Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘এই কেসটা আর..,’ সুপ্রিম কোর্টে DA মামলার শুনানি নিয়ে বড় ‘সুখবর’, খুশিতে সরকারি কর্মীরা

    1 day ago

    বাংলা হান্ট ডেস্কঃ গতবার শুনানি পিছিয়ে যাওয়ায় হতাশ ছিলেন রাজ্য সরকারি কর্মীরা। বৃহস্পতিবার ফের বকেয়া ডিএ (Dearness Allowance) মামলার শুনানি পিছিয়ে গিয়েছে দেশের সর্বোচ্চ আদালতে (DA Case)। তবে গতকাল সুপ্রিম কোর্টের নির্দেশ, মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে আদালত গঠিত মনিটরিং কমিটিকে রিপোর্ট দিতে হবে ডিজিটাল আকারে ওই রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। একইসাথে জানানো হয়েছে পরবর্তী শুনানির দিনক্ষণ।

    ডিএ মামলার শুনানি নিয়ে বড় আপডেট | Dearness Allowance

    আগামী ১৮ অগাস্ট এই মামলার পরবর্তী শুনানির দিনক্ষণ স্থির করেছে সুপ্রিম কোর্ট। এরই মধ্যে মূল মামলাকারী সংগঠন রাজ্য সরকারি কর্মীদের পঞ্চম পে কমিশনের ডিএ মামলা নিয়ে দিল বড় আপডেট। মামলাকারী কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজ এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, ডিএ মামলা পার্ট heard এ পরিণত হয়েছে।

    সেই সংক্রান্ত একটি ছবি সমাজমাধ্যমে পোস্ট করে মলয়বাবু লিখেছেন, “গতকাল ডিএ মামলা বিচারক দ্বয় পার্ট heard এ পরিণত করছেন। সেই প্রেক্ষিত কোর্ট আর সাইটেও তা আপডেট হয়ে গেছে। ফলে অবসরের আগেই বিচারক দ্বয় মামলার ইতি টানবেন। আর কেসটা হিমঘরে যাওয়ার সম্ভবনা থাকল না।”

    সুতরাং, বছরের পর বছর ধরে চলতে থাকা বকেয়া ডিএ মামলা আর দীর্ঘায়িত হবে না বলেই এবার আশা করছে কর্মচারীমহল। এর আগে মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলা আদালতে পিছিয়ে যাওয়ায় ‘মগের মুলুক’ বলে কটাক্ষ করেছিলেন মলয়বাবু।

    dearness allowance(201)

    আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় চমক! সোমবারই চূড়ান্ত ঘোষণা শুভেন্দুর

    উল্লেখ্য, আগামী ১৮ আগস্ট দুপুর দুটোয় ফের শুনানি হবে বলে গতকাল সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চ জানিয়েছে। মনিটরিং কমিটি যে রিপোর্ট দেবে সেই রিপোর্ট দেখে পরবর্তী শুনানির দিন বিস্তারিত বক্তব্য রাখার সুযোগ পাবে বাদী-বিবাদী উভয়পক্ষ। এবার হাইভোল্টেজ এই মামলার পরবর্তী শুনানিতে কী হয় সেটাই দেখার।

    Click here to Read More
    Previous Article
    বদলে যাচ্ছে পশ্চিমবঙ্গের নাম? মুখ্যমন্ত্রী বললেন, আমরা মন্ত্রিসভা বসে ঠিক করেছি…
    Next Article
    ১৪৪ থেকে ২০৯! কলকাতা পুরসভায় ওয়ার্ড বাড়ানোর পথে রাজ্য

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment