Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মাসে মাসে রিচার্জের ঝামেলা শেষ, ৪টি ‘সুপার সেভিং’ বার্ষিক রিচার্জ প্ল্যান Airtel-এর, কোনটা বেছে নেবেন?

    2 hours ago

    বাংলাহান্ট ডেস্ক : ইন্টারনেট এখন প্রতিদিনের জীবনযাত্রার এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। জনপ্রিয় টেলিকম সংস্থা এয়ারটেল (Airtel Recharge) গ্রাহকদের জন্য নানান রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। কেউ কেউ মাসে মাসে রিচার্জ করেন, আবার কেউ কেউ একেবারে কয়েক মাস বা এক বছরের জন্য রিচার্জ করে নেন। এমন বেশ কিছু প্ল্যান রয়েছে সংস্থার, যেখানে আনলিমিটেড কলিং সহ ডেটা এবং এসএমএস এর সুবিধাও মেলে।

    এয়ারটেলের সাশ্রয়ী বার্ষিক রিচার্জ প্ল্যান (Airtel Recharge)

    এয়ারটেল মোট ৪ টি বার্ষিক প্ল্যান দিয়ে থাকে গ্রাহকদের। যারা মোবাইল ডেটা ব্যবহার করেন না, শুধুমাত্র কলিংয়ের জন্য প্রয়োজন, তাদের জন্য ১৮৪৯ টাকার প্ল্যানটি সবথেকে সাশ্রয়ী প্ল্যান। সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং, সারা বছরের জন্য ৩৬০০ টি এসএমএস, ৩৬৫ দিনের ভ্যালিডিটি মিলবে এই প্ল্যানে। যারা ওয়াইফাই ব্যবহার করেন, শুধুমাত্র নম্বর অ্যাক্টিভ রাখতে চান, তাদের জন্য এই প্ল্যানটি একেবারে উপযুক্ত।

    Airtel recharge plan yearly

    ২২৪৯ টাকার প্ল্যান: এয়ারটেলের একটি ২২৪৯ টাকার প্ল্যানও রয়েছে। কলিংয়ের পাশাপাশি ইন্টারনেটও প্রয়োজন হলে এই প্ল্যানটি উপযুক্ত হবে। এই প্ল্যানে মিলবে ৩৬৫ দিনের ভ্যালিডিটি, আনলিমিটেড কলিং, প্রতিদিন ১ জিবি হাইস্পিড ডেটা, ১০০ টি এসএমএস, কিছু অতিরিক্ত এন্টারটেইনমেন্টের সুবিধাও পাওয়া যাবে এই প্ল্যানে।

    আরও পড়ুন : নতুন পুরসভা থেকে জলপ্রকল্প, উত্তরবঙ্গ জুড়ে উন্নয়নের একগুচ্ছ পরিকল্পনা ঘোষণা অগ্নিমিত্রার

    ২৯৯৯ টাকার প্ল্যান: এয়ারটেলের (Airtel Recharge) ২৯৯৯ টাকার বার্ষিক প্ল্যানে পাবেন ৩৬৫ দিনের ভ্যালিডিটি, আনলিমিটেড কলিং, প্রতিদিন ২ জিবি হাইস্পিড ডেটা, ১০০ টি এসএমএস, কিছু অতিরিক্ত এন্টারটেইনমেন্টের সুবিধা। যাদের প্রতিদিন বেশি ইন্টারনেট প্রয়োজন হয়, তাদের জন্য এই প্ল্যানটি খুবই লাভজনক।

    আরও পড়ুন : ধীরে ধীরে স্বাদ হারাবে ইলিশ, কোন সময়ের ইলিশ হয় সবথেকে টেস্টি?

    বছরভর বেশি ডেটা সহযোগে অন্যান্য সুযোগ সুবিধা চাইলে ৩৯৯৯ টাকার প্ল্যানটি বেস্ট। এই একটি প্ল্যানেই পাবেন ৩৬৫ দিনের ভ্যালিডিটি, আনলিমিটেড কলিং, প্রতিদিন ২.৫ জিবি ডেটা, ১০০ টি এসএমএস, কিছু অতিরিক্ত এন্টারটেইনমেন্টের সুবিধা। যাদের প্রতিদিন বিভিন্ন দরকারে বেশি ইন্টারনেট খরচ হয় তারা এই রিচার্জ প্ল্যানটি বেছে নিতে পারেন।

    Click here to Read More
    Previous Article
    কালীঘাট ছেড়ে কাকলিদের টিম? মমতাপন্থী ২ সাংসদের শিবির বদলের জল্পনায় তোলপাড়
    Next Article
    এবার চিন-পাকিস্তান-বাংলাদেশ সীমান্তেও পৌঁছে যাবে ট্রেন! ৪৫,০০০ কোটির মেগা প্ল্যান ভারতের

    Related টেক Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment