Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘বঙ্গের কর্মচারীদের জন্য নতুন যুগের সূচনা হবে’, খুশিতে আত্মহারা সরকারি কর্মচারীরা

    5 hours ago

    বাংলাহান্ট ডেস্ক: রাজ্যে ক্ষমতার পালাবদলে রাজ্য সরকারি কর্মচারীদের (Government Employees) জন্য এসেছে একের পর এক সুখবর। ফেব্রুয়ারী মাসে বিজেপি সরকারের প্রথম বাজেট থেকে ষষ্ঠ পে কমিশনের আওতায় একধাক্কায় ২০% ডিএ বৃদ্ধি করা হয়েছে। ঘোষণা হয়েছে বহু প্রতীক্ষিত সপ্তম পে কমিশনেরও (7th pay commission)। এবার সেই লক্ষ্যে আরও এক স্টেপ এগিয়ে নয়া পে কমিশনের জন্য একাধিক গুরুত্বপূর্ণ ‘শর্তাবলি ও কার্যপরিধি’ নির্দিষ্ট করে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। যা নিয়ে খুশিতে ভাসছেন সরকারি কর্মচারীরা।

    নয়া পে কমিশন নিয়ে পদক্ষেপ, আশাবাদী সরকারি কর্মীরা | Government Employees

    বেতন কাঠামো, ন্যূনতম বেতন, বার্ষিক বেতনবৃদ্ধি সহ ডিএ, কেন্দ্রীয় হারের সঙ্গে বেতন স্তরের সামঞ্জস্য, অন্যান্য ভাতা, অবসরকালীন সুবিধা-সহ একাধিক বিষয়ে পর্যালোচনার কথা বলা হয়েছে রাজ্য সরকারি বিজ্ঞপ্তিতে। গত ১৮ মে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সপ্তম রাজ্য পে কমিশন গঠনের নীতিগত অনুমোদন দেওয়ার বিষয়ের উল্লেখ রয়েছে বিজ্ঞপ্তিতে।

    উল্লেখ্য, আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন ২০২৭ সালের জানুয়ারি মাসের মধ্যেই রাজ্যে সপ্তম বেতন কমিশন চালু হবে। সেই লক্ষ্যেই এগোচ্ছে রাজ্য। ধাপে ধাপে নয়া পে কমিশন নিয়ে রাজ্য সরকারের পদক্ষেপে অত্যন্ত খুশি সংগ্রামী যৌথ মঞ্চ। এই নিয়ে সংগঠনের আহ্বায়ক ভাস্কর ঘোষ নিজে সমাজমাধ্যমে পোস্ট করেছেন।

    সরকারের উদ্যোগের প্রশংসা করে ভাস্করবাবু লিখেছেন, “পে কমিশনের SOP প্রকাশ হয়েছে। ভোটের পূর্বে দেওয়া কথা মতোই কাজ হবে নিশ্চিত। বঙ্গের কর্মচারীদের জন্য নতুন যুগের সূচনা হবে।” উল্লেখ্য, নবান্ন তরফে জারি করা বিজ্ঞপ্তিতে, ন্যূনতম বেতন নির্ধারণের ক্ষেত্রে পাঁচ সদস্যের পরিবারকে ভিত্তি হিসেবে বিবেচনার পাশাপাশি ন্যূনতম বেতন নির্ধারণে ২৭০০ ক্যালোরির পরিবর্তে দৈনিক ৩৪৯০ ক্যালোরি পুষ্টির প্রয়োজনীয়তাকে মানদণ্ড হিসেবে বিবেচনার প্রস্তাব হয়েছে।

    Government Employees(68)

    আরও পড়ুন: পিএম কিষাণ নাকি কৃষক বন্ধু, কোন প্রকল্পে টাকা বেশি? কোনটায় বেশি সুবিধা জানুন

    এছাড়া বার্ষিক বেতনবৃদ্ধির হার ৫ শতাংশ করার বিষয়টি বিবেচনা করার কথা বলা হয়েছে। কেন্দ্রীয় পে কমিশনের সঙ্গে রাজ্যের বেতনস্তরের সামঞ্জস্য আনার বিষয়টিরও উল্লেখ রয়েছে তাতে। গুরুত্ব দেওয়া হয়েছে সর্বভারতীয় উপভোক্তা মূল্যসূচকের ভিত্তিতে মহার্ঘ ভাতা বা ডিএ পরিবর্তনের পাশাপাশি সপ্তম পে কমিশন কার্যকর করার তারিখের ওপরও। এছাড়াও নতুন পে-ম্যাট্রিক্স তৈরির বিষয় সহ একই ‘পে লেভেল’এর ক্ষেত্রে সর্বভারতীয় সমতা, কেন্দ্রীয় পে কমিশনের সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়িভাড়া, পরিবহণ ভাতা সহ অন্যান্য ভাতাগুলো পর্যালোচনা সহ একাধিক বিষয়ের উল্লেখ রয়েছে।

    Click here to Read More
    Previous Article
    রাস্তায় টোটোর দাপাদাপি অতীত! ই-রিকশা নিয়ে এবার কড়া পদক্ষেপ পরিবহণ দফতরের
    Next Article
    চিনের নাম বদলের জবাব! অরুণাচলের ২৭ টি স্থানকে সরকারি মানচিত্রে অন্তর্ভুক্ত করল ভারত

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment