Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বৃহস্পতি থেকে ঝড়-বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে, কতদিন চলবে? আবহাওয়ার খবর

    1 hour ago

    বাংলাহান্ট ডেস্ক: দক্ষিণবঙ্গে (South Bengal Weather) তাপপ্রবাহের পরিস্থিতি। দিনভর বহাল গরম ও অস্বস্তি। রাতেও শান্তি নেই। আবহাওয়া দপ্তর বলছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের রয়েছে বৃষ্টির সম্ভাবনা। একাধিক জেলায় হতে পারে বৃষ্টি। আর সপ্তাহান্তে বাড়বে ঝড়-বৃষ্টির দাপট।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

    আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এদিন দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। তবে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণার কোথাও কোথাও। ভারী বৃষ্টিপাত হবে না। এছাড়া ঝড়-বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে।

    আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম ও অস্বস্তি বজায় থাকবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি বা তার উপরে থাকতে পারে। তাপপ্রবাহের সতর্কতা রয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমানের মত জেলাগুলিতে। তাপমাত্রা চরমে পৌঁছতে পারে পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে।

    আবহাওয়া দপ্তর বলছে, ২৬ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহ চলবে। আপাতত স্বাভাবিকের তুলনায় ৩ থেকে ৫ ডিগ্রি বেশি থাকার সম্ভাবনা। রবিবার থেকে বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ-সহ একাধিক জেলায় দুর্যোগের পূর্বাভাস।

    south bengal weather(225)

    আরও পড়ুন: ভোটদানে শীর্ষে দুই মেদিনীপুর, সবথেকে নীচে এই জেলা, প্রথম দফায় কোথায় কত ভোট পড়ল?

    এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টি চলবে এদিনও। ঝড়-বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার সহ মূলত ওপরের দিকের জেলাগুলিতে। এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়তে পারে।

    Click here to Read More
    Previous Article
    উত্তর দিনাজপুরের গোয়ালপোখর বিধানসভার তৃণমূল কংগ্রেসেরবিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ Goalpokhar
    Next Article
    আমার কাছে ১০ টাকাও নেই, ক্রেডিট ডেবিট কার্ড নেই, আমি সরকারের থেকে এক টাকা মাইনেও নিই না : মমতা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment