Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘উত্তপ্ত’ রঞ্জি ট্রফির ফাইনাল! রেগে গিয়ে ‘হেডবাট’ অধিনায়কের, ভাইরাল ভিডিও

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: কর্ণাটক এবং জম্মু ও কাশ্মীরের মধ্যে রঞ্জি ট্রফির ফাইনালে (Ranji Trophy) কেবল ব্যাট ও বলের তীব্র প্রতিযোগিতাই নয় বরং, খেলোয়াড়দের মধ্যেও রীতিমতো ‘যুদ্ধের’ আবহ তৈরি হয়েছে। এদিকে, জম্মু ও কাশ্মীর তাদের প্রথম রঞ্জি ট্রফির ফাইনাল খেলছে। ইতিমধ্যেই ফাইনাল ম্যাচের শুরুটা তারা দুর্দান্তভাবে করেছে। প্রথম দিনেই বড় স্কোরের ভিত্তি স্থাপন করেছে জম্মু ও কাশ্মীর। কিন্তু দ্বিতীয় দিনে, যখন দলটি তাদের ইনিংস চালিয়ে যাচ্ছিল, তখন তাদের অধিনায়ক পরশ ডোগরা মারামারিতে জড়িয়ে পড়েন এবং কর্ণাটকের একজন ফিল্ডারকে ‘হেডবাট’ করে সবাইকে চমকে দেন।

    উত্তপ্ত রঞ্জি ট্রফির (Ranji Trophy) ফাইনাল:

    বুধবার, তথা ২৫ ফেব্রুয়ারি কর্ণাটকের হুবলিতে ফাইনালের দ্বিতীয় দিন, জম্মু ও কাশ্মীর তাদের প্রথম ইনিংস ২৮২ রানের স্কোর দিয়ে শুরু করে। তবে, প্রথম সেশনেই ওই দল ২ টি উইকেট হারিয়ে ফেলে, এরপর ক্রিজে আসেন অধিনায়ক পারস ডোগরা। সম্প্রতি রঞ্জি ট্রফিতে ১০,০০০ রান পূর্ণ করা ডোগরা হাতের চোটের কারণে ম্যাচের প্রথম দিনেই মাঠ ছেড়েছিলেন হন। তবে, তিনি সুস্থ হয়ে ওঠেন এবং পরের দিন ফিরে এসে তবে ইনিংস চালিয়ে যান।

    উত্তপ্ত হয়ে উঠে ম্যাচ: ইনিংসের ১০১ তম ওভার চলাকালীন উত্তপ্ত হয়ে উঠে ম্যাচ। প্রসিদ্ধ কৃষ্ণর একটি বল ডোগরার ব্যাটের ধারে লেগে বাউন্ডারির দিকে চলে যায়। সবাই যখন বলের দিকে মনোযোগ দিচ্ছিল, তখন ক্ষুব্ধ পরশ ডোগরা কর্ণাটকের সাবস্টিটিউট ফিল্ডার কেভি অনীশের প্রতি সরাসরি আক্রমণ করে। প্রথমে ছোটখাটো কথা কাটাকাটি শুরু করেন। সেই সময়ে ডোগরা সরাসরি অনীশের মাথায় ধাক্কা মারেন। তবে, উভয় খেলোয়াড়ই হেলমেট পরে ছিলেন।

    আরও পড়ুন: একদিনেই ২০ শতাংশের বৃদ্ধি, বুলেট ট্রেনের গতিতে ছুটছে এই স্টক! দাম মাত্র ৬৩ টাকা

    ডোগরার এই আচরণ কর্ণাটকের ফিল্ডারকে অবাক করে দিয়েছিল। যার ফলে তিনি তাঁর অধিনায়কের দিকে তাকাচ্ছিলেন। এদিকে, কর্ণাটকের সিনিয়র খেলোয়াড় মায়াঙ্ক আগরওয়াল সেই সময়ে ছুটে এসে তাঁর সতীর্থকে রক্ষা করার জন্য ডোগরার সামনে দাঁড়িয়েছিলেন। তিনি ক্রোধের সঙ্গে ডোগরার কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন। পাশাপাশি আম্পায়াররা ঘটনাস্থলে আসেন এবং উভয়েই পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

    আরও পড়ুন: PNB-র গ্রাহকদের জন্য বড় খবর! Fixed Deposit-এ সুদের হারে পরিবর্তন, এই স্কিমে সর্বোচ্চ রিটার্ন

    কেন এত রেগে গেলেন পরশ: উল্লেখ্য যে, পরশ ডোগরার রাগের সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে, অনুমান করা হচ্ছে যে অনীশ তাঁকে ক্রমাগত স্লেজিং করছিলেন। যার ফলে ব্যাটিংয়ের সময় ডোগরা সমস্যায় পড়েন। তবে, কিছুক্ষণ পরে পরিস্থিতি শান্ত হয়ে যায় এবং ওভার শেষ হওয়ার পর, ডোগরাকে কর্ণাটকের ফিল্ডারের কাছে হাত তুলে ক্ষমা চাইতে দেখা যায়। যদিও, তারপরে কর্ণাটকের অন্যান্য খেলোয়াড়রাও স্লেজিং শুরু করেন।

    Click here to Read More
    Previous Article
    ISF-বাম জোট চূড়ান্ত, বিরাট খেলা খেলে দিলেন নওশাদ! Naushad Siddique
    Next Article
    আজকের রাশিফল ২৬ ফেব্রুয়ারি, প্রেমের জীবনে সুখের জোয়ার এই চার রাশির

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment