বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।
দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):
মেষ রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। অন্যের বিরুদ্ধে বিদ্বেষভাব পোষণ করবেন না। আপনি আজ আর্থিক সঙ্কটের সম্মুখীন হলেও আপনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ওই সমস্যা থেকে মুক্ত হতে পারবেন। এই রাশির প্রেমিক-প্রেমিকারা আজ তাঁদের পরিবারের সদস্যদের প্রতি অত্যধিক সহানুভূতিশীল হবেন। কর্মক্ষেত্রে আপনার আধিপত্য বিস্তারকারী মনোভাবকে নিয়ন্ত্রণে রাখুন। নাহলে, আপনি সমালোচিত হতে পারেন। আজ আপনি আপনার পছন্দের কাজগুলি করার জন্য সময় পাবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: কর্মজীবনে উন্নতির লক্ষ্যে আপনার দৈনন্দিন জীবনে ক্রিম অথবা সাদা রঙের ব্যবহার বৃদ্ধি করুন।
বৃষ রাশি: প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য ধৈর্য বজায় রাখুন। আপনি আজ মামাবাড়ির একজন সদস্যের কাছ থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। আত্মীয় এবং বন্ধুদেরকে আজ আপনার আর্থিক দিকটি সামলাতে দেবেন না। নাহলে, আপনার বিপুল অর্থব্যয় ঘটবে। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি আজ জমি সংক্রান্ত বিষয়গুলিতে নজর দিতে পারেন। কোনও বিনোদনমূলক কাজকর্মে আপনি অংশগ্রহণ করতে পারেন। আপনি আজ আপনার অবসর সময়টি আপনার মায়ের সেবায় অতিবাহিত করতে চাইলেও কোনও কারণবশত তা সম্ভব হবে না। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অবশ্যই মাকে সম্মান করুন এবং ভালোবাসুন।
মিথুন রাশি: কোথাও ভ্রমণ করার পক্ষে আপনি দুর্বল থাকতে পারেন। তাই, এহেন পরিকল্পনা অবশ্যই এড়িয়ে চলুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ না হলেও আপনার বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনি অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন না। সন্তানদের কথা মাথায় রেখে আজ আপনি ভবিষ্যতের জন্য একটি বিশেষ পরিকল্পনা করতে পারেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সতর্কতার সঙ্গে করুন। আপনার ভবিষ্যৎ পরিকল্পনাগুলিকে পুনর্মূল্যায়ন করুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই একটি অকার্যকর মুদ্রা স্রোতযুক্ত জলে নিক্ষেপ করুন।
কর্কট রাশি: আপনি আজ পরোপকারের মাধ্যমে মানসিক শান্তি পাবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। ভালোবাসার মানুষের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আপনি আজ একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে ভালোবাসার মানুষকে নীল রঙের ফুল উপহার হিসেবে দিন।
সিংহ রাশি: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে আজ আপনি দীর্ঘক্ষণ হাঁটাহাঁটি করতে পারেন। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আজ নিজে থেকে কোনও বিতর্কে জড়িয়ে পড়বেন না। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। কোনও যৌথ উদ্যোগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। অংশীদারদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। এই রাখির পড়ুয়ারা আজ অযথা সময় নষ্ট করতে পারে। আপনি আজ মোবাইল চালিয়ে বা টিভি দেখে অনেকটা সময় অতিবাহিত করবেন। জীবনসঙ্গীর কাছ থেকে আজ আপনি একটি চমক পেতে পারেন।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে কালো এবং সাদা রঙের মিশ্রণ রয়েছে এমন জুতো পরুন।
কন্যা রাশি: কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে প্রত্যেকের কথা মন দিয়ে শোনার চেষ্টা করুন। এর ফলে আপনি ওই সমস্যার সমাধান খুঁজে পেতে পারেন। আপনার আজ বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা থাকলেও আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী থাকবেন। পুরনো বন্ধুদের সঙ্গে আপনার যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কোনও নতুন যৌথ উদ্যোগে অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন। প্রয়োজন হলে অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন। পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা সময় কাটানোর চেষ্টা করুন। প্রেমের জীবনে আপনি একটি চমকের সম্মুখীন হবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: কেরিয়ারে উন্নতির লক্ষ্যে মহাদেবের উদ্দেশ্যে জল পূর্ণ নারকেল অর্পণ করুন।

তুলা রাশি: ব্যাঙ্কিং সংক্রান্ত কাজকর্ম আজ অত্যন্ত সতর্কতার সঙ্গে সামলাতে হবে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সচেতন ভাবে করুন। নিজের ভবিষ্যৎ পরিকল্পনাগুলিকে পুনর্মূল্যায়ন করুন। আপনি আজ একটি কাজ করতে গিয়ে অর্ধাঙ্গিনীর কাছ থেকে অনুপ্রাণিত হতে পারেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করার পূর্বে কপালে কেশরের তিলক লাগান।
বৃশ্চিক রাশি: একজন পরিচিত ব্যক্তির স্বার্থপর ব্যবহার আপনার খারাপ লাগতে পারে। মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটিকে সমাধানের চেষ্টা করুন। কর্মক্ষেত্রে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। এই রাখির পড়ুয়ারা আজ ল্যাপটপ বা টিভিতে একটি সিনেমা দেখে অনেকটা সময় অতিবাহিত করবেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কোনও মাটির ভাঁড়ে টাকা জমিয়ে সেই অর্থ অভাবী ব্যক্তি এবং শিশুদের উদ্দেশ্যে বিতরণ করুন।
ধনু রাশি: কোথাও ভ্রমণের মাধ্যমে আজ আপনি ক্লান্ত হয়ে পড়তে পারেন। যদিও, শারীরিক দিক থেকে আজ আপনি সুস্থ থাকবেন। একজন ভাই অথবা বোন আজ আপনার কাছ থেকে ঋণ চাইতে পারেন। সামগ্রিকভাবে আজকের দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হয় আপনি পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারবেন না। এর ফলে আপনার মন খারাপ হয়ে যাবে। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। মানসিক শান্তি বজায় রাখার লক্ষ্যে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অবশ্যই বাড়িতে বট গাছ লাগিয়ে সেটিকে যত্নে রাখুন এবং ওই বট গাছটিকে পুজো করুন। এটি আপনার উপকারে আসবে।
আরও পড়ুন: নাইট শিবিরে জোড়া ধাক্কা! CSK-র কাছে পরাজয়ের পর ‘শাস্তি’-র সম্মুখীন রাহানে
মকর রাশি: অন্যদের সঙ্গে খুশি ভাগ করে নেওয়ার মাধ্যমে আজ আপনার স্বাস্থ্যের বিকাশ ঘটবে। অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। শিশুদের সঙ্গে আজ অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। বন্ধুদের সঙ্গে আজ আপনি অনেকটা সময় অতিবাহিত করতে পারেন। মদ্যপানের বদভ্যাস পরিত্যাগ করুন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে বৃহন্নলাদের সাহায্য করুন।
আরও পড়ুন: বিশ্বজুড়ে মন্দার আবহেও ভারতীয় অর্থনীতির জন্য ‘Good News’, কী জানাল IMF?
কুম্ভ রাশি: তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। কোথাও অর্থ বিনিয়োগ করার আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করুন। দীর্ঘদিন ধরে ফেলে রাখা বাড়ির কাজকর্মগুলি শেষ করতে গিয়ে আজ আপনি অনেকটা সময় অতিবাহিত করবেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। নিজের চেহারা এবং ব্যক্তিত্বকে ঠিক করার জন্য আপনার কাছে অনেকটা সময় থাকবে। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ মাথা ঠান্ডা রেখে করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: কর্মজীবনে এবং ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে একটি নীল কাপড়ের টুকরোর মধ্যে হাতির পায়ের ধুলো মুড়ে রেখে দিন।
মীন রাশি: আপনার একটি বহু প্রতীক্ষিত স্বপ্ন আজ পূরণ হতে পারে। আবেগপ্রবণ হয়ে আজ অবশ্যই কোনও কাজ করবেন না। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য এই দিনটি অনুকূল। আপনার সন্দেহ প্রবল মানসিকতাকে অবশ্যই দূরে সরিয়ে রাখুন। প্রিয়জনদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে সেটিকে সমাধানের চেষ্টা করুন। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। বাড়িতে আজ আত্মীয়দের আগমন ঘটতে পারে। যার ফলে আপনি ব্যস্ত হয়ে পড়বেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে ভালোবাসার মানুষকে নীল রঙের ফুল উপহার হিসেবে দিন।
Previous Article
কোচিংয়ের মাধ্যমে বাড়াচ্ছেন শত্রুতা? গম্ভীরের প্রসঙ্গে বড় প্রতিক্রিয়া টিম ইন্ডিয়ার প্রাক্তন ফাস্ট বোলারের