Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বৈশাখের শুরুতেই চরমে গরম, স্কুলগুলিতে সামার ভ্যাকেশন কবে থেকে? হতে পারে বড় ঘোষণা

    2 hours ago

    বাংলাহান্ট ডেস্ক: বৈশাখের শুরুতেই গরমের দাপটে নাজেহাল অবস্থা আমজনতার। মাঝে কিছুদিন ঝড় বৃষ্টির জন্য মনোরম আবহাওয়া থাকলেও পয়লা বৈশাখের আগে থেকেই ফের চোখ রাঙাচ্ছে সূর্যের তেজ। এমতাবস্থায় রাজ্যের স্কুলগুলিতে কবে থেকে পড়বে গরমের ছুটি (Summer Vacation), এই প্রশ্ন অনেকেরই।

    কবে পড়বে স্কুলে গরমের ছুটি (Summer Vacation)?

    রাজ্য সরকারের তরফে এখনও পর্যন্ত গরমের ছুটি নিয়ে তেমন কোনও বিজ্ঞপ্তি জারি করা না হলেও খুব তাড়াতাড়ি ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে। প্রচণ্ড গরমের মধ্যেই ক্লাস চলছে স্কুলগুলিতে। এই গরমে জন্য কি এগিয়ে আনা হবে গরমের ছুটি? তা এখনও স্পষ্ট নয়।

    When will summer vacation start in West Bengal schools

    স্কুলে রয়েছে কেন্দ্রীয় বাহিনী: মনে করা হচ্ছে, যেভাবে গরম বাড়ছে তাতে ভোটের আগেই স্কুলে গরমের ছুটি (Summer Vacation) পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে বিভিন্ন স্কুলে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। ফলত ক্লাস করাতে সমস্যা হচ্ছে। বেশ কিছু স্কুলে ছুটিও দিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই।

    আরও পড়ুন : কলকাতা থেকেই ঘুরে আসুন কেদার-বদ্রী, বিশেষ ট্যুর করাচ্ছে IRCTC

    পড়তে শুরু করেছে গরম: এমনিতে এপ্রিল মাস শেষ হতেই গরম পড়তে শুরু করে। তাই অনেক রাজ্যে এপ্রিলের শেষেই স্কুলের সময়সূচী বদলানো হয়। বাংলাতেও গত কয়েক বছর ধরে গরমের ছুটি এগিয়ে আনা হয়।

    আরও পড়ুন : হাতে আর সময় নেই, বন্ধ হয়ে যাবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্ট! কিন্তু কেন?

    প্রসঙ্গত, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে চলতি বছরের ছুটির তালিকা ইতিমধ্যেই সামনে এসেছে। এপ্রিল মাসে বেশ কিছু ছুটি রয়েছে স্কুলে।

    Click here to Read More
    Previous Article
    Suvendu Adhikari News: 'পরিযায়ী শ্রমিকরা ট্রেনে উঠতে শুরু করেছে' গর্জে উঠলেন শুভেন্দু অধিকারী
    Next Article
    আজকের রাশিফল ১৮ এপ্রিল, বড়সড় সুসংবাদ পাবে এই চার রাশি

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment