Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আজকের রাশিফল ২১ এপ্রিল, পারিবারিক জীবন সুখের হবে এই চার রাশির

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।

    দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):

    মেষ রাশি: নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়ার জন্য এবং চেহারা উন্নত করার জন্য আপনার কাছে অনেকটা সময় থাকবে। আপনি যদি কারোর কাছ থেকে অর্থ ধার নিয়ে থাকেন সেক্ষেত্রে আজ সেই অর্থ আপনাকে ফেরত দিতে হবে। পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রিয়জনদের সঙ্গেও দিনটি ভালোভাবে কাটবে। আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। সেই সময়ে আপনি আপনার একটি পছন্দের কাজ করতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
    প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে প্রতিদিন সকালে গুরুজনদের পা ছুঁয়ে
    আশীর্বাদ নিন।

    বৃষ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে খাওয়া দাওয়ার বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। কোথাও অর্থ বিনিয়োগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার আজ কোথাও বেড়াতে যাওয়ার সম্ভাবনা থাকলেও পরিবারের একজন সদস্যের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কারণে তা স্থগিত হতে পারে। প্রেমের জীবনে অবশ্যই মাথা ঠান্ডা রাখুন। আপনি আজ একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে।
    প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে আপনার গৃহদেবতার লোহার মূর্তিকে পুজো করুন।

    মিথুন রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। আপনি যদি বিদেশের একটি জমিতে বিনিয়োগ করে থাকেন সেক্ষেত্রে আজ সেটি ভালো দামে বিক্রির সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনি আর্থিক দিক থেকে লাভবান হবেন। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। নিত্যনতুন দক্ষতা এবং প্রযুক্তির সঙ্গে নিজেকে মানিয়ে নিন। আজ অবশ্যই নিজের জন্য কিছুটা সময় বের করুন এবং আপনার মধ্যে থাকা ঘাটতিগুলি পূরণ করার চেষ্টা করুন। এর ফলে আপনার ব্যক্তিত্বে একটি ইতিবাচক পরিবর্তন আসবে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
    প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে বাবার কথা মেনে চলুন।

    কর্কট রাশি: আপনি আজ কোনও সামাজিক কর্মকাণ্ড এবং পরোপকারের মাধ্যমে মানসিক শান্তি পাবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। দীর্ঘদিন ধরে ফেলে রাখা বাড়ির কাজকর্মগুলি আজ সম্পন্ন করুন। কর্মক্ষেত্রে আজ আপনার চারপাশে কী কী ঘটছে সেদিকে অবশ্যই সতর্ক থাকুন। নাহলে, আপনার কোনও প্রতিদ্বন্দ্বী আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে পারেন। আপনার আজ কোথাও ভ্রমণের সম্ভাবনা থাকলে জিনিসপত্রগুলি অত্যন্ত সতর্কতার সঙ্গে রাখুন। আপনি আজ কোনও সমস্যার সম্মুখীন হলে অর্ধাঙ্গিনীর কাছ থেকে সাহায্য পাবেন।
    প্রতিকার: কর্মজীবনে এবং ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে ঝাড়ুদারদের প্রতি দয়া প্রদর্শন করুন এবং কয়লা ও কালো তিলের বীজ উলের কাপড়ে বেঁধে রাখুন।

    সিংহ রাশি: কর্মক্ষেত্রের অতিরিক্ত চাপ এবং বাড়িতে চলা একটি বিরোধের কারণে আজ আপনার মেজাজ খিটখিটে হয়ে উঠতে পারে। প্রত্যেকের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ না হলেও আপনার বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। বাড়িতে আজ অতিথিদের আগমন ঘটবে এবং তাঁদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জীবনে আজ অবশ্যই মাথা ঠাণ্ডা রাখুন। কর্মক্ষেত্রের প্রতিটি কাজে আপনার মেধাকে ব্যবহার করুন। আপনি আজ অবসর সময় নিজের পছন্দের কিছু কাজ করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে কোনও পশুর প্রতি হিংসা প্রদর্শন করবেন না। এর পাশাপাশি আপনি এবং আপনার ভালোবাসার মানুষ নিরামিষ খাবার খান।

    কন্যা রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। আপনি আজ কোনও বিনোদনমূলক কাজকর্মে অংশগ্রহণ করবেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানদের একটি পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে অত্যন্ত খুশি হবেন। কোনও কাজে আত্মীয়দের কাছ থেকে সাহায্য পেতে পারেন। প্রেমের জীবনে আজ অবশ্যই সংযত হন। আপনি আজ একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। যার ফলে আপনার পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: পেশাগত জীবনে উন্নতির লক্ষ্যে রুদ্রাক্ষের মালা গলায় ধারণ করুন।

    Ajker rashifal todays horoscope 21 April 2026.

    তুলা রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। প্রতিটি পদক্ষেপ আজ আত্মবিশ্বাসের সঙ্গে গ্রহণ করুন। আপনি আজ অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন না। পরিবারে আজ নতুন সদস্যের আগমন ঘটতে পারে। যার ফলে পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে। আপনার আজ একজন যত্নশীল এবং সমবেদনাশীল বন্ধুর সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। আপনার চারপাশে আজ কী কী ঘটছে সেদিকে সতর্ক থাকুন। নাহলে, আপনার করা একটি কাজের কৃতিত্ব আজ অন্য কেউ নিয়ে নিতে পারেন। যাঁদের সঙ্গে থাকলে আপনার শুধুমাত্র সময় নষ্ট হয় তাঁদের সঙ্গ অবিলম্বে পরিত্যাগ করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে কালো পাড়ের সাদা ধুতি একজন সাধুর উদ্দেশ্যে অর্পণ করুন।

    বৃশ্চিক রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। আপনি আজ অন্যদেরকে সাহায্য করতে গিয়ে নিজে ক্লান্ত হয়ে পড়তে পারেন। আর্থিক দিক থেকে আজকের এই দিনটি নিঃসন্দেহে ভালো। কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে পরিবারের সদস্যদের কাছ থেকে সাহায্য নিন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। যাঁরা সৃজনশীল কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁরা আজ কোনও বহু প্রতীক্ষিত খ্যাতি এবং স্বীকৃতি অর্জন করবেন। পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই বাড়ির মাঝখানের অংশটিকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন।

    ধনু রাশি: আপনার কোনও অকপট এবং নির্ভীক মতামত একজন বন্ধুর অহঙ্কারে আঘাত করতে পারে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। কোথাও দীর্ঘমেয়াদী ভিত্তিতে বিনিয়োগ করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানদের পড়াশোনা নিয়ে অযথা চিন্তা করবেন না। আপনি বর্তমান সময়ে কোনও সমস্যার সম্মুখীন হলেও শীঘ্রই এগুলি থেকে রেহাই পাবেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। নিজের গোপন তথ্যগুলি বেশি কাউকে জানিয়ে দেবেন না। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই স্নানের জলে গম, গোটা লাল মুসুর এবং লাল সিঁদুর মিশিয়ে সূর্য স্নান করুন।

    আরও পড়ুন: একের পর এক ছুটি! এপ্রিলে আর কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক? দুর্ভোগ এড়াতে জানুন তালিকা

    মকর রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। শুধু তাই নয়, পূর্বে আপনার কাছ থেকে অর্থ ধার নিয়েছিলেন এমন একজন ব্যক্তি আজ সেই অর্থ আপনাকে ফেরত দিতে পারেন। শিশুদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। এই রাশির প্রেমিক-প্রেমিকারা আজ তাঁদের পরিবারের সদস্যদের প্রতি অত্যাধিক সহানুভূতিশীল হবেন। আপনি আজ কোনও কাজের সহকর্মীদের কাছ থেকে সাহায্য পাবেন। আজ হঠাৎ করেই কর্মক্ষেত্রে দ্রুত ছুটি হতে পারে এবং আপনি সময়ের সঠিক ব্যবহার করে পরিবারের সদস্যদের সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কাঁচা হলুদ, কেশর, হলুদ চন্দন এবং হলুদ শস্য এইসব দ্রব্য বেশি করে ব্যবহার করুন।

    আরও পড়ুন: ‘যতক্ষণ আমি ক্রিজে আছি…’, রাখঢাক না রেখেই নিজের ক্ষমতা সম্পর্কে কী জানালেন বৈভব সূর্যবংশী?

    কুম্ভ রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য আপনার উদ্ভাবনী মনোভাবকে কাজে লাগান। আপনি আজ ঋণমুক্ত হতে পারেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। প্রিয়জনদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। কর্মক্ষেত্রে আজ আপনি আপনার পছন্দের কাজগুলি বেশি করে করতে পারেন। বাড়িতে আজ কোনও ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হতে পারে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে সাদা রঙের ফুল ও কিছু অর্থ জলে নিক্ষেপ করুন।

    মীন রাশি: আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। কোথাও বিনিয়োগ করার আগে আজ অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন। একজন পুরনো বন্ধুর সঙ্গে আজ আপনার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। কোনও নতুন দায়িত্ব গ্রহণ করলেও আপনি প্রত্যাশিত ফলাফল নাও পেতে পারেন। আপনি আজ একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: মনে রাখবেন, কাক হল শনির প্রতীক। তাই, প্রতিটি ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে একটি কাককে ভাজা খাদ্যদ্রব্য (যেমন: পকোড়া) খেতে দিন।

    Click here to Read More
    Previous Article
    'জয় শ্রী রাম' স্লোগান দিতে দিতে ভিন রাজ্য থেকে বাড়ি ফিরছেন পরিযায়ী শ্রমিকরা

    Related রাশিফল Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment