Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    শোকস্তব্ধ গোটা ফুটবল বিশ্ব! ৬৮ বছর বয়সে প্রয়াত লিওনেল মেসির বাবা

    4 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসির (Lionel Messi) বাবা হোর্হে মেসি (Jorge Messi) না ফেরার দেশে পাড়ি দিয়েছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, দীর্ঘ অসুস্থতার পর তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮। আর্জেন্টিনার (Argentina) ফুটবলার মেসির পুরো কেরিয়ার জুড়ে তাঁকে সমর্থন জুগিয়েছেন হোর্হে। তিনি দীর্ঘদিন ধরে মেসির এজেন্ট ছিলেন।

    ৬৮ বছর বয়সে প্রয়াত লিওনেল মেসির (Lionel Messi) বাবা:

    জানিয়ে রাখি যে, মেসিকে শৈশব অবস্থা থেকেই কঠোর সংগ্রামের সঙ্গে সমর্থন করেছেন হোর্হে। মেসিকে একজন সেরা ফুটবলার হিসাবে গড়ে তুলতে তিনি কোনও চেষ্টায় খামতি রাখেননি। শৈশবে গ্রোথ হরমোনের ঘাটতির জন্য মেসির চিকিৎসার প্রয়োজন ছিল। হোর্হে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করেছিলেন। এরপর মেসি নিউয়েলস ওল্ড বয়েজ-এর ইউথ টিমের হয়ে খেলেন।

    Jorge Messi, father of footballer Lionel Messi, dies at 68.

    এদিকে, যখন মেসি ইউরোপে নিজের কেরিয়ার গড়ার সিদ্ধান্ত নেন, তখনও হোর্হে মেসির পাশে থেকে তাঁর সঙ্গে স্পেনে যাওয়ার সিদ্ধান্ত নেন। সেই সময়ে লিওনেলের বয়স কম হওয়ায় তাঁকে অনেক সমস্যার সম্মুখীন হতে হতো। তাই হোর্হে বার্সেলোনায় তাঁর সঙ্গে থাকার সিদ্ধান্ত নেন।

    আরও পড়ুন: মধ্যপ্রাচ্যের সঙ্কট কাটিয়ে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে বিপুল বৃদ্ধি! ঊর্ধ্বগতি গোল্ড রিজার্ভেও

    এরপর হোর্হে লিওনেলের খেলোয়াড় জীবনের তত্ত্বাবধান করেন। তিনি ব্যক্তিগতভাবে চুক্তি ও দলবদলের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি সামলাতেন। তবে, তিনি জনসমক্ষে খুব কমই আসতেন। এছাড়াও, তিনি মিডিয়ার সঙ্গে কম কথা বলতেন বা সাক্ষাৎকার দিতেন। তবে, হোর্হে মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় মেসি বা পরিবার সম্পর্কিত বিশেষ মুহূর্তগুলি শেয়ার করতেন।

    আরও পড়ুন: বাড়ি করার জন্য জমি চেয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ ঋষভ পন্থের! কী জানালেন পুষ্কর সিং ধামি?

    ফিফা বিশ্বকাপ চলাকালীন তাঁর অসুস্থতার খবর সামনে আসে: উল্লেখ্য যে, হোর্হে প্রায়শই বিশ্বকাপ এবং বড় টুর্নামেন্টগুলিতে তাঁর পরিবারের সঙ্গে স্টেডিয়ামে ম্যাচ দেখতেন। এদিকে, আন্তোনিয়া এবং তাঁদের ৩ ছেলে ২০২৬ ফিফা বিশ্বকাপের ম্যাচগুলিতে উপস্থিত ছিলেন। কিন্তু, এবার হোর্হে এবং মেসির পরিবারের অন্যান্য সদস্যদের অনুপস্থিতি সবার দৃষ্টি আকর্ষণ করেছিল। সেই সময়ে প্রথমবারের মতো জানা গিয়েছিল যে লিওনেল মেসির বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।

    Click here to Read More
    Previous Article
    অন্নপূর্ণা যোজনার নতুন পোর্টাল নিয়ে বড় আপডেট! আবেদন থেকে স্ট্যাটাস চেক কীভাবে জানুন
    Next Article
    কেন তৃণমূল ছেড়েছিলেন শুভেন্দু? দল ছাড়ার আসল কারণ প্রকাশ্যে আনলেন মুখ্যমন্ত্রী !

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment