Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বল হাতে উইকেট, ব্যাট হাতে রানের পর গম্ভীরকে হাসিয়েও দেখালেন জাদেজা! স্বস্তিতে ভারতীয় দল

    2 hours ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কার বিরুদ্ধে (Sri Lanka vs India) টেস্ট সিরিজের প্রস্তুতি ইতিমধ্যে আরম্ভ করে দিয়েছে ভারতীয় দল (Indian Cricket Team) প্রস্তুতি ম্যাচে ব্যাটিং এবং বোলিং দুই ক্ষেত্রেই শ্রীলঙ্কা ক্রিকেট একাদশের বিরুদ্ধে শুরুতে বিপাকে পড়েছিল ভারত। কিন্তু রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) অলরাউন্ড পারফরম্যান্স বর্তমানে গৌতম গম্ভীরদের (Gautam Gambhir) স্বস্তিতে রেখেছে।

    গতকাল উইকেট পাওয়ার জন্য ভারতকে অপেক্ষা করতে হয়েছিল ২০ ওভার। কিন্তু তারপর স্পিনাররা ভারতকে সফলতা দেয়। ভাল হাতে সফল বোলারদের মধ্যে অন্যতম একজন ছিলেন অভিজ্ঞ তারকা রবীন্দ্র জাদেজা। গতকাল বল হাতে তিনি ২ উইকেট নিয়ে ভারতকে ম্যাচে ফিরতে সাহায্য করেছিলেন।

    আজ ভারতীয় দল ব্যাটিংয়ে নামার পর যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুলদের খুঁইয়ে কিছুটা চাপে ছিল তারা। কিন্তু সেঞ্চুরিয়ান দেবদত্ত পাডিকলের সাথে জুটি বেঁধে সেই বিপদ থেকে দলকে উদ্ধার করেন। তাকে শ্রীলঙ্কার বোলাররা পরাস্ত করতে পারেননি। শেষে ১১৮ বল ব্যাটিং করে ৬৩ রান করে স্বেচ্ছায় মাঠ ছাড়েন তিনি।

    আরও পড়ুন: রোহিত শর্মাকে নিয়ে দুই ভাগে বিভক্ত BCCI! সত্যিই কি প্রাক্তন ভারতীয় অধিনায়কের অবসর চাইছে বোর্ড

    এখানেই শেষ হয়নি জাদেজার বিনোদন উপহার। এরপর কোচ গৌতম গম্ভীরের সামনে আনন্দে অদ্ভুত অঙ্গভঙ্গি করে নাচ করতে দেখা যায় তারকা অলরাউন্ডারকে। আসলে কুলদীপ যাদবের বোলিং ভঙ্গি নকল করে দেখাচ্ছিলেন তিনি। তার এই কান্ড দেখে হাসি চেপে রাখতে পারেননি গৌতম গম্ভীরও। গুরুত্বপূর্ণ সিরিজের আগে দুর্দান্ত পারফরম্যান্স করে ফুরফুরে মেজাজে থেকে আপাতত সকলকে স্বস্তি দিচ্ছেন জাদেজা।

    আরও পড়ুন: বেশ করেছেন পুজো-পাঠ করে! অন্য ধর্মের হয়েও কোহলি-অনুষ্কার নিন্দুকদের কড়া জবাব মহম্মদ সামির

    চলতি বছরে জানুয়ারি মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে ওডিআই সিরিজে শেষবার ভারতের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন জাদেজা। সেই সিরিজে তিনি মনে রাখার মতো কিছুই করতে পারেনি। তার ঠিক ৭ মাস পরে স্বাধীনতা দিবসে ফের ভারতের জার্সি গায়ে মাঠে নামবেন তিনি। সেই সিরিজে জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়ে থাকতে গেলে জাদেজার ফর্মে থাকাটা অত্যন্ত জরুরি।

    Click here to Read More
    Previous Article
    আরজি কর কাণ্ডে আলাদা তদন্ত করবে স্বাস্থ্য দফতর! কাদের তলব করা হবে? জানালেন স্বাস্থ্যমন্ত্রী
    Next Article
    ভারতের মাটিতে এই প্রথম আসছে জাপানের F-2 যুদ্ধবিমান! ঘুম উড়ল চিনের, গ্লোবাল টাইমস করল সতর্ক

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment