Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আজকের রাশিফল ৫ অগাস্ট, ব্যবসায় বাজিমাত করবে এই চার রাশি

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।

    দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):

    মেষ রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। পরিবারের সদস্যদের সঙ্গে আজ আপনি কোথাও যেতে পারেন। যেখানে গিয়ে আপনার বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। শিশুদের কাছ থেকে আজ আপনি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। যার ফলে আপনার পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। এই রাশি কিছুজনের আজ কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। অর্ধাঙ্গিনীর সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: কর্মক্ষেত্রে উন্নতির লক্ষ্যে বাড়িতে সূর্যমুখী গাছ লাগিয়ে সেটিকে যত্নে রাখুন।

    বৃষ রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে নিয়মিত ভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। অতিরিক্ত অর্থ আজ এমন জায়গায় সঞ্চয় করুন যেখান থেকে প্রয়োজনের সময়ে আপনি তা পেতে পারেন। বন্ধুদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকলেও আপনি সেটি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন। দীর্ঘদিন ধরে স্থগিত রয়েছে এমন একটি প্রস্তাব আজ বাস্তবায়িত হতে পারে। অবসর সময়ে আজ আপনি অফিসের একটি কাজে ব্যস্ত হতে পারেন। অর্ধাঙ্গিনীর সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে একমুখী রুদ্রাক্ষকে সাদা সুতোয় বেঁধে পরুন।

    মিথুন রাশি: আপনার বন্ধুরা আপনাকে এমন একজন বিশেষ ব্যক্তির সঙ্গে আলাপ করাবেন যিনি আপনার মনে গভীর প্রভাব ফেলবেন। অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। ভালোবাসার মানুষের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রতিটি কাজ সতর্কতার সঙ্গে করুন। আপনার ক্রোধকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখুন। সামগ্রিকভাবে আজকের দিনটি খুব একটা খারাপ কাটবে না।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্য বিবাহ বা অন্য কোনও শুভ অনুষ্ঠানে বাধা সৃষ্টি করবেন না।

    কর্কট রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শরীরচর্চার প্রতি মনোযোগ দিন। এই রাশির যাঁরা কোনও জমি বিক্রির চেষ্টা করছিলেন তাঁরা আজ ভালো ক্রেতার সন্ধান পেতে পারেন। যার ফলে তাঁরা আর্থিক দিক থেকে লাভবান হবেন। পরিবারের কোনও সদস্যের আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে। দীর্ঘদিন ধরে ফেলে রাখা সমস্যাগুলির অবশ্যই শীঘ্রই সমাধান করে ফেলুন। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে দরিদ্র শিশুদের (মূলত শিশু কন্যা) উদ্দেশ্যে সাদা রঙের সুগন্ধি মিষ্টি দান করুন।

    সিংহ রাশি: আপনার আজ কোথাও আনন্দদায়ক সফরের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আজ আপনি একটি সামাজিক জমায়েতে অংশগ্রহণ করতে পারেন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। খাওয়া-দাওয়ার বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। মদ্যপান করা থেকে বিরত থাকুন। ঘরে কিছু পরিবর্তন করতে গিয়ে আজ আপনি আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। ভালোবাসার মানুষের জন্য আজ আপনি একটি বিশেষ পরিকল্পনা করতে পারেন। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আপনি আজ অবসর সময়ে পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করার পরিকল্পনা করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে চাল অথবা রুপো মায়ের কাছ থেকে নিয়ে নিজের কাছে রাখুন।

    কন্যা রাশি: দীর্ঘমেয়াদী সম্ভাবনা রয়েছে এমন কোথাও বিনিয়োগ করলে আপনি লাভবান হতে পারেন। আপনি আজ সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন। আজ আপনি অনেককেই সাহায্য করবেন। অতীতের কোনও সুখের স্মৃতি আপনাকে ব্যস্ত করে রাখবে। পেশাগত ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে নিত্যনতুন দক্ষতা এবং প্রযুক্তির সঙ্গে নিজেকে মানিয়ে নিন। অবসর সময়ে অবশ্যই বই পড়ুন। এর ফলে আপনি একাধিক সমস্যার সমাধান পেতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে পাখিদের জন্য জলের ব্যবস্থা করুন।

    Ajker rashifal todays horoscope 5 August 2026.

    তুলা রাশি: আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। যাঁরা শুধুমাত্র ঋণের জন্য আপনার কাছে আসেন তাঁদের উপেক্ষা করুন। সবার সঙ্গে আজ আপনার সম্পর্ক ভালো থাকবে। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। অংশীদারদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রিয়জনদের সঙ্গে আজ আপনি কিছুটা সময় অতিবাহিত করতে চাইলেও কোনও কারণবশত তা সম্ভব হবে না। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে যোগ্য ব্যক্তি অথবা একজন সংস্কৃতিমনস্ক ব্যক্তিকে বই অথবা পড়াশোনার সম্পর্কিত অন্যান্য জিনিস দান করুন।

    বৃশ্চিক রাশি: একটি নতুন আর্থিক পরিকল্পনা সঠিকভাবে সম্পন্ন হওয়ায় আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যরা আজ আপনার কোনও কাজে কঠোর প্রচেষ্টা এবং নিষ্ঠার প্রশংসা করবেন। কর্মক্ষেত্রে আজ আপনি আপনার ভালো কাজের পরিপ্রেক্ষিতে সম্মানিত হবেন। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। আজ আপনার মন ভালো থাকবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: কর্মজীবনে উন্নতির লক্ষ্যে প্রতিদিন সকালে বাড়ির সদর দরজা জল দিয়ে পরিষ্কার করুন।

    ধনু রাশি: আপনার রসিক মনোভাব খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। অযথা অর্থব্যয় থেকে অবশ্যই বিরত থাকুন। কোনও কাজ না করে অযথা সময় নষ্ট করবেন না। কোথাও বিনিয়োগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অবশ্যই অর্ধাঙ্গিনীকে সম্মান করুন।

    আরও পড়ুন: মধ্যপ্রাচ্যের সঙ্কট ও ইউরোপের চাহিদায় ভারতীয় তেলের বাজিমাত! এক বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছল রফতানি

    মকর রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে অবশ্যই নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। প্রেমের জীবনে আপনি আর একটি চমকের সম্মুখীন হবেন। কোনও নতুন অংশীদারিত্বের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। এই রাশির কিছুজন আজ দূরে কোথাও সফরের মাধ্যমে ক্লান্ত হয়ে পড়লেও লাভবান হবেন। আপনি আজ সন্ধ্যা নাগাদ সিনেমা অথবা থিয়েটার দেখতে যেতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই রাত্রে মাথার কাছে দুধের বাটি রাখুন এবং পরেরদিন সকালে কাছাকাছি থাকা একটি গাছে ওই দুধ ঢেলে পাত্রটি খালি করুন।

    আরও পড়ুন: শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে কবে প্র্যাক্টিস ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া? জানুন দিনক্ষণ

    কুম্ভ রাশি: আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং নেশা থেকে দূরে থাকুন। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি আজ কিছু নতুন বন্ধু তৈরি করতে সক্ষম হবেন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো।  ভালোবাসার মানুষের সঙ্গে আজ আপনি একটি বিশেষ পরিকল্পনা করতে পারেন। কর্মক্ষেত্রে দিনটি ব্যস্ততার মধ্যে অতিবাহিত হবে। আপনি আজ ব্যস্ততার মধ্যেও সময় বার করে পরিবারের সদস্যদের কিছুক্ষণ কথা বলবেন। অর্ধাঙ্গিনীর সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে দাদার পা ছুঁয়ে আশীর্বাদ নিন।

    মীন রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আর্থিক লেনদেন আজ নিরবিচ্ছিন্নভাবে সারাদিন ধরে চলবে এবং দিনের শেষে আপনি যথেষ্ট পরিমাণে অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। বাড়ির চারপাশ অবশ্যই পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। কোনও বিষয়ের পরিপ্রেক্ষিতে আলোচনার জন্য এই দিনটি অবশ্যই ভালো। আপনি আজ শ্বশুরবাড়ির তরফে কিছু খারাপ খবর পেতে পারেন। যার ফলে আপনার মন খারাপ হতে পারে। ভালোবাসার মানুষের সঙ্গে আজ আপনি কোথাও পিকনিকে যেতে পারেন। সেখানে গিয়ে আপনি কিছু মূল্যবান স্মৃতির সঞ্চয় করবেন। অর্ধাঙ্গিনীর সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে সূর্যোদয়ের সময় অথবা ভোরবেলায় সূর্য প্রণাম করুন।

    Click here to Read More
    Previous Article
    গম্ভীর নন, ভারতের কোচ হিসেবে সেওবাগকে চেয়েছিলেন বিরাট কোহলি! বিস্ফোরক ভারতীয় ওপেনার

    Related রাশিফল Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment