Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    “৭ দিনের মধ্যে…’! অভিষেকের সম্পত্তি সংক্রান্ত মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ শিরোনামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সম্পত্তি। কয়েকদিন আগে কলকাতা পুরনিগমের তরফে তৃণমূল সাংসদের একাধিক ঠিকানায় নোটিশ পাঠানো হয়। পরবর্তীতে বাড়িতে নোটিশ দেওয়া নিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় ও মা লতা বন্দ্যোপাধ্যায়। বুধবার এই নিয়েই বড় নির্দেশ দিল উচ্চ আদালত।

    অভিষেকের সম্পত্তি নিয়ে কী নির্দেশ হাইকোর্টের (Calcutta High Court)?

    বিচারপতি স্মিতা দাস দে-র নির্দেশ, অভিষেকের বাড়ির কোথায় কোথায় বিচ্যুতি রয়েছে? সম্পত্তির কতখানি অংশ জুড়ে সমস্যা? কোন অংশ নিয়ে আপত্তি? এই বিষয়ক তথ্য আগামী ৭ দিনের মধ্যে কলকাতা পুরনিগমকে জানাতে হবে। সেই সঙ্গেই সম্পত্তির মালিকদেরও জবাব দিতে হবে।

    হাইকোর্টের নির্দেশ, বাড়ির কতখানি অংশ অবৈধ জানার পর আগামী ২ সপ্তাহের মধ্যে সম্পত্তির মালিকরা নিজেদের জবাব জানাবেন। এই মামলার পরবর্তী শুনানি ৪ সপ্তাহ পর। তবে এর মধ্যে পুরনিগম অবৈধ নির্মাণ সংক্রান্ত অন্যান্য পদক্ষেপ চালাতে পারবে। বিচারপতি স্মিতা দাস দে পর্যবেক্ষণে একথা জানিয়েছেন।

    আরও পড়ুনঃ তৃণমূলে ভাঙনের দিনই ফের এক ধাক্কা! কলকাতার মেয়র পদ ছাড়ছেন ফিরহাদ হাকিম

    এদিকে পুরনিগমের তরফে বিভিন্ন ঠিকানায় নোটিশ আসা নিয়ে গত শনিবার ক্ষোভ উগড়ে দিয়েছিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। অভিষেক বলেন, ““এই নিয়ে আমি মামলা করব। আমার অধিকার আছে। বিচারব্যবস্থার দ্বারস্থ হব। লিখিতভাবে আমি পুরসভাকে আমার জবাব দিয়ে দিয়েছি”।

    এরপর জানা যায়, পুরনিগমের দেওয়া নোটিশ বাতিলের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে অভিষেকের পরিবার। তাঁরা দাবি করেন, বৈধভাবে তৈরি বাড়িতে বেআইনি নির্মাণের নোটিশ দেওয়া হয়েছে।

    Calcutta High Court judge reprimands Abhishek Banerjee for his comments

    এবার অভিষেকের সম্পত্তি সংক্রান্ত মামলায় বড় নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট। আগামী এক সপ্তাহের মধ্যে এই বিষয়ে কলকাতা পুরনিগমকে বেশ কিছু তথ্য জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি স্মিতা দাস দে। তার ২ সপ্তাহ পর সম্পত্তির মালিকদের জবাব দিতে হবে। এরপর এই ইস্যু কোন দিকে মোড় নেয় সেটাই দেখার।

    Click here to Read More
    Previous Article
    ‘প্রথমে মনে হয়েছিল..,’ অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী
    Next Article
    ঢুকতে শুরু করল অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা, প্রথম পর্যায়ে কতজনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment