Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    একসাথে ৫ ভারতীয় তারকার চোট! বিশ্বকাপের আগে চিন্তায় গৌতম গম্ভীরের ভারতীয় দল

    1 hour ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এইমুহূর্তে ভারতীয় দলকে (Indian Cricket Team) নিয়ে অত্যন্ত চাপে কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। চোটের কবলে পড়েছে একাধিক ভারতীয় ক্রিকেটার। ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) দৌড়ে টিকে থাকা এবং আগামী ওডিআই বিশ্বকাপের (2027 ODI World Cup) প্রস্তুতি, দুইয়েরই ক্ষেত্রে পরিকল্পনা সাজাতে গিয়ে ধাক্কা খাচ্ছে টিম ম্যানেজমেন্ট।

    একনজরে দেখে নেওয়া যাক কোন কোন ভারতীয় তারকা চোটের কারণে ভুগছেন…..

    হার্দিক পান্ডিয়া: পিঠ ও উরুর পেশির সমস্যার কারণে আইপিএলের পর থেকেই মাঠের বাইরে তারকা অলরাউন্ডার। আগামী ওডিআই বিশ্বকাপের দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য তিনি। কিন্তু তাকে আপাতত পাচ্ছেন না গম্ভীর।

    আরও পড়ুন: স্বাধীনতা দিবসের সকালে ক্রিকেটে নতুন ইতিহাস গড়বে শুভমান গিলের ভারত! আগেই হুঙ্কার ছাড়লেন গম্ভীর

    যশপ্রীত বুমরা: হাঁটুর চোটের কারণে অনির্দিষ্টকালের জন্য দল থেকে ছিটকে গিয়েছেন বুমরা। গত দুই বছরে চোটের কারণে একাধিক সিরিজ ও টুর্নামেন্টে মাঠে নামতে পারেননি ভারতের তারকা ফাস্ট বোলার। ফলে অস্বস্তিতে ভারতীয় দল।

    শুভমান গিল: শ্রীলঙ্কা সফরে গিয়ে অনুশীলনে ডান হাতে দুইবার চোট পান ভারত অধিনায়ক। ফলে প্রস্তুতি ম্যাচে মাঠে নামতে পারছেন না। তিনি বেশিদিনের জন্য দল থেকে ছিটকে গেলে ফের চাপ বাড়বে ভারতীয় দলের ওপর।

    আরও পড়ুন: বেশ করেছেন পুজো-পাঠ করে! অন্য ধর্মের হয়েও কোহলি-অনুষ্কার নিন্দুকদের কড়া জবাব মহম্মদ সামির

    নীতিশ রেড্ডি: হার্দিক পান্ডিয়ার বদলি হিসেবে তাকে প্রস্তুত করছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কিন্তু পেশির চোটের কারণে তিনিও ভারতীয় দলের অংশ নন। ফলস্বরূপ এখন পেস বোলিং অলরাউন্ডারের অভাবে ভুগছে ভারত।

    হর্ষিত রানা: গৌতম গম্ভীরের এই প্রিয়পাত্র সুযোগের সদ্ব্যবহার করে ভারতীয় দলে নিজের অবস্থান মজবুত করছিলেন। বোলিংয়ের পাশে ব্যাটিংয়েও উন্নতি করছিলেন তিনি। কিন্তু আপাতত পেশির চোটের কারণে ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছেন এই তরুণ পেসার।

     

    Click here to Read More
    Previous Article
    লাগবে না পেট্রোল-ডিজেল! ভারতের প্রথম ‘বৈদ্যুতিক উড়ন্ত গাড়ি’ বানিয়ে তাক লাগালেন উত্তরাখণ্ডের রবি
    Next Article
    বিশ্বকাপ চলাকালীন মেসিকে প্রাণে মারার ছক! ‘টার্গেট’ ছিলেন রোনাল্ডোও, কীভাবে এড়ানো গেল হামলা?

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment