Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বকেয়া DA ইস্যুতে আবারও সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীরা, ঘুরবে মোড়?

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ বকেয়া ডিএ মামলায় (Dearness Allowance) সুপ্রিম কোর্টে জয় পেয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা (Government Employees)। আদালতের নির্দেশ ছিল, পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়ার সমস্তটা ডিএ অবিলম্বে মিটিয়ে দিতে হবে। ২৫% অবিলম্বে মেটানোর ছিল নির্দেশ। তবে মাঝে বেশ কিছুটা সময় পেরিয়ে গেলেও সরকার নীরব। এই অবস্থায় রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেছে সংগ্রামী যৌথ মঞ্চ (Sangrami Joutha Mancha)। এবার জানা যাচ্ছে, সেই পথে হাঁটছে কনফেডারেশন।

    ডিএ মামলায় জোড়া চাপে রাজ্য | Dearness Allowance

    জানা যাচ্ছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজও আদালত অবমাননার মামলা দায়ের করতে চলেছে সুপ্রিম কোর্টে। সংগ্রামী যৌথ মঞ্চের পর পর এবার আদালত অবমাননার মামলার পথে কনফেডারেশনও? এই বিষয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সম্প্রতি জানান, ‘আমাদের আইনজীবীরা বলছেন অবমাননার মামলা ফাইল করে রাখা হোক।’ প্রথমে সংগ্রামী যৌথ মঞ্চ আর এবার সেই পথে হেঁটে আদালতে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। ফলত এই পরিস্থিতিতে রাজ্য সরকারের উপর চাপ আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

    গত ৫ ফেব্রুয়ারী বকেয়া ডিএ মামলার চূড়ান্ত রায়দান করে সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশ ছিল, রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়ার ১০০ শতাংশই মেটাতে হবে। ডিএ–র ২৫ শতাংশ অবিলম্বে মিটিয়ে দিতে হবে। বাকিটা কীভাবে মেটানো হবে তা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে আগামী ৬ই মার্চের মধ্যে।

    dearness allowance(138)

    আরও পড়ুন: বিচ্ছেদ মামলায় স্বস্তিতে ‘গব্বর’! আদালতের নির্দেশে শিখরকে কোটি কোটি টাকা ফেরত দেবেন প্রাক্তন স্ত্রী

    সুপ্রিম নির্দেশের পর ১৫ দিন পেরিয়ে যাওয়ার পরও কোনো পদক্ষেপ না হওয়ায় রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী এবং রাজ্যের অর্থসচিব প্রভাতকুমার মিশ্রকে আদালত অবমাননার নোটিস দিয়েছিলেন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ-এর আইনজীবী ফিরদৌস শামিম এবং সংগ্রামী যৌথ মঞ্চের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত। তবে তার পরও উত্তর না মেলায় ফের আদালতে মামলা করেছেন সরকারি কর্মীরা। চলতি সপ্তাহেই আদালত অবমাননার মামলার শুনানির সম্ভাবনা। এবার এই মামলা কোন মোড় নেয় সেটাই দেখার।

    Click here to Read More
    Previous Article
    ফের ইমেল আতঙ্ক! আদালতে বোমা থাকার দাবি, তদন্তে পুলিশ ও বম্ব স্কোয়াড
    Next Article
    গ্লোবাল মার্কেটে ভারতের হুঙ্কার! অন্যদিকে, শোচনীয় অবস্থা পাকিস্তানের; সামনে এল বড় রিপোর্ট

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment