Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    এবার পুলিশমুক্ত হবে ফরেন্সিক বিভাগ? কলকাতা হাইকোর্টে দায়ের মামলা

    5 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ কোনও ঘটনার তদন্তের ক্ষেত্রে ফরেন্সিক বিভাগের (Forensic Department) গুরুত্ব অপরিসীম। তদন্তের গতিপ্রকৃতি নির্ধারণের ক্ষেত্রে তাঁরা জরুরি ভূমিকা পালন করে। এবার সেই রাজ্য ফরেন্সিক বিভাগকে পুলিশমুক্ত রাখতে চেয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলা দায়ের হল। প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে এই মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার শুনানি হতে পারে।

    হাইকোর্টে জনস্বার্থ মামলা | (Calcutta High Court)

    আবেদনকারীর আর্জি, ফরেন্সিক বিভাগের নিরপেক্ষতা বজায় রাখতে হবে। সেই কারণে এই বিভাগের মাথায় কোনও পুলিশ অফিসারকে বসানো যাবে না। সংশ্লিষ্ট বিভাগের প্রশাসক অথবা অন্য কোনও গুরুত্বপূর্ণ পদে যেন কোনও পুলিশকে না রাখা হয়। ফরেন্সিক বিভাগের এক্সপার্ট ছাড়া অথবা বাইরে থেকে চিকিৎসক কিংবা অন্য কোনও বিশেষজ্ঞ ছাড়া অন্য কাউকে এই জরুরি দায়িত্ব দেওয়া যাবে না বলেও আবেদন জানানো হয়েছে।

    আরও পড়ুনঃ অপেক্ষার অবসান! দক্ষিণবঙ্গের ৭ জেলায় ঝেঁপে বৃষ্টির পূর্বাভাসঃ আজকের আবহাওয়ার খবর

    আবেদনকারীর বক্তব্য, যে কোনও ঘটনায় ফরেন্সিক বিভাগের গুরুত্ব ব্যাপক। তাঁদের নমুনা সংগ্রহের উপরেই নির্ভরশীল তদন্তের গতিপ্রকৃতি। সেই কারণে গুরুত্বপূর্ণ সব তদন্তের দায়িত্বে থাকেন এই বিভাগের বিশেষজ্ঞরা। তাঁরা সংগৃহীত নমুনা পরীক্ষা করে পুলিশকে রিপোর্ট দেন। সেই রিপোর্ট যেমন তদন্তে সাহায্য করে, তেমনই বিচারও সুনিশ্চিত করে।

    আবেদনকারীর দাবি, এবার যদি পুলিশ ফরেন্সিক বিভাগ চালায়, সেক্ষেত্রে নমুনার রিপোর্টের নিরপেক্ষতা প্রশ্নের মুখে এসে দাঁড়ায়। রাজ্যের পূর্বতন সরকারের আমলে প্রথা ভেঙে দীর্ঘসময় আইপিএস জয়রামনকে রাজ্য ফরেন্সিক বিভাগের প্রশাসক পদে যুক্ত রাখা হয়েছিল।

    Calcutta High Court

    এদিকে অতীতে ফরেন্সিক ল্যাবের ভূমিকা নিয়ে বহুবার প্রশ্ন উঠেছে। আরজি কর কাণ্ডের সময় সিভিক ভলেন্টিয়ারদের নমুনা সংগ্রহের কাজে পাঠানো নিয়েও তোলপাড় হয়েছিল। এছাড়া নানা সময় এই বিভাগ নিয়ে আরও একাধিক অভিযোগ সামনে আসে। এবার এই জল গড়াল কলকাতা হাইকোর্ট অবধি। ইতিমধ্যেই প্রধান বিচারপতি এই জনস্বার্থ মামলা গ্রহণ করেছেন। বৃহস্পতিবার উচ্চ আদালতে এই মামলার শুনানি হতে পারে। সেক্ষেত্রে আজ হাইকোর্টে কী হয় সেদিকে নজর থাকবে অনেকের।

    Click here to Read More
    Previous Article
    রোনাল্ডোর হতাশার দিনে উজ্জ্বল হ্যারি কেন! পর্তুগাল আটকে গেলেও বড় জয় ব্রিটিশদের
    Next Article
    রাজ্য জয়েন্টের রেজাল্ট প্রকাশের তারিখ জানাল বোর্ড, কীভাবে দেখবেন ফলাফল?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment