Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    SIR-এর কারণে অনিশ্চিত শুনানি, কোর্ট রুমে নেই বিচারক, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক:এসআইআর-এর (SIR) নথি যাচাইয়ের কাজ নিয়ে বর্তমানে বিচারকরা ব্যস্ত রয়েছে। এর জন্য নয় ৯ মার্চ পর্যন্ত আদালতে আসবেন না তারা। এতে মামলার ক্ষেত্রে সমস্যা আরও বাড়লো, কারণ অনেকের মামলা নিষ্পত্তির সময় হয়ে গেছে, কারও বা সাক্ষী গ্রহণ চলছে। কিন্তু বিচারকগণ (Judge) না থাকার কারণে সাধারণ মানুষ অসুবিধায় পড়েছেন।

    এসআইআর-এর (SIR) নথি যাচাইয়ের কাজে ব্যস্ত বিচারকরা

    বারাসাত আদালতে ১৫ জন বিচারকের আদালত বসে। তার মধ্যে একজন ডিস্ট্রিক্ট জজ সহ মোট আটজন অতিরিক্ত ডিস্ট্রিক্ট জজ এসআইআর-এর কাজে চলে গেছেন, ফলে বাকি বিচারকদের সামলাতে হবে এই আদালত গুলি। অর্থাৎ ৬ জন বিচারক এখন ১৫ টি আদালত কক্ষের মামলা সামলাবেন। ফলে সমস্যা আরও বাড়ছে।

    পাবলিক প্রসিকিউটর বিশ্বজিৎ রায় চৌধুরী বলেন, ‘আপাতত নয় তারিখ পর্যন্ত তো সমস্যা। সেটা বাড়তেও পারে। কিছু মামলার ক্ষেত্রে তো হাইকোর্টের নির্দেশও রয়েছে, সমস্ত মামলাই সমস্যায় পড়েছে। যতদিন বিচারকরা এসআইআর-এর কাজ করবেন, তারা আদালতে অনুপস্থিত থাকবেন। সাক্ষী এসে, ফেরত চলে যেতে হচ্ছে’।

    আরও পড়ুন:একটা সুযোগ অন্তত দিন, বিজেপি ক্ষমতায় এলে সোনার বাংলা গড়ার আশ্বাস মিঠুন চক্রবর্তীর

    অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট পিপি শ্যামল কান্তি দত্ত বলেন, ১৪ টা নিম্ন আদালতের এডিজে-রা এসআইআর-এর কাজে চলে গেছেন। ট্রাক কোর্ট চালাচ্ছে। এই ট্রাক কোর্টের নিজস্ব মামলা রয়েছে, পাশাপাশি এই মামলাগুলোকেও দেখতে হচ্ছে। ফলে বেল ছাড়া আর কিছুই হচ্ছে না। অনেকগুলো মামলার নিষ্পত্তির সময় হয়ে এসেছে। সাক্ষী এসে ঘুরে চলে যাচ্ছে, এই সমস্যাটা থাকছেই।

    আরও পড়ুন:মমতার পথেই হাঁটছেন সেলিম? ক্ষমতায় এলে মহিলাদের আরও বেশি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন

    Judges busy with SIR work, hence stalled judicial processডিস্ট্রিক্ট পিপি থেকে সাধারণ মানুষ আর আইনজীবী সকলেই সমস্যার কথা বলছেন। যাদের মামলা চলছে তারা বেশি সমস্যায় রয়েছেন। বিচারক না থাকার কারণে এই অবস্থা যে হবে, সেটা আগেই বোঝা গেছিল। কারণ এমনিতেও প্রয়োজনীয় বিচারকের তুলনায় কর্মরত বিচারকের সংখ্যা কম। কবে সবকিছু আবার স্বাভাবিক হবে সে নিয়ে দুশ্চিন্তায় রয়েছে আইনজীবী মহল।

    Click here to Read More
    Previous Article
    লাস্ট চান্স! রেজিস্ট্রেশন নিয়ে নবম শ্রেণির পড়ুয়াদের কড়া বার্তা পর্ষদের
    Next Article
    আদালতের নির্দেশ অমান্য করে SIR বৈঠকে উপস্থিতি, মনোজ পন্থকে গ্রেফতারির দাবি সুকান্তের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment