Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    টানা ৭২ ঘণ্টা ঝড়-বৃষ্টির খেল দক্ষিণবঙ্গে, সতর্কতা ৭ জেলায়, আজকের আবহাওয়ার খবর

    2 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক: বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি চলছে। বৃহস্পতিতেও দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় দফায় দফায় বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া দপ্তর (Weather Department) বলছে, ওডিশা ও মধ্যপ্রদেশে ফুঁসছে দু’টি ঘূর্ণাবর্ত। ছত্তিসগড় থেকে মণিপুর পর্যন্ত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। যার কারণে প্রচুর জলীয় বাষ্প রাজ্যে। আর বৃষ্টিপাত হচ্ছে।

    দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট | South Bengal Weather

    আবহাওয়া দপ্তর বলছে, রবিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান সহ জেলায় জেলায় চলবে ঝড়বৃষ্টির ডবল ডোজ।

    সভা জেলার সর্বত্র বৃষ্টি না হলেও বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হবে একাধিক জেলায়। পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আবহাওয়া দপ্তর বলছে, আগামী সপ্তাহ থেকে কমবে বৃষ্টির ডোজ। ৯ এপ্রিল পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং বাঁকুড়া এই সব জেলায় ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে।

    আবহাওয়া দপ্তর বলছে, জোড়া ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আর ঝড়-বৃষ্টি হচ্ছে সমানে। মৎস্যজীবীদের জন্য সতর্কতাও রয়েছে সমুদ্র উত্তাল থাকার কারণে। নতুন সপ্তাহ থেকে বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে। বৃষ্টি কমলে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।

    south bengal weather(230)

    আরও পড়ুন: কংগ্রেস দফতরে একী কাণ্ড! মহিলা বিধায়কের আপত্তি সত্ত্বেও ‘অশালীন’ আচরণ প্রবীণ নেতার, ভাইরাল ভিডিও

    এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    আজও উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে। অধিকাংশ জায়গায় বজ্রপাত-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে উপরের দিকের কিছু জেলার কিছু অংশে। এর মধ্যে বেশি বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। বৃষ্টির দোসর হতে পারে ৪০–৫০ কিমি বেগে দমকা হাওয়া।

    Click here to Read More
    Previous Article
    বড় স্বস্তি রেলযাত্রীদের, পুরুলিয়া থেকে মিলবে সরাসরি জয়পুর যাওয়ার ট্রেন
    Next Article
    ২০২৬-এর মাধ্যমিকের ফল প্রকাশ আজ, কখন-কীভাবে দেখবেন রেজ়াল্ট?

    Related আবহাওয়া Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment