Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    দুর্বল স্মৃতিশক্তি, রয়েছে ব্রেন স্ট্রোকের আশঙ্কাও! গুরুতর অসুস্থ বিনোদ কাম্বলির পাশে সচিন

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক: ভারতের প্রাক্তন ব্যাটার বিনোদ কাম্বলি (Vinod Kambli) বর্তমানে গুরুতর শারীরিক সমস্যায় ভুগছেন। তাঁর এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন যে, কাম্বলি আশঙ্কাজনক অবস্থায় আছেন এবং তাঁর ব্রেন স্ট্রোকের উচ্চ ঝুঁকি রয়েছে। এমতাবস্থায়, তাঁর প্রাক্তন সতীর্থরা তাঁকে আর্থিক সহায়তা প্রদানের জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছেন। যার মাধ্যমে তাঁকে আর্থিক সাহায্য করা হচ্ছে এবং এই গ্রুপে তাঁর শৈশবের বন্ধু তথা কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকারও রয়েছেন।

    গুরুতর অসুস্থ বিনোদ কাম্বলি (Vinod Kambli):

    জানা গিয়েছে যে, প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলি পুরোপুরি মদ্যপান ছেড়ে দিয়েছেন। কিন্তু তাঁর মস্তিষ্ক পুরোপুরি সহযোগিতা না করায় তিনি মাঝে মাঝে ভুলে যান যে ধূমপানও তাঁর করা উচিত নয়। এর ফলে এখন তাঁর ব্রেন স্ট্রোকের ঝুঁকি বেড়ে গেছে। ৫৪ বছর বয়সী বিনোদ কাম্বলি থানের একটি বেসরকারি হাসপাতালে মূত্রনালীর সংক্রমণের চিকিৎসার পর উঠছিলেন। কিন্তু এখন তাঁর শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়। তাঁর দাঁড়াতে ও হাঁটতে অসুবিধা হচ্ছে। কাম্বলির বন্ধু জানিয়েছেন যে তার হাঁটার অবস্থার কিছুটা উন্নতি হলেও, স্মৃতিশক্তির সমস্যা এখনও রয়ে গেছে। তিনি অতীতের মাত্র কয়েকটি ঘটনা বা জিনিসের কথা মনে করতে পারেন। ডাক্তাররা সতর্ক করেছেন যে, তাঁর মস্তিষ্কের স্নায়ুতে সমস্যা থাকতে পারে। যেটি স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দেবে।

    Critically ill Vinod Kambli is at risk of brain stroke.

    প্রাক্তন ক্রিকেটাররা সাহায্য করছেন: কাম্বলির বন্ধু মার্কস কুটী হিন্দুস্তান টাইমস ডিজিটালকে জানিয়েছেন যে, ‘আমি তাঁর বন্ধুদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি, যাঁদের বেশিরভাগই ক্রিকেটার। নাম উল্লেখ না করেই বলছি, তাঁরা আর্থিকভাবে অনেক সাহায্য করেন। বিনোদের স্মৃতিশক্তি খুব ভালো নয়, তবে গত ৬ মাসে তা আরও খারাপ হয়নি।’

    আরও পড়ুন: কেন্দ্রের এই পদক্ষেপেই বাজিমাত! ভারত হতে চলেছে বিশ্বের ‘মোবাইল হাব’

    তিনি আরও জানিয়েছেন, ‘তাঁর খুব বেশি কিছু মনে থাকে না, কিন্তু হঠাৎ কিছু মনে পড়লে তিনি তা মনে করতে পারেন। নইলে তাঁর জন্য বিষয়টি খুব কষ্টকর হত। শুরুতে সতর্ক না থাকার কারণে বিনোদের মস্তিষ্কে রক্ত ​​জমাট বেঁধেছে যা সরানো সম্ভব নয়। ডাক্তাররা সতর্ক করেছেন যে তাঁর স্ট্রোক হতে পারে। শুধুমাত্র নিজের ইচ্ছাশক্তির জোরেই তিনি তাঁর সাধ্যমতো সবকিছু করে যাচ্ছেন।’

    আরও পড়ুন: একী কাণ্ড! বিক্রি হয়ে গেল মুকেশ আম্বানির এই সংস্থা, নতুন মালিক কে?

    জানিয়ে রাখি যে, বিনোদ কাম্বলি প্রায় ১৮ মাস আগে রামাকান্ত আচরেকর স্মৃতিসৌধের উন্মোচন অনুষ্ঠানে শেষবার জনসমক্ষে এসেছিলেন। সেই সময় তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ ছিল। তাঁর দাঁড়াতে ও হাঁটতে কষ্ট হচ্ছিল। ওই অনুষ্ঠানে শৈশবের বন্ধু সচিন তেন্ডুলকারের সঙ্গেও সাক্ষাৎ হয় তাঁর। কাম্বলির শারীরিক অবস্থা দেখে একাধিক প্রাক্তন ক্রিকেটার তাঁর সমর্থনে এগিয়ে আসেন। কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার ও কপিল দেবও তাঁর রিহ্যাবিলিটিশনের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন।

    Click here to Read More
    Previous Article
    পয়লা বৈশাখে ঠাকুর শ্রী রামকৃষ্ণকে নিজের হাতে মাছ রান্না করে উৎসর্গ করলেন মদন মিত্র
    Next Article
    বাবার অনুপস্থিতিতে প্রচারে এসে মঞ্চ কাঁপিয়ে দিলেন রাকেশ কন্যা | Rakesh Singh

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment