Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    দীর্ঘ ৯ বছর পর ইজরায়েল সফর মোদীর! বিমানবন্দরেই উষ্ণ অভ্যর্থনা জানালেন নেতানিয়াহু

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই দিনের সফরে ইজরায়েলে (PM Modi Israel Visit) পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে জমকালো স্বাগত জানান খোদ ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তাঁর স্ত্রী সারা। নেতানিয়াহু প্রোটোকল ভেঙেই তাঁর ‘বন্ধু’ মোদীকে জড়িয়ে ধরেন। এছাড়াও, প্রধানমন্ত্রী মোদীকে গার্ড অফ অনারও দেওয়া হয়। বিগত ৯ বছরের মধ্যে এটি মোদীর দ্বিতীয় ইসরায়েল সফর। এদিকে, ইজরায়েলি প্রধানমন্ত্রীর জমকালো অভ্যর্থনা সম্পর্কে প্রধানমন্ত্রী ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।

    ইজরায়েল সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদী (PM Modi Israel Visit):

    ‘X’-এ কী জানিয়েছেন প্রধানমন্ত্রী: ইতিমধ্যেই নরেন্দ্র মোদী ‘X’-এ পোস্ট করে জানিয়েছেন, ‘ইজরায়েলে পৌঁছেছি… বিমানবন্দরে প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং শ্রীমতি নেতানিয়াহুর অভ্যর্থনা পেয়ে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। ভারত-ইজরায়েল বন্ধুত্বকে আরও শক্তিশালী করবে এমন দ্বিপাক্ষিক আলোচনা এবং ফলপ্রসূ ফলাফলের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

    প্রধানমন্ত্রী মোদীর পোস্টের জবাবও দিয়েছেন নেতানিয়াহু: এদিকে, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রধানমন্ত্রী মোদীর পোস্টের জবাবে বলেছেন, ‘প্রধানমন্ত্রী মোদী, আপনাকে ইজরায়েলে স্বাগত জানানো অত্যন্ত সম্মানের। স্বাগতম…’।

    আরও পড়ুন: গ্লোবাল মার্কেটে ভারতের হুঙ্কার! অন্যদিকে, শোচনীয় অবস্থা পাকিস্তানের; সামনে এল বড় রিপোর্ট

    জানিয়ে রাখি যে, বুধবার অর্থাৎ ২৫ ফেব্রুয়ারি সকালে প্রধানমন্ত্রী ইজরায়েলের উদ্দেশ্যে রওনা হন এবং বিকেল ৪ টা বেজে ৩০ মিনিট নাগাদ তিনি তেল আবিবে পৌঁছন। যেখানে ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।

    আরও পড়ুন: বিচ্ছেদ মামলায় স্বস্তিতে ‘গব্বর’! আদালতের নির্দেশে শিখরকে কোটি কোটি টাকা ফেরত দেবেন প্রাক্তন স্ত্রী

    ৯ বছর পর দ্বিতীয়বারের মতো ইজরায়েল সফর: উল্লেখ্য যে, দীর্ঘ ৯ বছর পর এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিতীয়বার ইজরায়েল সফর। তিনি এর আগে ২০১৭ সালের জুলাই মাসে ইজরায়েল সফর করেছিলেন। আগামী ২৬ ফেব্রুয়ারি একটি প্রতিনিধিদলের বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী মোদী ইজরায়েলের রাষ্ট্রপতি আইজ্যাক হার্জোগের সঙ্গেও দেখা করবেন বলে জানা গিয়েছে। প্রধানমন্ত্রী মোদীর ইজরায়েল সফরের এই সময়টিও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ বর্তমানে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্রতর হচ্ছে। এদিকে, যুদ্ধ শেষ হওয়ার পরেও গাজায় বিক্ষিপ্ত সংঘর্ষ অব্যাহত রয়েছে। এই আবহেই ইজরায়েল সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

    Click here to Read More
    Previous Article
    ভিন্ন গল্পে সাহেব, এই নায়কের সঙ্গে জুটি বেঁধে নতুন সিরিয়াল নিয়ে ফিরছেন সুস্মিতাও?
    Next Article
    দুইদিন পর সরকারটা চালাবো আমি, বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ

    Related আন্তর্জাতিক Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment