Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভিন্ন গল্পে সাহেব, এই নায়কের সঙ্গে জুটি বেঁধে নতুন সিরিয়াল নিয়ে ফিরছেন সুস্মিতাও?

    2 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক : তাঁদের সিরিয়াল শেষ হয়েছে অনেকদিন আগেই। কিন্তু এখনও পর্যন্ত তাঁদের জুটিটা ভুলতে পারেনি দর্শকরা। সাহেব ভট্টাচার্য এবং সুস্মিতা দে (Susmita Dey)। ‘কথা’ সিরিয়ালে তাঁদের জুটির সমীকরণ এখনও মনে রয়ে গিয়েছে দর্শকদের। অনেকের মনেই প্রশ্ন, আগামীতে কোন সিরিয়ালে দেখা যাবে সাহেব সুস্মিতাকে?

    নতুন সিরিয়ালে ফিরছেন সুস্মিতা (Susmita Dey)?

    ইতিমধ্যেই নতুন সিরিয়ালে পা রেখেছেন সাহেব। বিপরীতে হিয়া মুখোপাধ্যায়। সুস্মিতা কি ফিরবেন নতুন ধারাবাহিকে? আপাতত ওয়েব সিরিজের শুটিংয়ে ব্যস্ত তিনি। সিরিয়ালের বিষয়ে সুস্মিতা বলেন, ১ মার্চ পর্যন্ত রয়েছে তাঁর ওয়েব সিরিজের শুটিং। এখনই তাই এ বিষয়ে কিছু বলতে পারছেন না তিনি। কোনোকিছু চূড়ান্ত হলে তবেই জানাতে পারবেন তিনি।

    Is susmita dey returning to serial again

    নতুন গল্প আনার পরিকল্পনা: টেলিপাড়ায় গুঞ্জন, কথা সিরিয়ালের প্রযোজনা সংস্থা নাকি নতুন গল্প আনার পরিকল্পনা করছে। সেই সিরিয়ালেই নাকি সুস্মিতার অভিনয় করার কথা রয়েছে। কিন্তু। কিন্তু সুস্মিতার ওয়েব সিরিজের কারণে হয়নি মিটিং।

    আরও পড়ুন : ‘অনেক কিছু সয়েছে পানিহাটি’, অভয়ার বিধানসভা দিয়েই ‘গৃহ সম্পর্ক অভিযান’এর সূচনা সুকান্তের

    কে হবেন নায়ক: এমনটাও শোনা যাচ্ছে, এই সিরিয়ালে সুস্মিতার (Susmita Dey) বিপরীতে দেখা যেতে পারে আদৃত রায়কে। যদিও সবটাই রয়েছে এখনও গুঞ্জনের স্তরে। এ বিষয়ে এখনও চূড়ান্ত কিছুই জানা যায়নি।

    আরও পড়ুন : সিইও দফতরে ঢুকতে গিয়ে বাধা শুভেন্দুকে, নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা বিরোধী দলনেতার

    প্রসঙ্গত, সাহেব সুস্মিতার (Susmita Dey) রসায়ন বহুদিন আগেই নজর কেড়েছে দর্শকদের। পর্দায় কথা এভির জুটি হিট হওয়ার সঙ্গে সঙ্গে বাস্তবেও নাকি কাছাকাছি আসেন তাঁরা। তবে এবার আলাদা আলাদা গল্পের অংশ হতে চলেছেন তাঁরা।

    Click here to Read More
    Previous Article
    অশোকনগরে বিধায়কের অশ্লীল অঙ্গভঙ্গি? ভিডিও পোস্ট করে কটাক্ষ শুভেন্দুর
    Next Article
    দীর্ঘ ৯ বছর পর ইজরায়েল সফর মোদীর! বিমানবন্দরেই উষ্ণ অভ্যর্থনা জানালেন নেতানিয়াহু

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment