Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ফের শীতের অনুভূতি, দক্ষিণবঙ্গে আজ বাড়বে বৃষ্টি? আজকের আবহাওয়ার খবর

    3 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক: রীতিমতো গরম পড়ে গিয়েছিল দক্ষিণবঙ্গে। তবে বৃষ্টির সাথে ফের হালকা ঠান্ডার অনুভূতি ফিরেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে। তাহলে কি আরও চলবে বৃষ্টি? আবহাওয়া দপ্তর বলছে, আপাতত আর সে সম্ভাবনা নেই। চলতি সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া? রইল সম্পূর্ণ পূর্বাভাস।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

    আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের আর বৃষ্টির পূর্বাভাস নেই। তবে হালকা শীতের আমেজ বজায় থাকবে। ফের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে আপাতত একই রকম থাকবে আবহাওয়া।

    আবহাওয়া অফিস বলছে, আগামী চার দিন রাজ্যে তাপমাত্রার বড়সড় হেরফের হবে না। তার পরের তিন দিন ফের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে। ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে রাজ্যের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া সর্বত্র শুষ্ক আবহাওয়া থাকবে।

    আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে মাছ-মাংস বিক্রি বন্ধের ঘোষণা! বিহার সরকারের সিদ্ধান্তে তীব্র মতভেদ

    কলকাতাতেও তাপমাত্রা স্বাভাবিকের আশেপাশেই থাকবে আপাতত। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। সেভাবে কোথাও কুয়াশার পূর্বাভাস নেই। মার্চ মাসের শুরুর দিকে ফের গরম ফিল হবে দক্ষিণবঙ্গে।

    এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    বৃষ্টির সম্ভাবনা আর নেই উত্তরেও। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙ সহ সব জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে। তবে উত্তরবঙ্গের আট জেলায় বুধবার কুয়াশার সম্ভাবনা। দৃশ্যমানতা কোথাও কোথাও ৯৯৯ থেকে ২০০ মিটারে নামতে পারে। কোথাও সতর্কতা জারি নেই। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী সাত দিন তাপমাত্রার বড়সড় হেরফেরের সম্ভাবনা নেই।

    Click here to Read More
    Previous Article
    যাত্রীদের জন্য সুখবর! কেশরা কাটজুড়িডাঙা হল্ট স্টেশন চালু, কোন কোন ট্রেন থামবে জানুন
    Next Article
    ৮০ টাকায় জিন্স বিক্রি হচ্ছে দেড় হাজার টাকার জিন্স, ৫০ টাকায় মিলছে হাজার টাকার টি শার্ট!

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment