Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রাস্তায় টোটোর দাপাদাপি অতীত! ই-রিকশা নিয়ে এবার কড়া পদক্ষেপ পরিবহণ দফতরের

    5 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাস্তায় টোটোর (Toto) দাপাদাপি বন্ধ করতে এবার তৎপর পরিবহণ দফতর (West Bengal Transport Department)। সপ্তাহখানেক আগেই এই মর্মে নির্দেশ দেওয়া হয়েছিল। এবার সেই নির্দেশ বাস্তবায়নের জন্য রাজ্য পুলিশকে আরও কড়া হতে বলা হল। এই মর্মে রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিয়েছে সংশ্লিষ্ট দফতর।

    টোটোর দাপাদাপি রুখতে কড়াকড়ি | (Toto)

    অভিযোগ, রাস্তায় টোটোর ‘রমরমা’র জেরে ব্যাপক সমস্যায় পড়ে বাস থেকে শুরু করে সাধারণ গাড়িগুলি। একসময় এর প্রতিবাদে বাস চলাচল বন্ধ করে রেখেছিলেন বাস চালকরা। পালাবদলের পর এই দিকে বিশেষ গুরুত্ব দিয়েছে পরিবহণ দফতর।

    আরও পড়ুনঃ পিএম কিষাণ নাকি কৃষক বন্ধু, কোন প্রকল্পে টাকা বেশি? কোনটায় বেশি সুবিধা জানুন

    জানা গিয়েছে, গত ৭ আগস্ট রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিয়েছেন পরিবহণ দফতরের প্রধান সচিব রবিন্দর সিং। সেখানে বলা হয়েছে, কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রকের নির্দেশিকা অনুসারে মূলত লাস্ট মাইল কানেক্টিভিটির জন্য ই-রিকশা নির্ধারিত।

    এছাড়া রাজ্যের ২০১৬ সালের নির্দেশ অনুসারে নির্দিষ্ট স্থানীয় রাস্তা বাদে রাজ্য সড়ক, জাতীয় সড়ক ও অন্যান্য প্রধান সড়কে টোটো চলাচল নিষেধাজ্ঞা রয়েছে। তবে যদি কর্তৃপক্ষের বিশেষ অনুমোদন থাকে, তাহলে এর ব্যতিক্রম হতে পারে।

    পরিবহণ দফতর জানিয়েছে, নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই বিভিন্ন জাতীয় সড়ক ও রাজ্য সড়কে টোটো চলাচল করছে বলে একাধিক অভিযোগ উঠেছে। ফলে একদিকে যেমন যানজট তৈরি হচ্ছে। তেমনই পথ নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হচ্ছে।

    Toto

    এই সমস্যার সমাধানে জাতীয় সড়ক, রাজ্য সড়ক সহ অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তায় অনুমোদনহীন টোটো চলাচল আটকাতে পুলিশকে কড়া হতে বলা হয়েছে। দরকার পড়লে অধস্তন পুলিশ আধিকারিকদের যথাযথ নির্দেশ দিতে বলা হয়েছে। যারা নির্দেশ অমান্য করবে, তাঁদের বিরুদ্ধে ১৯৮৮ সালের মোটর ভেহিক্যালস অ্যাক্ট ও সংশ্লিষ্ট বিধি অনুসারে পদক্ষেপ নিতে বলা হয়েছে।

    রাস্তায় টোটোর দাপাদাপি নিয়ে অতীতে বিভিন্ন সময় নানা অভিযোগ উঠেছে। এবার সেসবে লাগাম টানতে উদ্যোগী রাজ্যের পরিবহণ দফতর। এই সমস্যার সমাধানের জন্যই রাজ্য পুলিশের ডিজিকে চিঠিও দেওয়া হল।

    Click here to Read More
    Previous Article
    “সমস্ত রাস্তা ক্যামাক স্ট্রিটেই পৌঁছবে”- সুমিত রায় প্রসঙ্গে বিস্ফোরক অভিযোগ ঋতব্রতর
    Next Article
    ‘বঙ্গের কর্মচারীদের জন্য নতুন যুগের সূচনা হবে’, খুশিতে আত্মহারা সরকারি কর্মচারীরা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment