Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বৈশাখের শুরুতেই ছ্যাঁকা দিচ্ছে দাম, নববর্ষে পাতে পড়বে না ইলিশ?

    1 day ago

    বাংলাহান্ট ডেস্ক: আজ পয়লা বৈশাখ, বাঙালির নববর্ষ। আর বাংলা নতুন বছর মানেই ভালোমন্দ খাওয়া। সেখানে ইলিশ মাছ থাকলে তো কথাই নেই। কিন্তু এবার বৈশাখের শুরুতেই ইলিশের (Hilsa Fish) দাম আকাশছোঁয়া। বাংলাদেশে এখন থেকেই হাতে ছ্যাঁকা দিচ্ছে রূপোলি শষ্যের দাম। সোমবার থেকেই কার্যত রেকর্ড দাম হয়েছে ইলিশের।

    ইলিশের (Hilsa Fish) দাম বেড়েছে রেকর্ড হারে

    বাংলাদেশের চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ১ কেজি ওজনের ইলিশের দাম এখন ৭ হাজার ৫০০-র ও বেশি। বৈশাখের শুরুতেই এবারের মূল্যবৃদ্ধি অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। বাংলাদেশের বহু বাজারে ৪০০ থেকে ৬০০ গ্রাম ওজনের মাঝারি মাপের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৪০০ টাকায়।

    Hilsa fish record high price

    কেন এত দাম ইলিশের: মাছ ব্যবসায়ীদের দাবি, চাহিদার তুলনায় সরবরাহ কম ইলিশের। মেঘনা নদীতে দু মাস ইলিশ ধরার উপরে জারি রয়েছে নিষেধাজ্ঞা। বাজারে এখন যে ইলিশ দেখা যাচ্ছে তার বেশিরভাগই আনা সমুদ্র থেকে। কিন্তু এর মধ্যেও কিছু অসাধু মৎস্যজীবী রাতের অন্ধকারে লুকিয়ে চুরিয়ে মাছ ধরছেন।

    আরও পড়ুন : বিজেপি ক্ষমতায় এলে বন্ধ মাছ-মাংস? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কী বললেন শামিম আহমেদ?

    চড়া দামে কেনা হচ্ছে ইলিশ: শুধু এই কারণ নয়। পাইকারি ব্যবসায়ীদের জন্যও দেখা দিচ্ছে মাছের আকাল। অভিযোগ, নদী তীরবর্তী বাজারগুলি থেকে বেশিরভাগ বড় ইলিশ (Hilsa Fish) চড়া দামে কিনে নিচ্ছেন ঢাকা এবং নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা। আবার তাদের থেকেও বেশি দামে পাইকারি ব্যবসায়ীরা মাছ কিনছেন। এর ফলে সাধারণ ক্রেতাদের কেনার জন্য আড়তে মাছ থাকছেই না। এর ফলে স্থানীয় বাজারে হু হু করে বেড়ে চলেছে মাছের দাম।

    আরও পড়ুন : ভিড় সামলাতে এক জোড়া স্পেশ্যাল ট্রেন, কখন কোথায় থামবে জেনে নিন

    স্থানীয় ব্যবসায়ীরা যদিও আশা করছেন, এখন দাম বেড়ে গেলেও পয়লা বৈশাখ পেরোলে কমতে পারে দাম। ততদিন পর্যন্ত অপেক্ষাই করতে হবে ভোজনরসিকদের।

    Click here to Read More
    Previous Article
    ময়নাগুড়ি বিজেপি প্রার্থী ডালিম রায়ের নির্বাচনী প্রচারে কচি কাচাদের উল্লাস
    Next Article
    BJP এলে মাছ-মাংস বন্ধ! ‘ইলিশ মাছ আনুন, বেছে খাইয়ে দেব’, খোঁচা স্মৃতি ইরানির | Smriti Irani

    Related আন্তর্জাতিক Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment