Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    পাক-বধ করে সুপার এইটে পৌঁছল ভারত! T20 বিশ্বকাপ থেকে বাদ পড়বে পাকিস্তান?

    1 month ago

    বাংলা হান্ট ডেস্ক: ২০২৬ সালের T20 বিশ্বকাপে (Men’s T20 World Cup) ভারত পাকিস্তানকে একতরফাভাবে পরাজিত করেছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই জয়ের মাধ্যমে ইতিমধ্যেই টিম ইন্ডিয়া সুপার ৮-এ প্রবেশ করেছে। এই রুদ্ধশ্বাস ম্যাচের প্রথমে ব্যাট করে ভারতীয় দল ২০ ওভারে ১৭৫ রান করে। কলম্বোর কঠিন পিচে পাকিস্তানের জন্য এই স্কোরটি অত্যন্ত বেশি প্রমাণিত হয়েছিল। পাক ব্যাটাররা ভারতীয় বোলিংয়ের কাছে আত্মসমর্পণ করেন। এদিকে, এই হারের পর পাকিস্তান T20 বিশ্বকাপ থেকে বাদও পড়তে পারে।

    গ্রুপ এ-তে (Men’s T20 World Cup) ভারতের আধিপত্য:

    জানিয়ে রাখি যে, ভারত T20 বিশ্বকাপের গ্রুপ এ-তে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করেছে। ইতিমধ্যেই টানা ৩ টি ম্যাচে জিতেছে টিম ইন্ডিয়া। এই জয়ের মাধ্যমে, ভারতীয় দল দুর্দান্ত নেট রান রেটের সঙ্গে সুপার এইটে পৌঁছে গিয়েছে।

    India defeated Pakistan in Men's T20 World Cup.

    অন্যদিকে, পাকিস্তান এই টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ হেরেছে এবং এখন তাদের সামনে বাদ পড়ার হুমকি রয়েছে। যদি, পাকিস্তান তাদের শেষ ম্যাচ নামিবিয়ার কাছে হেরে যায়, তাহলে তারা নিশ্চিত বাদ পড়বে। কারণ, USA ২ টি ম্যাচে জিতেছে এবং তাদের নেট রান রেটও ভালো। USA পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে পৌঁছেছে এবং পাকিস্তান তৃতীয় স্থানে নেমে গেছে।

    আরও পড়ুন: পাক-বধ করে সুপার এইটে পৌঁছল ভারত! T20 বিশ্বকাপ থেকে বাদ পড়বে পাকিস্তান?

    ভারত পাকিস্তানকে পরাজিত করেছে: কলম্বোর মাঠে ভারতীয় দল পাকিস্তানকে ৬১ রানে হারিয়েছে। প্রথমে ব্যাট করে ভারত ২০ ওভারে ১৭৫ রান করে। জবাবে পাকিস্তান মাত্র ১১৪ রানে অলআউট হয়ে যায়। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩৪ বলে ৪৪ রান করেন উসমান খান।

    আরও পড়ুন: বিনিয়োগকারীদের মালামাল করতে পারে আদানি গ্রুপের এই স্টক! কেনার পরামর্শ ব্রোকারেজের

    পাকিস্তানের অন্য কোনও খেলোয়াড় ভালো পারফর্ম করেন নি। ৭ জন পাকিস্তানি ব্যাটার দুই অঙ্কের রান করতে ব্যর্থ হন। ভারতের হয়ে ইশান কিষাণ ৪০ বলে ৭৭ রানের এক ঝোড়ো ইনিংস খেলেন। বোলিংয়ে হার্দিক থেকে শুরু করে বুমরাহ, অক্ষর প্যাটেল এবং বরুণ চক্রবর্তী ২ টি করে উইকেট নেন। এদিকে, কুলদীপ যাদব এবং তিলক ভার্মা একটি করে উইকেট নেন।

    Click here to Read More
    Previous Article
    ভারতের কাছে হেরে রেগে লাল! নিজের জামাই সহ আর কাদের দল থেকে বাদ দিতে চান শাহিদ আফ্রিদি?
    Next Article
    কোটিপতি পাত্রী! কার সঙ্গে বিবাহ ঈশান কিষাণের? ‘ফাঁস’ করলেন তারকা ক্রিকেটারের ঠাকুরদা

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment