Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আতঙ্কের অবসান! LPG সিলিন্ডারের জোগান স্বাভাবিক, জানাল বিপিসিএল

    2 hours ago

    বাংলাহান্ট ডেস্ক: রান্নার গ্যাসের (LPG Gas Cylinder) জোগান নিয়ে সাধারণ মানুষের দুশ্চিন্তা দূর করল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ভারত পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেড। বুধবার সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, দেশজুড়ে এলপিজি সিলিন্ডারের সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক ও স্থিতিশীল রয়েছে। সাম্প্রতিক সময়ে যে কোনও ঘাটতির আশঙ্কা তৈরি হয়েছিল, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলেই স্পষ্ট করেছে বিপিসিএল।

    LPG সিলিন্ডারের (LPG Gas Cylinder) জোগান স্বাভাবিক বলে জানাল বিপিসিএল

    গত ১২ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত সময়কালের একটি বিস্তারিত পরিসংখ্যান প্রকাশ করেছে সংস্থাটি। এই দশ দিনে সারা দেশে মোট ১ কোটি ১৩ লক্ষ ৯৫ হাজার ৫৬৪টি ঘরোয়া এলপিজি সিলিন্ডার সরবরাহ করা হয়েছে। একই সঙ্গে বাণিজ্যিক ক্ষেত্রেও ২ লক্ষ ৮৭ হাজার ৮৬৭টি সিলিন্ডার বিতরণ করা হয়েছে। পাইকারি বা বাল্ক সরবরাহও উল্লেখযোগ্য মাত্রায় বজায় রাখা হয়েছে, যা সামগ্রিক জোগান ব্যবস্থাকে আরও মজবুত করেছে।

    আরও পড়ুন: টাকা দিলে মিলবে বাড়তি সুবিধা! নতুন সাবস্ক্রিপশন প্ল্যানে চমক WhatsApp-এ

    বাজার বিশেষজ্ঞদের মতে, বর্তমান চাহিদা ও সরবরাহের মধ্যে কোনও অস্বাভাবিকতা নেই। ডিস্ট্রিবিউটরদের কাছেও পর্যাপ্ত মজুত রয়েছে, ফলে গ্রাহকদের সিলিন্ডার পেতে কোনও সমস্যা হওয়ার কথা নয়। উৎসবের মরশুম বা বিশেষ পরিস্থিতিতে যে ঘাটতির আশঙ্কা তৈরি হয়, বর্তমান পরিস্থিতিতে তার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না বলেই মত বিশেষজ্ঞদের।

    সংস্থার দাবি, তাদের পরিকাঠামো এখন আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী। রিফাইনারি, বটলিং প্ল্যান্ট এবং ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক, সব ক্ষেত্রেই কাজের গতি স্বাভাবিক রয়েছে। পাশাপাশি বড় শহরগুলিতে পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস বা পিএনজি সংযোগের বিস্তার ঘটায় সিলিন্ডারের উপর চাপও কিছুটা কমেছে। বর্তমানে প্রায় ১ লক্ষ ৮১ হাজারের বেশি গ্রাহক এই পিএনজি পরিষেবার আওতায় রয়েছেন।

    BPCL said that the supply of LPG Gas Cylinder is normal

    আরও পড়ুন: ক্ষমতায় আসার একমাসেই বিক্ষোভের ঝড়! ছাত্র আন্দোলন ও শুল্ক সিদ্ধান্তে উত্তাল নেপাল, চাপে বলেন্দ্র শাহ

    বিপিসিএল জানিয়েছে, গ্রাহকদের জীবনকে আরও সহজ করাই তাদের মূল লক্ষ্য। মুম্বই, কোচি ও বিনায় অবস্থিত শোধনাগারগুলির ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দেশজুড়ে ২৫,৩০০টির বেশি ফুয়েল স্টেশন এবং ৬,২৫০টিরও বেশি এলপিজি (LPG Gas Cylinder) ডিস্ট্রিবিউটরশিপের মাধ্যমে পরিষেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি ২০৪০ সালের মধ্যে ‘নেট জিরো’ লক্ষ্যমাত্রা অর্জনের দিকেও এগোচ্ছে সংস্থাটি। সব মিলিয়ে, এলপিজি সরবরাহ নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই— এমনই আশ্বাস দিয়েছে ভারত পেট্রোলিয়াম।

    Click here to Read More
    Previous Article
    বাংলার ভোটে অনুপ্রবেশ ইস্যু! সীমান্ত কতটা সুরক্ষিত, কী বলছেন Raghunathganj-এর শেষ গ্রামের মানুষ?
    Next Article
    ভোটের কয়েক ঘণ্টা আগেই TMC-তে বিরাট ভাঙন, BJP-তে যোগ গোপীবল্লভপুরের বিদায়ী বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতো

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment