Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘আরও চার শতাংশ DA..,’ ভোটের আগে বড় ঘোষণা মমতার

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ গত ৫ ফেব্রুয়ারী ভোট-অন-অ্যাকাউন্ট বাজেটে (Dearness Allowance) রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ৪ শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিল মমতা সরকার। তবে এপ্রিল মাসের অর্ধেক পেরিয়ে গেলেও সেই বর্ধিত মহার্ঘ ভাতা এখনও মেলেনি। এই নিয়ে ক্রমে সরব হচ্ছেন সরকারি কর্মীরা (Government Employees)। বর্ধিত ডিএ কি ‘মা’-এর ভোগে?’ সম্প্রতি এমনই প্রশ্নও তুলতে শুরু করেছিলেন সরকারি কর্মচারীরা। এরই মধ্যে সেই মহার্ঘ ভাতা নিয়ে বড় ঘোষণা মমতার (Mamata Banerjee)।

    ডিএ নিয়ে বড় আশ্বাস মমতার | Dearness Allowance

    শনিবার সোনারপুরের জনসভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘আরও চার শতাংশ ডিএ শীঘ্রই দিয়ে দেওয়া হবে। যেটা বাজেটে ঘোষণা করা হয়েছে।’ বিধানসভা ভোটের আর মাত্র ক’টা দিন বাকি। তার আগে বাজেটে ঘোষিত ডিএ বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

    বাজেটে অর্থপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেন। জানানো হয়েছিল বর্ধিত ভাতা আগামী অর্থবর্ষের শুরু থেকে অর্থাৎ ১ এপ্রিল থেকে কার্যকর হবে। তবে এখনও সেই বিষয়ে কোনো সরকারি নির্দেশিকা জারি হয়নি।

    বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগে গত ৫ ফেব্রুয়ারী ভোট-অন-অ্যাকাউন্ট বাজেট পেশ করে মমতা সরকার। সেই অন্তর্বর্তী বাজেটে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ৪ শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হয় রাজ্য সরকার তরফে। স্বাভাবিকভাবেই ডিএ বৃদ্ধিতে খুশি হয়েছিলেন সরকারি কর্মচারীরা।

    dearness allowance(148)

    আরও পড়ুন: টিম ইন্ডিয়ার চিফ সিলেক্টর হিসাবে মেয়াদ বৃদ্ধি হবে অজিত আগরকারের! কী পরিকল্পনা BCCI-র?

    বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় ১৮% হারেই ডিএ পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। বলা হয়েছিল বর্ধিত ৪ শতাংশ ডিএ যুক্ত হয়ে মোট ২২% ডিএ এপ্রিল মাসের বেতনের সাথেই পাবেন সরকারি কর্মীরা। সেই ঘোষণা নিয়ে এতদিন পর্যন্ত কোনো উচ্চবাচ্য না হওয়ায় ক্ষোভ বাড়ছিল কর্মচারী মহলে। এবার মুখ্যমন্ত্রীর কথা মত ডিএ শীঘ্রই মিললে সেই ক্ষোভ কিছুটা কমতে পারে বলে মনে করা হচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    কাজ বন্ধ হওয়ার ইমেলকে ‘গুজব’ বলল তৃণমূল, তবে এখনও নীরব IPAC, বাড়ছে জল্পনা
    Next Article
    যাত্রী সংখ্যায় রেকর্ড, সর্বোচ্চ আয় করে নজির গড়ল পূর্ব রেল

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment