Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ব্যাট হাতে অনবদ্য ছন্দে শুভমান গিল, যোগ্য সঙ্গত ঈশান কিষাণের, ছুঁয়ে ফেললেন কোহলি-গম্ভীরের গড়া রেকর্ড!

    18 hours ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে আফগানিস্থানের বিরুদ্ধে (India vs Afghanistan) ওডিআই সিরিজ খেলতে ব্যস্ত ভারতীয় দল (Indian Cricket Team)। আর সেই সিরিজের দ্বিতীয় ম্যাচেই ঘটলো একটি অসাধারণ ঘটনা। জোড়া শতরান করে আফগানিস্থানের সামনে পাহাড় প্রমাণ ৪০৩ রানের টার্গেট সেট করেছেন শুভমান গিল (Shubman Gill) এবং ঈশান কিষাণ (Ishan Kishan)। আর এই অসাধারণ পার্টনারশিপটি গড়ার সময় তারা ছুঁয়ে ফেলেছেন আরও দুই কিংবদন্তিকে।

    এদিন লখনৌয়ের একানা স্টেডিয়ামে টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায় আফগান অধিনায়ক হাসমাতউল্লা শাহিদী। কিন্তু এই ম্যাচে সুযোগ পেয়ে ওপেন করতে নামা যশস্বী জয়সওয়াল পুরোপুরি ব্যর্থ। ৯ বলে খেলে মাত্র ৪ রান করে ড্রেসিংরুমে ফেরেন এই তরুণ ভারতীয় ওপেনার। ভালো শুরু করেও ৪৮ রানের ব্যক্তিগত স্কোরে রশিদ খানের শিকার হয়ে ড্রেসিংরুমে ফেরেন প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা।

    এই পরিস্থিতি থেকে আগ্রাসী ভঙ্গিতে দলের হাল ধরেন শুভমান গিল। তাকে যোগ্য সঙ্গত দেন আর এক তারকা ভারতীয় ব্যাটার ঈশান কিষাণ। মাত্র ৭৯ বল খেলে ১৪ টি চার ও ৮ টি ছক্কা সহযোগে ১২৫ রান করেন তিনি। অবশ্য শুভমান গিলও আগ্রাসনের পাল্লায় খুব পিছিয়ে ছিলেন না। শতরান করার পর দেড়শোর গন্ডিও টপকে যান তিনি।

    আরও পড়ুন: IPL জয়ী দল RCB থেকে কেউ নেই ভারতীয় দলে! BCCI-এর সিদ্ধান্ত নিয়ে উঠছে প্রশ্ন

    ব্যাট হাতে শেষপর্যন্ত যখন গিল ড্রেসিংরুমে ফেরেন তখন তার নামের পাশে ১৫৪ রান। ১১০ বল খেলে ২২টি চার ও ২টি ছক্কা সহযোগে ১৪০ স্ট্রাইক রেট বজায় রেখে ব্যাটিং করেন তিনি। তার এবং ঈশান কিষাণের মধ্যে ২২৪ রানের পার্টনারশিপ হয়। তৃতীয় উইকেটে ভারতীয় দলের ওডিআই ক্রিকেটের ইতিহাসে এটি ছিল তৃতীয় সর্বোচ্চ পার্টনারশিপ। তারা ছুঁয়ে ফেলেছেন বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের মধ্যে হওয়া ২০০৯ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে পার্টনারশিপের রেকর্ড।

    আরও পড়ুন: ব্যাটে রান নেই, দল হারতেই মেজাজ হারান সূর্যবংশী! শ্রীলঙ্কার ক্রিকেটারদের সাথে হলো হাতাহাতি

    এই মুহূর্তে বিরাট কোহলি চোটের জন্য ভারতীয় দলে অনুপস্থিত। ব্যাট হাতে সম্ভবত জুলাইয়ে মাঠে ফিরবেন তিনি। তার প্রত্যাবর্তনের কাছে কোচ গৌতম গম্ভীর আজ শুভমান গিলকে তিন নম্বরে ব্যাট করতে পাঠান। অফফর্মে থাকা শ্রেয়স আইয়ারের বদলে ঈশানকে দায়িত্ব দেন ৪ নম্বরে ব্যাটিং করার। ব্যাট হাতে দুজনেই স্পষ্ট করে দিলেন যে দলের প্রয়োজনে যে কোনও ভূমিকায় অবতীর্ণ হতে তারা প্রস্তুত।

     

    Click here to Read More
    Previous Article
    বিশ্বরেকর্ড গড়ে ফেললো শুভমান গিলের ভারত! অনেক পিছিয়ে অস্ট্রেলিয়া, তালিকাতেই নেই পাকিস্তান
    Next Article
    আত্মনির্ভর ভারতের বিরাট সাফল্য! প্রতিরক্ষা উৎপাদনে সর্বকালীন রেকর্ড গড়ল দেশ, চমকে দেবে পরিসংখ্যান

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment