Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    CBSE দশম ফল প্রকাশ আসন্ন, কোথায় দেখবেন রেজাল্ট? জানুন পুরো প্রক্রিয়া

    3 days ago

    বাংলা হান্ট ডেস্ক: খুব শীঘ্রই ফল প্রকাশ হতে চলেছে সিবিএসই দশম শ্রেণীর (CBSE) । এ সপ্তাহের মধ্যেই যে কোন সময় ফল প্রকাশ হতে পারে বলে আগেই জানিয়েছিল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তবে এবার পড়ুয়াদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল ডিজি লকার। জেনে নিন সেই বিষয় বিস্তারিত তথ্য।

    CBSE দশমের রেজাল্ট শিগগিরই, কীভাবে দেখবেন জানুন (CBSE)

    পরীক্ষার্থীদের আগের থেকে তাদের ডিজিটাল আকারে অ্যাকাউন্ট তৈরি ও সক্রিয় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি ফল প্রকাশের সঙ্গে সঙ্গে তারা যাতে সহজেই তাদের স্কোরকোড অ্যাক্সেস করতে পারে। পাশাপাশি শেষ মুহূর্তের ভিড় এড়ানোর জন্য এসব সতর্কবার্তা দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে (CBSE)।

    CBSE 10th result coming soon know how to check it

    আরও পড়ুন: সেভিংসকে করুন ডাবল, এই সরকারি স্কিমে সুদেই পেতে পারেন ২ লাখ টাকা

    পাশাপাশি মঙ্গল অথবা বুধবারের মধ্যে ফল প্রকাশ করতে পারে সিবিএসই। আর এমনটাই মনে করছে শিক্ষা মহল। আজকে প্রতিবেদনে রইল কিভাবে আপনি বাড়িতে বসে এই ফল দেখতে পারবেন তার বিস্তারিত তথ্য।

    এর জন্য আপনাকে প্রথমে results.cbse.nic.in বা cbse.gov.in -এ যান। এরপর হোমপেজে রেজাল্ট লিঙ্কে ক্লিক করুন। তারপর রোল নম্বর, স্কুল কোড, জন্মতারিখ এবং অ্যাডমিট কার্ড আইডি লিখুন। তারপর সমস্ত তথ্য দেওয়ার পর ‘Submit’ বাটনে ক্লিক করুন। এরপর স্ক্রিনে ফলাফল দেখার পর সেটি ডাউনলোড করুন এবং ভবিষ্যতের জন্য প্রিন্ট নিয়ে রাখুন।

    কোন কোন ওয়েবসাইটে ফল দেখা যাবে?
    – cbse.gov.in
    results.nic.in
    – results.digilocker.gov.in
    – umang.gov.in

    UMANG অ্যাপে কীভাবে ফল দেখবেন?

    এরজন্য UMANG অ্যাপ খুলুন। এরপর লগ ইন করে “All Services”-এ যান। তারপর “CBSE” নির্বাচন করুন এবং নিজের ক্লাস (১০ বা ১২) বেছে নিন। এরপর রোল নম্বর ও অন্যান্য তথ্য দিন। তারপর সঙ্গে সঙ্গে ফলাফল দেখুন ও ডাউনলোড করুন

    তবে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড, রোল নম্বর, স্কুল কোড এবং জন্মতারিখ হাতের কাছে রাখতে হবে।আর এই তথ্যগুলি ব্যবহার করেই অফিসিয়াল ওয়েবসাইট বা DigiLocker থেকে ডিজিটাল মার্কশিট দেখা যাবে (CBSE)।

     

    Click here to Read More
    Previous Article
    বিরাট গাফিলতি! গুণমান পরীক্ষায় ডাহা ‘ফেল’ নামী সংস্থার তুলো, ক্যাথিটার, ইঞ্জেকশন
    Next Article
    Amit Shah Live: গঙ্গারামপুরে অমিত শাহের জনসভা থেকে সরাসরি | Gangarampur Live | BJP Live

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment