদের থেকে তথ্য নিয়ে সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন তিনি। বর্তমানে রাজ্য সরকার মহিলাদের দিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। এদিন পানিহাটিতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, বিজেপি ক্ষমতায় আসছে শুরু হবে ‘অন্নপূর্ণার ভাণ্ডার’।

    আরও পড়ুন : SSC একাদশ-দ্বাদশের সুপারিশপত্র দেওয়া শুরু, কাউন্সেলিং কবে থেকে? জানালেন চেয়ারম্যান

    কী জানান সুকান্ত মজুমদার: এদিন গৃহ সম্পর্ক অভিযানে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘সবাইকে বোঝাতে হবে। রাজ্য থেকে শিল্প চলে যাচ্ছে, ৬০০০ কারখানা বন্ধ হয়ে গিয়েছে। ভাতা আমরা এলে আমরাও দেব, আরও বাড়িয়ে দেব। আমরা না এলে অন্য যদি সরকার আসে তারাও বন্ধ করবে না। কাজ যদি না থাকে মানুষের, তবে করবেটা কী? কাজ দরকার’। কার্যত প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে এদিন জনসংযোগ গড়ে তোলেন কেন্দ্রীয় মন্ত্রী।

    আরও পড়ুন : প্রাক্তন স্ত্রীর বিয়ের বছরেই দ্বিতীয় বার গাঁটছড়া? শুভস্মিতার সঙ্গে সম্পর্ক নিয়ে কী বললেন সৌরভ?

    সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার জানান, মানুষের কাছে যে অভ্যর্থনা তাঁরা পেয়েছেন, তাতে তিনি অভিভূত। তাঁর কথায়, ‘এই বিধানসভা অনেক কষ্ট সয়েছে, অনেক কিছু দেখেছে। ঘরের মেয়ের সঙ্গে অনেক কিছু হতে দেখেছে। এই বিধানসভা তৃণমূলকে ক্ষমা করবে না। উপযুক্ত জবাব দেবে।’ তিনি আরও বলেন, এই জমিদারসুলভ মনোভাব, ঔদ্ধত্য মানুষ বেশিদিন সহ্য করে না, বিদ্রোহ করে। সেই বিদ্রোহের ফল এবার গণতান্ত্রিক পদ্ধতিতে সকলে দেখতে পাবে।

    Click here to Read More
    Previous Article
    Howrah News: ভোটের মুখে ফের শ্যু*ট*আউট, হাওড়ায় প্রোমোটার খু*নে বি*স্ফো*রক বাসিন্দারা
    Next Article
    ফের ইমেল আতঙ্ক! আদালতে বোমা থাকার দাবি, তদন্তে পুলিশ ও বম্ব স্কোয়াড

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment