Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আজকের রাশিফল ৬ অগাস্ট, প্রেমের জীবনে সুখের জোয়ার এই চার রাশির

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।

    দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):

    মেষ রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। প্রিয়জনদের কাছ থেকে আজ আপনি উপহার পেতে পারেন এবং তাঁদেরকে উপহার দিতেও পারেন। ভালোবাসার মানুষের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। কর্মক্ষেত্রে আজ আপনি একটি বড় সিদ্ধান্ত নিতে পারেন। আপনার নেওয়া দ্রুত পদক্ষেপ আজ অন্যদের তুলনায় আপনাকে এগিয়ে রাখবে। সহকর্মীদের পরামর্শ আজ আপনি মন দিয়ে শুনবেন। সামগ্রিকভাবে দিনটি খুব একটা খারাপ কাটবে না। আপনার জীবনে আজ একটি আকর্ষণীয় ঘটনা ঘটতে পারে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
    প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে ভালোবাসার মানুষকে মার্বেল দিয়ে তৈরি কোনও দ্রব্য উপহার হিসাবে দিন।

    বৃষ রাশি: আজ প্রত্যেকের কথা মন দিয়ে শোনার চেষ্টা করুন। এর ফলে আপনি একটি সমস্যার সমাধান খুঁজে পেতে পারেন। এই রাশির ব্যবসায়ীদের আজ অত্যন্ত সতর্কতার সঙ্গে নিরাপদ জায়গায় অর্থ সংরক্ষণ করতে হবে। নাহলে, তা চুরির সম্ভাবনা রয়েছে। আজ আপনি সমস্ত পারিবারিক ঋণ মিটিয়ে দিতে পারেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। অত্যধিক পরিমাণে টিভি দেখবেন না বা মোবাইল চালাবেন না। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে আপনার দাদাকে সম্মান করুন এবং ওনার কথা মেনে চলুন।

    মিথুন রাশি: অন্যদের সঙ্গে খুশি ভাগ করে নেওয়ার মাধ্যমে আজ আপনার স্বাস্থ্যের বিকাশ ঘটবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ এমন একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন যেখানে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। উপার্জন ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আজ আপনার মধ্যে প্রয়োজনীয় মনোবল এবং ব্যবহারিক জ্ঞান বজায় থাকবে। আপনি আজ বাড়িতে ভাই-বোনের সঙ্গে একটি সিনেমা অথবা প্রতিযোগিতা দেখতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অভাবী ব্যক্তিদের উদ্দেশ্যে কালো রঙের কম্বল অর্পণ করুন।

    কর্কট রাশি: এই রাশির গর্ভবতী মহিলাদের আজ অত্যন্ত সতর্কতার সঙ্গে হাঁটাচলা করতে হবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আপনার সঠিক সময়ে সাহায্যের মাধ্যমে আজ একজন কোনও সমস্যা থেকে উদ্ধার হবেন। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের বাড়িতে আমন্ত্রণের ক্ষেত্রে এই দিনটি খুব একটা ভালো নয়। এই রাশির পড়ুয়ারা আজ মোবাইল চালিয়ে অনেকটা সময় অতিবাহিত করতে পারে। আপনি আজ দীর্ঘক্ষণ ঘুমোতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
    প্রতিকার: প্রতিটি ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে লাল রঙের কার্পেট অথবা লাল রঙের বিছানার চাদর ব্যবহার করুন।

    সিংহ রাশি: আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। নিজের গোপন তথ্যগুলি আজ বেশি কাউকে জানিয়ে দেবেন না। আপনি আজ অর্জিত জ্ঞান অন্যদের সঙ্গে ভাগ করে নিতে পারেন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আপনি আজ অর্ধাঙ্গিনীকে বাড়ির কাজে সাহায্য করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে সাদা রঙের পোষ্য কুকুরকে খাবার খেতে দিন।

    কন্যা রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। মদ্যপানের বদভ্যাস পরিত্যাগ করুন। যাঁরা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করেন তাঁরা আজ ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই, এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন। আপনি আজ আপনার অর্ধাঙ্গিনীর একটি বিশেষ কৃতিত্বের প্রশংসা করতে পারেন। প্রেমের জন্য আজকের এই দিনটি নিঃসন্দেহে ভালো। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আপনি আজ অন্যদেরকে সাহায্য করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই দরিদ্র এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে নিজের খাবার ভাগ করে নিন।

    Ajker rashifal todays horoscope 6 August 2026.

    তুলা রাশি: আপনি আজ কিছু কাজ করতে গিয়ে অত্যন্ত ক্লান্ত হয়ে পড়বেন। যাঁরা এতদিন পর্যন্ত অযথা অর্থব্যয় পড়ে আসছিলেন তাঁরা আজ আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। সন্ধ্যা নাগাদ আপনি আজ সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন। প্রতিটি কাজ আজ অবশ্যই আত্মবিশ্বাসের সঙ্গে করুন। বন্ধুদের সঙ্গে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে দরিদ্র শিশুদের (মূলত, শিশু কন্যা) উদ্দেশ্যে সাদা রঙের সুগন্ধি মিষ্টি দান করুন।

    বৃশ্চিক রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। রক্তচাপে রোগীদের আজ সচেতন থাকতে হবে। আপনি আজ ভাই অথবা বোনের কাছ থেকে একটি কাজে সাহায্য পেতে পারেন। ভালোবাসার মানুষের সঙ্গে অবশ্যই কোনও বিতর্কিত আলোচনা করবেন না। যৌথ ব্যবসায়ে অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রত্যেকের সঙ্গে ভালো আচরণ করুন।
    প্রতিকার: কর্মক্ষেত্রে উন্নতির লক্ষ্যে আপনার কর্মস্থলকে সুগন্ধিত রাখার লক্ষ্যে অবশ্যই ধূপ জ্বালান অথবা রুম ফ্রেশনার ব্যবহার করুন। এছাড়াও, সুগন্ধি মোমবাতি জ্বালাতে পারেন।

    ধনু রাশি: কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা সঠিকভাবে সম্পন্ন হওয়ায় আপনি আর্থিক দিক থেকে লাভবান হবেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। সামগ্রিকভাবে আজকের দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও আপনি শারীরিক দিক থেকে ক্লান্ত হয়ে পড়বেন না। প্রিয়জনদের সঙ্গে সংযত হয়ে কথা বলুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে একটি পবিত্র স্থানে দুধ, মিছরি এবং সাদা রঙের গোলাপ অর্পণ করুন।

    আরও পড়ুন: সেপ্টেম্বরেই বড় সিদ্ধান্ত! অজিত আগরকারের পরিবর্তে টিম ইন্ডিয়ার চিফ সিলেক্টর হবেন ভিভিএস লক্ষ্মণ?

    মকর রাশি: কোনও প্রাচীন জিনিস অথবা গয়নায় বিনিয়োগ করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ একটি কাজে বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। ব্যবসায়িক পদক্ষেপগুলি অত্যন্ত সতর্কতার সঙ্গে গ্রহণ করুন। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। আজ আপনার কোথাও আনন্দদায়ক সফরের সম্ভাবনা রয়েছে। সামগ্রিকভাবে দিনটি খুব একটা খারাপ কাটবে না। আজ সকালেই আপনার সঙ্গে একটি চমকপ্রদ ঘটনা ঘটতে পারে।
    প্রতিকার: কর্মজীবনে উন্নতির লক্ষ্যে ঘন ঘন হলুদ রঙের পোশাক পরিধান করুন।

    আরও পড়ুন: পেয়েছেন ব্রিটেনের নাগরিকত্ব! IPL-এ খেলার জন্য পাকিস্তান ত্যাগ করলেন এই তারকা পাক খেলোয়াড়?

    কুম্ভ রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। অযথা খরচ করা থেকে বিরত থাকুন। আপনার কাছ থেকে আজ আপনার ভাই অথবা বোন একটি পরামর্শ চাইতে পারেন। আপনার সৃজনশীল ক্ষমতা আজ প্রচুর প্রশংসা পাবে। এমনকি, আপনি অপ্রত্যাশিত পুরস্কারও পেতে পারেন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকলেও আপনি সেটি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যের অভাবী ব্যক্তিদের উদ্দেশ্যে খাবার বিতরণ করুন।

    মীন রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। আপনি আজ ঘাড় এবং পিঠের ব্যথায় ভুগতে পারেন। তাই, অবশ্যই চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করুন এবং বিশ্রাম নিন। আপনার অর্থ কোথায় কোথায় ব্যয় হচ্ছে সেদিকে আপনাকে নজর দিতে হবে। নাহলে, আপনি আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আপনি আজ কর্মক্ষেত্র থেকে দ্রুত বাড়ি ফিরতে চাইলেও রাস্তায় অত্যধিক ভিড়ের কারণে তা সম্ভব হবে না। অর্ধাঙ্গিনীর কোনও আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে। সামাজিক জীবনকে অবহেলা করবেন না। সামগ্রিকভাবে দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও পরিবারের সদস্যদের সঙ্গে আজ আপনি একটি পার্টিতে উপস্থিত হতে পারেন।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই রাত্রে মাথার কাছে দুধের বাটি রাখুন এবং পরেরদিন সকালে কাছাকাছি থাকা একটি গাছে ওই দুধ ঢেলে পাত্রটি খালি করুন।

    Click here to Read More
    Previous Article
    বেশ করেছেন পুজো-পাঠ করে! অন্য ধর্মের হয়েও কোহলি-অনুষ্কার নিন্দুকদের কড়া জবাব মহম্মদ সামির
    Next Article
    ‘দেশকে আবার সঠিক পথে আনব’, কবে বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা? জানালেন দিল্লি থেকে

    Related রাশিফল Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment