Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বাড়ি করার জন্য জমি চেয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ ঋষভ পন্থের! কী জানালেন পুষ্কর সিং ধামি?

    10 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: টিম ইন্ডিয়ার তারকা উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant) এবার দিল্লি ছেড়ে উত্তরাখণ্ডে (Uttarakhand) থাকতে চান। এই উদ্দেশ্যে, তিনি ৮ অগাস্ট মধ্যরাতে প্রায় ১ টার দিকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সরাসরি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির (Pushkar Singh Dhami) কাছে সাহায্য এবং জমি চেয়ে একটি পোস্ট করেন। ওই পোস্টটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এবং সেটি উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতেও। এদিকে, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি একটি টুইটের মাধ্যমে পন্থের অনুরোধের জবাবও দিয়েছেন। যেখানে তিনি সম্ভাব্য সব ধরণের সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন। জানিয়ে রাখি যে, ঋষভ পন্থ বর্তমানে টেস্ট সিরিজ খেলতে ভারতীয় দলের সঙ্গে শ্রীলঙ্কা সফর করছেন। এই সিরিজে পন্থ টেস্টে ১০০ টি ছক্কা পূর্ণ করার সুযোগ পাবেন।

    উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ ঋষভ পন্থের (Rishabh Pant):

    ঋষভ পন্থ তাঁর পোস্টে কী লিখেছেন: উল্লেখ্য যে, ঋষভ পন্থ তাঁর পোস্টে জানিয়েছেন যে, তিনি অনেকদিন ধরেই উত্তরাখণ্ডে জমি কিনতে চাইছেন, কিন্তু খুঁজে পাচ্ছেন না। পন্থ পোস্টে জানান, ‘নমস্কার, পুষ্কর ধামি স্যার। কেমন আছেন? আমি অনেকদিন ধরেই উত্তরাখণ্ডের স্থানীয় বাসিন্দা। আমি দিল্লি থেকে উত্তরাখণ্ডে চলে আসতে চাই। কিন্তু থাকার মতো ভালো, বড় জমি খুঁজে পাচ্ছি না। আমি আমার উত্তরাখণ্ডকে খুব ভালোবাসি।’

    ঋষভ পন্থ আরও জানান ‘আমি আপনার কাছে জমি খুঁজে পেতে সাহায্যের আবেদন করছি। আজকাল স্বচ্ছতার সঙ্গে জমি পাওয়া ক্রমশ কঠিন হয়ে পড়েছে। আমি এই রাজ্যের হয়ে প্রচার করেছি। সেখানে আমার কিছু জমি পাওয়ার কথা ছিল, কিন্তু আমি তা পাইনি। এই জমি উত্তরাখণ্ডের উন্নয়নে ব্যবহার করার কথা ছিল। আমি আমার পাহাড়ি সহবাসীদের সঙ্গে স্থানান্তরিত হতে চাই। অনুগ্রহ করে বিষয়টি খতিয়ে দেখুন। ৩ বছর হয়ে গেছে, কিন্তু আমি কোনও জমি পাইনি।’

    আরও পড়ুন: আর নয় বৈষম্য! RAC যাত্রীদের সুবিধার্থে তৎপর রেল, জোনাল রেলওয়ে পেল কড়া চিঠি

    এরপর ঋষভ পন্থ আরও একটি পোস্ট করেন, যেখানে তিনি লেখেন যে, সর্বোচ্চ পর্যায়ে প্রতিনিধিত্ব করার জন্য নিজের রাজ্যের কাছ থেকে উপহার পেলে ভালো লাগবে, কিন্তু আপনারা অনুমতি দিলে আমি সরকারের কাছ থেকে জমি কিনতেও পারি। অন্তত আমার নিজের রাজ্যেই প্রথম একটা বাড়ি থাকবে। আমি সত্যিই জানিনা কী করে এটা হবে।’

    আরও পড়ুন: ভারতের সেই ১০ সংস্থা, যেখানে চাকরি করতে চান সবাই! তালিকায় রয়েছে বড় চমক

    মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সাহায্যের আশ্বাস দিয়েছেন: পন্থের দু’টি টুইট দেখার পর উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ধামি আশ্বাস দিয়েছেন যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। টুইটারে পন্থকে উত্তর দিয়ে তিনি লিখেছেন, ‘প্রিয় ঋষভ, আপনি উত্তরাখণ্ডের গর্ব। আপনার অসাধারণ খেলা এবং কৃতিত্বের মাধ্যমে আপনি দেশ ও বিশ্বজুড়ে দেবভূমির গৌরব বয়ে এনেছেন। মাতৃভূমির প্রতি আপনার ভালোবাসা এবং এখানে ফিরে এসে অবদান রাখার ইচ্ছা অত্যন্ত প্রশংসনীয়। আপনার জানানো বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেওয়া হচ্ছে। তাঁরা শীঘ্রই আপনার সঙ্গে যোগাযোগ করবেন এবং নিয়ম অনুযায়ী সম্ভাব্য প্রতিটি সহযোগিতা নিশ্চিত করবেন।’

    Click here to Read More
    Previous Article
    বার্ষিক ৫ শতাংশ বাড়বে বেতন! সপ্তম পে কমিশন নিয়ে বড় ঘোষণা, নয়া বিজ্ঞপ্তি জারি করল নবান্ন
    Next Article
    Sohini Sarkar :প্রথমবার মাতৃত্বের অনুভূতি নিয়ে কী বললেন অভিনেত্রী সোহিনী সরকার

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment