বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার এইদিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।
দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):
মেষ রাশি: কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে অবশ্যই আত্মবিশ্বাসের সঙ্গে বিষয়টি সমাধানের চেষ্টা করুন। মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখলে আপনি লাভবান হবেন। কোনও দীর্ঘমেয়াদী বিনিয়োগ এড়িয়ে চলুন। বন্ধুদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। না ভালোবাসার মানুষের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আজ আপনার কোথাও ভ্রমণের সম্ভাবনা থাকলে গুরুত্বপূর্ণ নথিগুলি নিয়েছেন কিনা তা যাচাই করে নিন। সোশ্যাল মিডিয়ায় অত্যধিক সময় অতিবাহিত করা থেকে বিরত থাকুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: জীবনে নিয়মানুবর্তিতা বজায় রাখার লক্ষ্যে অবশ্যই একজন দরিদ্র ব্যক্তিকে কয়লা কালো তিলের বীজ এবং কালো অথবা নীল উলের পোশাক দান করুন।
বৃষ রাশি: আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। কারোর সঙ্গে অবশ্যই খারাপ আচরণ করবেন না। আপনি আজ একজন অভাবী ব্যক্তিকে অর্থ ধার দিয়ে মানসিক শান্তি পেতে পারেন। আজ আপনি কোনও কাজে বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। ভালোবাসার মানুষের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে অবশ্যই সেটি সমাধান করুন। সন্তানদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে শোয়ার ঘরে ক্রিস্টালের বল রাখুন।
মিথুন রাশি: আপনার দীর্ঘকাল ধরে সঞ্চয় করে আসা অর্থ আজ একটি কাজে লাগতে পারে। আপনার আজ বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। আপনি আজ একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। ভালোবাসার মানুষের সঙ্গে খারাপ আচরণ করবেন না। বাড়িতে আজ একটি ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হতে পারে। নিজের সামর্থ্যের থেকে বেশি কিছু করতে যাবেন না। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করার পূর্বে মাথায় এবং শরীরে তেল মালিশ করুন।
কর্কট রাশি: কোথাও অর্থ বিনিয়োগের সময়ে অবশ্যই সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। ভালোবাসার মানুষের সঙ্গে খারাপ আচরণ করবেন না। আপনি আজ দীর্ঘক্ষণ হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন। আজ আপনার মন শান্ত থাকবে। বন্ধুদের সঙ্গে সতর্ক হয়ে কথা বলুন। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আজ আপনি কাউকে মিস করতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে কাউকে দরকারের সময়ে সাহায্য করুন এবং প্রতিটি কাজ বুদ্ধিমত্তার সঙ্গে করুন।
সিংহ রাশি: আপনার মন আজ কোনও ভালো জিনিসের প্রতি আকৃষ্ট হবে। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। আপনার একটি নতুন প্রকল্প এবং পরিকল্পনা সম্পর্কে বাবা-মায়ের বিশ্বাস অর্জনের জন্য এই দিনটি অবশ্যই ভালো। শরীরচর্চার প্রতি মনোযোগ দিন। আপনার কাছে থাকা অবসর সময়টি সঠিকভাবে ব্যবহার করুন। বন্ধুদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে রুপোর টুকরো বা রুপোর কয়েন সর্বদা পকেটে রাখুন।
কন্যা রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। কোনও শারীরিক অসুস্থতার সম্মুখীন হলে আত্মবিশ্বাস বজায় রাখুন। অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। ভবিষ্যতের কথা মাথায় রেখে অর্থ সঞ্চারের লক্ষ্যে আপনি বাবা-মা এবং অর্ধাঙ্গিনীর সঙ্গে আলোচনা করতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আজ আপনি একাকীত্বের অনুভূতি পেতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে একটি গরু দান করুন অথবা তা সম্ভব না হলে গরুর সমান মূল্য কোনও মন্দিরে অর্পণ করুন।

তুলা রাশি: পরিবারের কিছু সদস্যের ঈর্ষণীয় আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। এই রাখির বয়স্ক ব্যক্তিরা আজ তাঁদের পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে পারেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। পরিবারের সদস্যদের সঙ্গে আজ আপনি কোথাও শপিংয়ে যেতে পারেন। যেখানে গিয়ে আপনি ক্লান্ত হয়ে পড়বেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই একজন দরিদ্র ব্যক্তিকে সেদ্ধ করার শস্য অর্পণ করুন।
বৃশ্চিক রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। বাড়িতে আজ উৎসবের আমেজ বজায় থাকবে। ভালোবাসার মানুষের কোনও খামখেয়ালি আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে। আপনি আজ আপনার একটি পছন্দের কাজ করতে চাইলেও ব্যস্ততার কারণে তা সম্ভব হবে না। কোনও সৃজনশীল কাজ করার চেষ্টা করুন। অর্ধাঙ্গিনীর সঙ্গে মনোমালিন্যের সম্ভাবনা থাকলেও পরে তা ঠিক হয়ে যাবে।
প্রতিকার: জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে বাড়িতে একটি কালো এবং সাদা কুকুর পোষ্য হিসাবে রাখুন।
ধনু রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। শুধু তাই নয়, গ্রহ এবং নক্ষত্রের অনুপস্থানের কারণে আজ আপনি অর্থ উপার্জনের একাধিক সুযোগ পাবেন। অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ অবসর সময়ে একটি বই পড়তে পারেন। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করার চেষ্টা করুন। আজ আপনার মন ভালো থাকতে পারে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কালো এবং সাদা রঙের মুক্তোর মালা গলায় পরুন।
আরও পড়ুন: শোকস্তব্ধ গোটা ফুটবল বিশ্ব! ৬৮ বছর বয়সে প্রয়াত লিওনেল মেসির বাবা
মকর রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আপনার ইতিবাচক মনোভাব আজ আপনার চারপাশে থাকা মানুষদের মুগ্ধ করবে। আপনার বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। বন্ধুদের সঙ্গে দিনটি খুব একটা খারাপ কাটবেনা। আপনি আজ কোনও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন। অতীতের কোনও বিনিয়োগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অবশ্যই মদ্যপান থেকে বিরত থাকুন এবং মাংস খাওয়া বর্জন করুন। এছাড়াও অন্যকে কষ্ট দেবেন না এবং অন্যের নিন্দা করবেন না। পাশাপাশি, মন থেকে হিংসা দূরে সরিয়ে রাখুন।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্যের সঙ্কট কাটিয়ে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে বিপুল বৃদ্ধি! ঊর্ধ্বগতি গোল্ড রিজার্ভেও
কুম্ভ রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আপনি আজ কোথাও ভ্রমণ করতে চাইবেন এবং বিপুল অর্থব্যয় করার মেজাজে থাকবেন। তবে, এদিক থেকে আপনাকে সংযত হতে হবে। বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার ক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ নয়। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হতে পারেন। এই রাশির কিছুজন আজ দাবা অথবা ধাঁধা খেলায় ব্যস্ত হতে পারেন। কিছুজন আবার গল্প অথবা কবিতা লিখতে পারেন। কেউ কেউ ভবিষ্যৎ পরিকল্পনা করবেন। পরিবারের একজন সদস্য আজ আপনার সঙ্গে তাঁর ভালোবাসা জড়িত সমস্যার কথা ভাগ করে নিতে পারেন। তাঁকে অবশ্যই সঠিক পরামর্শ দিন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে বৃহস্পতিবার তেল ব্যবহার বন্ধ করুন।
মীন রাশি: কোথাও ভ্রমণ করার ক্ষেত্রে আজ আপনি দুর্বল হতে পারেন। তাই, দীর্ঘ সফর এড়িয়ে চলুন। আপনার কোথায় কোথায় ব্যয় হচ্ছে সেদিকে নজর দিতে হবে। নাহলে, আপনি আগামী সময়ে আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। আপনি আজ অবসর সময়ে আপনার ঘর পরিষ্কার করতে পারেন। আপনি আজ একাকী সময় অতিবাহিত করতে পছন্দ করবেন। শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে ঠান্ডা জল পান করা থেকে বিরত থাকুন। পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করবেন না। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই একটি বটগাছকে পুজো করুন ও প্রত্যেক বৃহস্পতিবার ওই গাছের সামনে ঘি-এর প্রদীপ প্রজ্জ্বলন করুন।
Previous Article
বিশ্বকাপ চলাকালীন মেসিকে প্রাণে মারার ছক! ‘টার্গেট’ ছিলেন রোনাল্ডোও, কীভাবে এড়ানো গেল হামলা?