Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভারতের কাছে হেরে রেগে লাল! নিজের জামাই সহ আর কাদের দল থেকে বাদ দিতে চান শাহিদ আফ্রিদি?

    1 month ago

    বাংলা হান্ট ডেস্ক: ২০২৬ সালের T20 বিশ্বকাপের সবথেকে রুদ্ধশ্বাস ম্যাচটি সম্পন্ন হয় গত রবিবার। যেখানে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। ওই ম্যাচে পাকিস্তানকে ৬১ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে টিম ইন্ডিয়া। এদিকে, ভারতের বিরুদ্ধে হেরে যাওয়ার পর নিজেদের দেশের ক্রিকেটারদের প্রতিই হতাশা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রাক্তন খেলোয়াড়রা। শুধু তাই নয়, পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি (Shahid Afridi) পাকিস্তানের এই পরাজয় হজম করতে না পেরে এতটাই ক্ষুব্ধ হয়েছেন যে তিনি তাঁর জামাই শাহিন আফ্রিদিকেও দল থেকে বাদ দেওয়ার কথা জানান। ইতিমধ্যেই শাহিদ আফ্রিদির সেই প্রতিক্রিয়ায় উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

    কী জানিয়েছেন শাহিদ আফ্রিদি (Shahid Afridi):

    বাবর-শাহিন-শাদাবকে বাদ দিতে হবে: উল্লেখ্য যে, গত বছরের রবিবারের ম্যাচে ভারতের কাছে পাকিস্তান ৬১ রানের শোচনীয় পরাজয় বরণ করে। তারপরেই শাহিদ আফ্রিদি একটি পাকিস্তানি টিভি অনুষ্ঠানে সেই পরাজয়ের বিষয়ে তাঁর মতামত প্রকাশ করেছিলেন। যেখানে তিনি ৩ জন খেলোয়াড়কে টার্গেট করেন। যাঁদের মধ্যে একজন ছিলেন শাহিন আফ্রিদি। এদিকে, শাহিন হলেন শাহিদ আফ্রিদির জামাই। শাহিদ আফ্রিদি স্পষ্ট জানান, ‘যদি আমাকে সিদ্ধান্ত নিতে হয়, তাহলে আমি বাবর আজমকে বাদ দেব। আমি শাহিন আফ্রিদি এবং শাদাব খানকেও দল থেকে বাদ দিতে চাই।’

    এর পাশাপাশি, শাহিদ আফ্রিদি আরও বলেন যে, ওই খেলোয়াড়রা দীর্ঘদিন ধরে দলের সঙ্গে রয়েছেন। কিন্তু, তাঁদের কাছ থেকে যে ফলাফল পাওয়া উচিত ছিল তা মিলছে না। অতএব, এই ৩ জনকে সরিয়ে নতুন খেলোয়াড়দের সুযোগ দেওয়ার সময় এসেছে।

    আরও পড়ুন: পাক-বধ করে সুপার এইটে পৌঁছল ভারত! T20 বিশ্বকাপ থেকে বাদ পড়বে পাকিস্তান?

    মোহাম্মদ ইউসুফও শাহিদ আফ্রিদির সঙ্গে একমত: জানিয়ে রাখি যে, পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার
    মোহাম্মদ ইউসুফও শাহিদ আফ্রিদির সঙ্গে সহমত পোষণ করেছেন। ইউসুফ তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বাবর, শাহিন এবং শাদাবকে সরিয়ে নতুন খেলোয়াড়দের পরিচয় করিয়ে দেওয়ার পক্ষে কথা বলেছেন। মোহাম্মদ ইউসুফের মতে, এই তিন খেলোয়াড়ের T20 কেরিয়ার এখন শেষ।

    আরও পড়ুন: ৯৯ শতাংশ বাজারে লাগবে না শুল্ক! কবে থেকে লাগু ভারত-ব্রিটেন ট্রেড ডিল? মিলল বড় আপডেট

    ভারতের বিরুদ্ধে বাবর, শাহিন এবং শাদাবের পারফরম্যান্স: জানিয়ে রাখি যে, গত রবিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে ম্যাচে বাবর আজম ৭ বলে ৫ রান করেছিলেন। এদিকে, শাহিন আফ্রিদি মাত্র ২ ওভারে দেন ৩১ রান। এছাড়াও, শাদাব খান এক ওভারে ১৭ রান দেওয়া ছাড়া ব্যাট হাতে খুব বেশি কিছু করতে পারেননি। এই ৩ সিনিয়র খেলোয়াড়ের দুর্বল পারফরম্যান্স পাকিস্তানের পরাজয়ের একটি বড় কারণ হিসেবে বিবেচিত হচ্ছে। আর তারপরেই তাঁদেরকে দল থেকে বাদ দেওয়ার জন্য প্রতিক্রিয়া জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটাররাই।

    Click here to Read More
    Previous Article
    T20 বিশ্বকাপ ২০২৬-এ ফের মুখোমুখি হবে ভারত-পাকিস্তান? কী বলছে সমীকরণ?
    Next Article
    পাক-বধ করে সুপার এইটে পৌঁছল ভারত! T20 বিশ্বকাপ থেকে বাদ পড়বে পাকিস্তান?

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment