Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    পরিযায়ী শ্রমিক হিসেবে বেঙ্গালুরুতে কাজ! বাংলাদেশি সন্দেহে আটক ১৮, নিয়ে আসা হল বঙ্গে

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: দীর্ঘদিন ধরে সুদূর বেঙ্গালুরুতে করছিলেন পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ। এবার বাংলাদেশি সন্দেহে ১৮ জনকে আটক করল বেঙ্গালুরু পুলিশ। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ইতিমধ্যেই তাঁদের কর্ণাটক থেকে পশ্চিমবঙ্গে (West Bengal) নিয়ে আসা হয়েছে। পাশাপাশি, ধৃতদের মধ্যে মহিলা এবং শিশুও রয়েছে বলে জানা গিয়েছে।

    ধৃতদের পশ্চিমবঙ্গে (West Bengal) নিয়ে আসা হয়েছে:

    আটক করা ১৮ জনের মধ্যে শিশু বাদে বাকিরা দীর্ঘদিন ধরেই বেঙ্গালুরুতে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন। কিন্তু, তাঁদের গতিবিধি সাম্প্রতিক সময়ে সন্দেহের উদ্রেক ঘটায়। তারপরেই পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে।

    18 suspected Bangladeshis were brought to West Bengal.

    এছাড়াও, তাঁদের কাছ থেকে বৈধ কাগজপত্র দেখতে চাওয়া হলে তাঁরা কোনও নথি দেখাতে পারেননি বলেও খবর মিলেছে। পুলিশ সূত্রে স্পষ্ট জানানো হয়েছে যে, আটক হওয়া ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক থাকায় জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। সেখানেই সামনে আসে যে, তাঁদের কাছে কোনও বৈধ কাগজও নেই।

    আরও পড়ুন: আম্বানি পাবেন কড়া টক্কর! ২০,০০০ কোটি টাকার মেগা পরিকল্পনা সুনীল মিত্তালের, জানলে অবাক হবেন

    এমতাবস্থায়, মঙ্গলবার বিকেলে ওই ১৮ জনকে বেঙ্গালুরু-হাওড়া দুরন্ত এক্সপ্রেসে চাপিয়ে হাওড়া স্টেশনে নিয়ে আসা হয়। মূলত, বাংলাদেশি সন্দেহে তাঁদের আটক করা হয়েছে বলে জানা গিয়েছে।

    আরও পড়ুন: ২০২৬-এর IPL-এও দেখা যাবে ধোনি ম্যাজিক? অনুরাগীদের জন্য সামনে এল বড় আপডেট

    এদিকে, বিষয়টির পরিপ্রেক্ষিতে পুলিশ আধিকারিকদের জিজ্ঞাসা করা হলেও, তাঁরাও এই প্রসঙ্গে কোনও উত্তর দেননি।

    Click here to Read More
    Previous Article
    আদালতের নির্দেশ অমান্য করে SIR বৈঠকে উপস্থিতি, মনোজ পন্থকে গ্রেফতারির দাবি সুকান্তের
    Next Article
    টেলিকম বাজারে নতুন সমীকরণ Airtel এর, মাথায় হাত Jio-VI এর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment