Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বন্ধুত্ব আর স্বপ্নপূরণের আখ্যান, পচা-পুশকিনের গল্প বলতে আসছেন পাভেল-ঋদ্ধি

    3 hours ago

    বাংলাহান্ট ডেস্ক : বন্ধুত্ব আর সমাজের প্রান্তিক মানুষের স্বপ্ন ছোঁয়ার গল্প নিয়ে আসছে ‘ডাক্তার কাকু’। সমাজ ও সম্পর্কের চেনা রসায়নগুলিকে একটু অন্য ছকে তুলে ধরতে চলেছেন পরিচালক পাভেল (Pavel)। আর এবার পরিচালনার সঙ্গে সঙ্গে অভিনয়েও পা রাখতে চলেছেন তিনি।

    ঋদ্ধির সঙ্গে নতুন ছবি নিয়ে আসছেন পাভেল (Pavel)

    ছবির কেন্দ্রে দুই বন্ধুর কাহিনি- পচা আর পুশকিন। এই দুই চরিত্রে রয়েছেন পাভেল নিজে এবং ঋদ্ধি সেন। পুশকিন আবার ‘ডাক্তার কাকু’ অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পুত্র। বামপন্থী মতাদর্শে বিশ্বাসী সাহিত্যপ্রেমী ডাক্তার কাকু ছেলের নাম রেখেছিলেন রুশ সাহিত্যিক আলেকজান্ডার পুশকিনের নামে।

    Pavel new upcoming movie with riddhi sen

    কী থাকছে গল্পে: অন্যদিকে কর্ণ ওরফে পচা পেশায় মাছ বিক্রেতা। ছোট থেকে পুশকিনের সঙ্গেই বড় হয়ে ওঠা তার। এহেন পচার জীবনে ‘ফ্রেন্ড ফিলোজফার অ্যান্ড গাইড’ হয়ে আসেন ডাক্তার কাকু। তাঁর স্নেহ, আশীর্বাদের ডানায় ভর করে নিজের চিকিৎসক হওয়ার স্বপ্নকে ছোঁয় পচা। আর তার এই সফরের সবসময়ের সঙ্গী হয়ে থাকে পুশকিন। শুধু বন্ধু নয়, পচার স্বপ্নপূরণের পথে সঙ্গীও হয়ে ওঠে পুশকিন।

    আরও পড়ুন : ট্রেনে ঘুমিয়ে পড়ে স্টেশন মিস, ফেরত পেতে পারেন টাকা, রেলের এই নিয়ম জানেন?

    ঋদ্ধির প্রসঙ্গে পাভেল: ঋদ্ধির সঙ্গে এর আগে ‘মন খারাপ’ ছবিতে কাজ করেছেন পাভেল (Pavel)। জাতীয় পুরস্কারজয়ী অভিনেতার বিষয়ে তিনি বলেন, পড়াশোনা থেকে জীবন, রাজনীতি নানান বিষয়ে আলোচনা চলে তাঁদের মধ্যে। সিরিয়াস আলোচনা থেকে খিল্লি, চলে সবটাই। পাভেলের কথায়, পুশকিন হিসেবে ঋদ্ধিকে পেয়েছেন বলেই পচা চরিত্রটি করতে তাঁর এত সুবিধা হয়েছে।

    আরও পড়ুন : ঝালঝোল নয়, কাতলা দিয়ে বানান হাতে মাখা চচ্চড়ি, গরম ভাতে অমৃত

    পাভেলের আসন্ন ছবিটি একাধারে বন্ধুত্বের উদযাপন, একজন চিকিৎসকের কাহিনি এবং স্বপ্নপূরণের গল্প। বাংলা চলচ্চিত্র জগতে পাভেল এক জনপ্রিয় নাম। ডাক্তার কাকু ছবির সঙ্গে নতুন কোন ম্যাজিক নিয়ে আসেন তিনি সেটাই দেখার।

    Click here to Read More
    Previous Article
    সাংসদ পিছু ৫ হাজার জনকে সুযোগ! অন্নপূর্ণা যোজনা পাওয়ার আরেক রাস্তা খুলে দিলেন মুখ্যমন্ত্রী
    Next Article
    ভারতের এই উড়ান সংস্থার বড় ঘোষণা! ২০,০০০ যাত্রীর জন্য ফ্রি ফ্লাইট টিকিট

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment