Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আজকের রাশিফল ২৬ ফেব্রুয়ারি, প্রেমের জীবনে সুখের জোয়ার এই চার রাশির

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।

    দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):

    মেষ রাশি: আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। দীর্ঘদিন ধরে ফেলে রাখা বাড়ির কাজকর্মগুলি করার ক্ষেত্রে এই দিনটি খুব একটা খারাপ নয়। প্রেমের জীবনে ছোটখাটো তিক্ততাকে ভুলে এগিয়ে যান। কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। শুধু তাই নয়, আজ আপনি একটি কাজে সহকর্মীদের কাছ থেকে সমর্থন পেতে পারেন। যার ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকলেও আপনি সেটি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
    প্রতিকার: প্রতিটি ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে ‘ওম সূর্য নারায়ণায় নমৌ নমঃ’-এই মন্ত্রটি জপ করুন।

    বৃষ রাশি: আপনার ভদ্র এবং মার্জিত ব্যবহার আজ সর্বত্র প্রশংসা পাবে। শুধু তাই নয়, অনেকে আপনার সামনেই প্রশংসা করবেন। আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। পরিবারের সদস্যদের সঙ্গে আজ আপনার কোথাও বেড়াতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে বিপুল অর্থব্যয় হতে পারে। বাড়িতে আজ একটি ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হবে। প্রেমের জীবনে আজ অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে। এই রাশির ব্যবসায়ীদের আজ মানসিক স্বচ্ছতা বজায় রাখতে হবে। বিবাহিত জীবনে আজ কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
    প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে অবশ্যই আপনার রিং ফিঙ্গারে সোনার আংটি পরুন। এটি আপনার উপকারে আসবে।

    মিথুন রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। ভালোবাসার মানুষকে আজ বোঝার চেষ্টা করুন। আপনার নেওয়া একটি দৃঢ় পদক্ষেপ আজ ইতিবাচক ফলপ্রদান করবে। আপনি আজ একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে গরুকে গম এবং গুড় খেতে দিন।

    কর্কট রাশি: আপনি আজ আপনার একটি বদভ্যাসের কারণে সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই, এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন। এই রাশে বিবাহিত দম্পতিদের তাঁদের সন্তানদের পড়াশোনার জন্য বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। নিজের গোপন তথ্যগুলি বেশি কারোর সঙ্গে ভাগ করে নেবেন না। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। অংশীদারিত্বের মাধ্যমে একটি নতুন উদ্যোগ শুরু করার ক্ষেত্রে এই দিনটি অবশ্যই ভালো। তবে, অংশীদারিত্বে যুক্ত হওয়ার আগে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। আপনি আজ সেইসব কাজগুলি বেশি করে করবেন যেগুলি ছোটবেলায় করতে পছন্দ করতেন। অর্ধাঙ্গিনীর কারণে আজ আপনি একটি কাজে অসুবিধার সম্মুখীন হলেও পরে বুঝবেন যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লোককে কালো রঙের কাজল মাটির তলায় পুঁতে দিন।

    সিংহ রাশি: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে আপনি আজ দীর্ঘক্ষণ হাঁটাহাঁটি করতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো নয়। তাই, এদিক থেকে সতর্ক থাকুন। আপনি আজ এমন একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন যেখানে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে চাঁদের আলোতে ১৫ থেকে ২০ মিনিট বসুন।

    কন্যা রাশি: আপনি আজ আপনার পছন্দের কাজগুলি বেশি করে করবেন। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। আপনার চারপাশে আজ কী কী ঘটছে সেদিকে সতর্ক থাকুন। নাহলে, আপনার একজন গোপন প্রতিপক্ষ আপনার সমস্যা বৃদ্ধি করতে পারেন। প্রিয়জনদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: ব্যবসায়িক ক্ষেত্রে এবং পেশাগত জীবনে উন্নতির লক্ষ্যে অবশ্যই ‘ওম কম কেতাবে নমঃ’-এই মন্ত্রটি ১১ বার জপ করুন। এটি আপনার উপকারে আসবে।

    Ajker rashifal todays horoscope 26 February 2026.

    তুলা রাশি: আপনি আজ একটি সামাজিক জমায়েতে অংশগ্রহণ করতে পারেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। যাঁরা এতদিন পর্যন্ত অযথা অর্থব্যয় করে আসছিলেন তাঁরা আজ আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। বাড়ির কাজকর্মগুলি অত্যন্ত সাবধানতার সঙ্গে করুন। কর্মক্ষেত্রে যোগ্য কর্মচারীদের আজ পদোন্নতির সম্ভাবনা রয়েছে। আপনি আজ দীর্ঘক্ষণ হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন। আপনার মন আজ শান্ত থাকবে। অর্ধাঙ্গিনীর সঙ্গে আপনি আজ কোথাও রোমান্টিক ভ্রমণে যেতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অবশ্যই সহোদরের প্রতি সদ্ভাব বজায় রাখুন এবং কটূ কথা বলা থেকে বিরত থাকুন। এটি আপনার উপকারে আসবে।

    বৃশ্চিক রাশি: একজন পুরনো বন্ধুর সঙ্গে আজ আপনার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। যার ফলে কিছু পুরনো স্মৃতির রোমন্থন ঘটবে। এই রাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। কারণ, তাঁরা বিপুল লাভের সম্মুখীন হতে পারেন। আপনার সময়মতো সাহায্য আজ কারোর জীবন বাঁচাতে পারে। এই খবর আপনার পরিবারের সদস্যদের গর্বিত করবে। একটি নতুন অংশীদারিত্বের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে আজ আপনি আপনার একটি অসুবিধার কথা ভাগ করে নিতে পারেন। আপনি আজ অবসর সময়ে আপনার কোনও পছন্দের কাজ করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে সর্বদা একটি তামার কয়েন অথবা এক টুকরো তামা পকেটে রাখুন।

    ধনু রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। পাশাপাশি, অতিরিক্ত খাওয়া-দাওয়া এড়িয়ে চলুন। কোনও কাজের পরিপ্রেক্ষিতে আজ ভাই অথবা বোন আপনার কাছ থেকে পরামর্শ চাইতে পারেন। আপনি আজ আপনার ভালোবাসার মানুষকে নিজের বার্তা পৌঁছে দিতে পারেন। অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে কথা বলার সময়ে নিজের চোখ-কান খোলা রাখুন। কারণ, তাঁদের প্রতিটি পরামর্শ আপনার কাজে আসবে। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে রাত্রে মাথার কাছে দুধের বাটি রাখুন এবং পরের দিন সকালে কাছাকাছি থাকা একটি গাছে ওই দুধ খেলে পাত্রটি খালি করুন। এটি আপনার উপকারে আসবে।

    আরও পড়ুন: গ্লোবাল মার্কেটে ভারতের হুঙ্কার! অন্যদিকে, শোচনীয় অবস্থা পাকিস্তানের; সামনে এল বড় রিপোর্ট

    মকর রাশি: শারীরিক দিক থেকে আজ আপনি সুস্থ থাকবেন। আপনি আজ একটি খেলাধুলায় অংশগ্রহণ করতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। শুধু তাই নয়, গ্রহ এবং নক্ষত্রের অনুপস্থানের কারণে আপনি আজ অর্থ উপার্জনের একাধিক সুযোগ পাবেন। আপনার সময়মতো সাহায্য আজ কাউকে বড় বিপদের হাত থেকে বাঁচাতে পারে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। আজ কিছুটা সময় বের করে নিজের মধ্যে থাকা ঘাটতিগুলি পূরণ করার চেষ্টা করুন। এর ফলে আপনার ব্যক্তিত্বের উন্নতি হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: কর্মক্ষেত্রে উন্নতির জন্য ভগবান গণেশের শতনাম পাঠ করুন।

    আরও পড়ুন: বিচ্ছেদ মামলায় স্বস্তিতে ‘গব্বর’! আদালতের নির্দেশে শিখরকে কোটি কোটি টাকা ফেরত দেবেন প্রাক্তন স্ত্রী

    কুম্ভ রাশি: যাঁরা এখনও বেতন পাননি তাঁরা আজ তাঁদের বন্ধুদের কাছ থেকে আর্থিক সাহায্য চাইতে পারেন। আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবেন। শুধু তাই নয়, আপনি আজ কিছু নতুন বন্ধু তৈরি করতে সক্ষম হবেন। আজ আপনি একাধিক আকর্ষণীয় আমন্ত্রণ পেতে পারেন। শুধু তাই নয়, আজ আপনার আকস্মিক উপহার পাওয়ার সম্ভাবনাও রয়েছে। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ অবশ্যই সর্তকতার সঙ্গে করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে কপালে এবং নাভিতে কেশরের তিলক লাগান।

    মীন রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। বাড়ির চারপাশ অবশ্যই পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। সামগ্রিকভাবে আজকের দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও শারীরিক দিক থেকে আপনি সুস্থ থাকবেন। কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবে না। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকলেও আপনি সেটি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে।
    প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে মদ্যপানের বদভ্যাস পরিত্যাগ করুন।

    Click here to Read More
    Previous Article
    ‘উত্তপ্ত’ রঞ্জি ট্রফির ফাইনাল! রেগে গিয়ে ‘হেডবাট’ অধিনায়কের, ভাইরাল ভিডিও
    Next Article
    ফের প্লেব্যাকে অরিজিৎ?

    Related রাশিফল Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment