Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    যাত্রীদের জন্য সুখবর! কেশরা কাটজুড়িডাঙা হল্ট স্টেশন চালু, কোন কোন ট্রেন থামবে জানুন

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: বাঁকুড়ার বাসিন্দাদের জন্য রয়েছে সুখবর। কারণ এবার চালু হল বাঁকুড়ার কেশরা কারিজুড়িডাঙা হল্ট স্টেশন। সংবাদ দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের ওই হল্ট স্টেশন উদ্বোধনের অনুষ্ঠান ছিল (Indian Railways)। সেখানে উপস্থিত ছিলেন বাঁকুড়ার প্রাক্তন সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রিশেখর দানা সহ অন্যান্য অতিথিরা।

    কেশরা কাটজুড়িডাঙা হল্ট চালু, কোন কোন ট্রেন থামবে জানুন (Indian Railways)

    এই নতুন হল্ট স্টেশনটি চালু হওয়ার ফলে যাত্রীদের যাতায়াত আরও সুবিধা জনক হল বলে মনে করা হচ্ছে। পাশাপাশি এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন আদ্রা ডিভিশনের ডিআরএম মুকেশ গুপ্তা সহ রেলের অন্যান্য আধিকারিকেরা (Indian Railways)।

    Indian Railways Keshra Katjuridanga Halt is open know which trains will stop

    আরও পড়ুন: মাসে মাসে ১৫০০ টাকা পেতে চান? যুব সাথীর নতুন পোর্টালে আবেদনের সময় এই ভুলগুলো করবেন না

    এই অনুষ্ঠান চলাকালী মেদিনীপুর আদ্রা মেমু ট্রেনকে সবুজ পতাকা দেখিয়ে যাত্রাপথ শুরু করেন প্রধান অতিথিরা। পাশাপাশি এই বিষয়ে আদ্রা ডিভিশনের ডিআরএম মুকেশ গুপ্তা জানান, এলাকাবাসীরা দীর্ঘদিন ধরেই এর দাবী জানাচ্ছিল। অবশেষে সেই দাবি পূরণ হল। এর ফলে এখানকার বাসিন্দারা ভীষণ খুশি হয়েছেন।

    রেল সুত্রের খবর অনুযায়ী, রেল সূত্রে খবর, মোট পাঁচ জোড়া মেমু ট্রেন ওই হল্ট স্টেশনে থামবে। যে ট্রেন গুলো থামবে তার হল বিষ্ণুপুর–আদ্রা, বিষ্ণুপুর–ধানবাদ, মেদিনীপুর–আদ্রা, গড়বেতা–আদ্রা ও খড়্গপুর–আদ্রা মেমু।

    প্রসঙ্গত, এখানে রেল স্টেশনের জন্য দীর্ঘ আন্দোলন করেছেন এলাকাবাসী। এছাড়াও কেশরা কাটজুড়িডাঙা রেল স্টেশন উন্নয়ন কমিটির সম্পাদক মৃত্যুঞ্জয় পাল, সদস্য কার্তিক মাল বলেন, এখানে রেল স্টেশনের দাবিতে দলমত নির্বিশেষে আন্দোলন করেছিলাম। আজ তা সফল হল । এই হল্ট স্টেশনের ফলে এলাকার মানুষদের সুবিধা হবে। পাশাপাশি এলাকার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নও গতি পাবে (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    মিমি বনাম তনয় শাস্ত্রী, সাংষ্কৃতিক অনুষ্ঠান থেকে আদালত কক্ষ- লড়াইয়ের শেষ কোথায়?
    Next Article
    ফের শীতের অনুভূতি, দক্ষিণবঙ্গে আজ বাড়বে বৃষ্টি? আজকের আবহাওয়ার খবর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment