Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘আমি তো বাগেশ্বর বাবা নই’, IIT দিল্লির সমাবর্তন অনুষ্ঠানে পড়ুয়াদের মন জিতলেন মোদী, দিলেন বিশেষ বার্তা

    1 hour ago

    বাংলাহান্ট ডেস্ক: আইআইটি দিল্লির (IIT Delhi) ৫৭তম সমাবর্তন অনুষ্ঠানে শনিবার পড়ুয়াদের নতুন জীবনের পথচলার জন্য শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি প্রতিষ্ঠানের এই অনুষ্ঠানে তাঁর বক্তব্যে যেমন ভবিষ্যৎ নিয়ে নানা পরামর্শ উঠে এসেছে, তেমনই ছিল রসিকতার ছোঁয়াও। পড়ুয়াদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সমাবর্তনের এই মুহূর্তে সকলের মনেই নিশ্চয়ই ভবিষ্যৎ নিয়ে নানা চিন্তা ঘুরছে। কেউ প্রথম চাকরির বেতন পাওয়ার অপেক্ষায়, কেউ নতুন শহরে নতুন জীবন শুরু করার প্রস্তুতি নিচ্ছেন, আবার কেউ হয়তো নিজের স্টার্টআপ শুরু করার স্বপ্ন দেখছেন। এমনকি কেউ পরবর্তী কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাওয়ার লক্ষ্যও ঠিক করে ফেলেছেন। মজার ছলে তিনি বলেন, তিনি ‘বাবা বাগেশ্বর’ নন, কিন্তু পড়ুয়াদের মনের কোণে কী চলছে, সেটা কিছুটা আন্দাজ করতে পারছেন।

    IIT দিল্লির সমাবর্তন অনুষ্ঠানে পড়ুয়াদের মন জিতলেন নরেন্দ্র মোদী (Narendra Modi):

    সমাবর্তনের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী (Narendra Modi) পড়ুয়াদের মনে করিয়ে দেন, IIT দিল্লির অধ্যায় শেষ হলেও এখানকার স্মৃতি যেন তাঁরা কখনও ভুলে না যান। তাঁর মতে, জীবনে দায়িত্ব যত বাড়বে, ততই মানুষ ফিরে তাকাবে নিজের ছাত্রজীবনের দিকে। সেই সময় মনে পড়বে বন্ধুদের কথা, শিক্ষক ও পরামর্শদাতাদের কথা এবং সেই সমস্ত সহায়ক কর্মীদের কথা, যাঁরা প্রতিদিনের জীবনে পড়ুয়াদের পাশে থেকেছেন। তাই ক্যাম্পাস ছাড়ার আগে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত প্রত্যেকের সঙ্গে দেখা করে কৃতজ্ঞতা জানানোর পরামর্শ দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, এই মানুষগুলিই ধীরে ধীরে তাঁদের পরিবারের অংশ হয়ে উঠেছেন এবং IIT দিল্লির ক্যাম্পাসও অনেকের কাছে দ্বিতীয় বাড়ির মতো হয়ে উঠেছে। নতুন অধ্যায়ে পা রাখার আগে সেই সম্পর্কগুলিকে সম্মান জানানো উচিত বলেই বার্তা দেন তিনি।

    আরও পড়ুন: চিন্তা নেই! গ্রাহক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা বিনামূল্যে ব্যবহার করতে পারবেন UPI পরিষেবা

    এদিনের অনুষ্ঠানে কৃতী পড়ুয়াদের হাতে IIT দিল্লির গুরুত্বপূর্ণ পুরস্কার ও পদক তুলে দেন প্রধানমন্ত্রী। এর মধ্যে ছিল প্রেসিডেন্ট গোল্ড মেডেল, ডিরেক্টর গোল্ড মেডেল, শঙ্কর দয়াল শর্মা গোল্ড মেডেল এবং পারফেক্ট টেন গোল্ড মেডেল। সাফল্য পাওয়া সমস্ত পড়ুয়াকে অভিনন্দন জানানোর পাশাপাশি প্রতিষ্ঠানে আরও বেশি সংখ্যক মহিলা পড়ুয়ার এমন সম্মান পাওয়া উচিত বলেও মন্তব্য করেন মোদী। তিনি বলেন, মেধা ও সাফল্যের এই স্বীকৃতিতে মেয়েদের সংখ্যা আরও বাড়লে তা আরও আনন্দের বিষয় হবে। একইসঙ্গে পরিবারের মতো তিনিও কৃতী পড়ুয়াদের সাফল্যে গর্বিত বলে জানান প্রধানমন্ত্রী।

    সমাবর্তনের এই আবেগঘন মুহূর্তটিকে পড়ুয়াদের উপভোগ করার পরামর্শও দেন মোদী। তাঁর কথায়, ওরিয়েন্টেশন থেকে সমাবর্তন পর্যন্ত দীর্ঘ যাত্রা শেষ করে যেমন একটা অধ্যায় সম্পূর্ণ হচ্ছে, তেমনই সামনে খুলে যাচ্ছে সম্পূর্ণ নতুন একটি দরজা। প্রত্যেকের ভবিষ্যৎ পরিকল্পনা আলাদা হলেও এই মুহূর্তের আবেগ এবং উত্তেজনা অনেকের মধ্যেই একই থাকবে। তাই ভবিষ্যতের দৌড়ে বেরিয়ে পড়ার আগে বর্তমান সময়টাকে মন দিয়ে উপভোগ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে নিজের পথ বেছে নেওয়ার সময় আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার এবং ছাত্রজীবনের অভিজ্ঞতাকে ভবিষ্যতের কাজে কাজে লাগানোর বার্তাও দেন প্রধানমন্ত্রী।

    Narendra Modi won the hearts of students at the IIT Delhi convocation ceremony.

    আরও পড়ুন: চিনের নাম বদলের জবাব! অরুণাচলের ২৭ টি স্থানকে সরকারি মানচিত্রে অন্তর্ভুক্ত করল ভারত

    সমাবর্তন অনুষ্ঠানের পাশাপাশি এদিন প্রযুক্তি ও গবেষণার ক্ষেত্রেও IIT দিল্লির জন্য গুরুত্বপূর্ণ একটি উদ্যোগের সূচনা করেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। সোনিপত ক্যাম্পাসে তৈরি এআই-চালিত উচ্চক্ষমতাসম্পন্ন সুপারকম্পিউটিং কেন্দ্র ‘পরম প্রজ্ঞা’-র উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে জানানো হয়েছে, এই অত্যাধুনিক পরিকাঠামো AI, ডেটা সায়েন্স, অ্যাডভান্সড কম্পিউটিং এবং বিভিন্ন বিষয়ের সমন্বিত গবেষণায় প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়াতে সাহায্য করবে। অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডার সঙ্গেও দেখা করেন মোদী। পরে চাড্ডা সামাজিক মাধ্যমে সেই সাক্ষাতের ছবি প্রকাশ করেন। সব মিলিয়ে পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে বার্তা এবং নতুন প্রযুক্তি পরিকাঠামোর উদ্বোধন—দুই দিক থেকেই IIT দিল্লির এই সমাবর্তন বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

    Click here to Read More
    Previous Article
    পেঁয়াজের দাম থেকে শুরু করে LPG! কীভাবে বাড়ছে রান্নাঘরের খরচ? চিন্তা বাড়াচ্ছে পরিসংখ্যান
    Next Article
    পূজারার বদলি পেয়ে গেলো ভারত! শ্রীলঙ্কা সফর থেকেই গম্ভীরের হাতে আসছে নতুন অস্ত্র

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment