Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আদালতের নির্দেশ অমান্য করে SIR বৈঠকে উপস্থিতি, মনোজ পন্থকে গ্রেফতারির দাবি সুকান্তের

    2 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক : এসআইআর আবহে ফের বিতর্কে রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব মনোজ পন্থ। হাইকোর্টের নির্দেশ অমান্য করে এসআইআর বৈঠকে উপস্থিত থাকা নিয়ে মনোজ পন্থের দিকে আঙুল তুললেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের এবং গ্রেফতারির দাবিও তুলেছেন তিনি।

    মনোজ পন্থের বিরুদ্ধে অভিযোগ সুকান্তের (Sukanta Majumdar)

    সুকান্ত মজুমদার বলেন, এসআইআর নিয়ে বৈঠকে কারা উপস্থিত থাকতে পারবেন সে বিষয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছিল কলেজ হাইকোর্ট। তা সত্ত্বেও কোন ক্ষমতাবলে নির্দেশ অমান্য করে মনোজ পন্থ বৈঠকে যোগ দিলেন? প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি আরও বলেন, বর্তমানে আর রাজ্যের মুখ্যসচিব পদে নেই মনোজ পন্থ। তাই তাঁর বৈঠকে যোগ দেওয়া বেআইনি বলে দাবি করে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি সুপ্রিম কোর্টে।

    Sukanta Majumdar accused manoj pant for attending sir meeting

    কী জবাব নবান্নের: পালটা নবান্নের দাবি, হাইকোর্টের প্রধান বিচারপতির অনুমতি নিয়েই নাকি বৈঠকে উপস্থিত ছিলেন মনোজ পন্থ (Manoj Pant)। তিনি বর্তমানে মুখ্যমন্ত্রীর প্রধান সচিব পদে রয়েছেন আর সেই পদমর্যাদার ভিত্তিতেই তিনি বৈঠকে যোগ দেন বলে জানিয়েছে নবান্ন। ওই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের বর্তমান মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল সহ অন্যান্য শীর্ষ আধিকারিকরা।

    আরও পড়ুন : ‘এক্সট্রা কারিকুলার’ নয়, মূল পাঠক্রমে জুড়ছে নাচ-গান, হবে বার্ষিক মূল্যায়ন, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

    দ্রুত কাজ মেটানোর নির্দেশ আদালতের: জানা গিয়েছে, শীর্ষ আদালতের তরফে এসআইআর প্রক্রিয়ার গতি বৃদ্ধি করার নির্দেশ দেওয়া হয়েছে। এ রাজ্যে কাজ যাতে দ্রুত শেষ হয় তার জন্য ওড়িশা, ঝাড়খণ্ড এবং বিহার থেকে বিচারক আনার অনুমতি দেওয়া হয়েছে।

    আরও পড়ুন : মিমি বনাম তনয় শাস্ত্রী, সাংষ্কৃতিক অনুষ্ঠান থেকে আদালত কক্ষ- লড়াইয়ের শেষ কোথায়?

    নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রায় ১ কোটি ২০ লক্ষ তথ্যে অসঙ্গতি ধরা পড়েছে। ৩২ লক্ষ আনম্যাপড ভোটারের নাম নিয়েও বড়সড় সমস্যা দেখা দিয়েছে। জানা যাচ্ছে, এর মধ্যে প্রায় ৬০ লক্ষ অভিযোগ বিচারপতি কমিটির মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। আদালতের নির্দেশ মতো কত তাড়াতাড়ি বিষয়গুলির নিষ্পত্তি হয় সেটাই এখন দেখার।

    Click here to Read More
    Previous Article
    SIR-এর কারণে অনিশ্চিত শুনানি, কোর্ট রুমে নেই বিচারক, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
    Next Article
    পরিযায়ী শ্রমিক হিসেবে বেঙ্গালুরুতে কাজ! বাংলাদেশি সন্দেহে আটক ১৮, নিয়ে আসা হল বঙ্গে

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment