বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।
দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):
মেষ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। সেই সমস্ত আত্মীয়দের থেকে দূরে থাকুন যাঁরা আপনার কাছ থেকে অর্থ ধার নিয়ে আর তা ফেরত দেন না। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। কোনও গোপন সম্পর্ক আজ আপনার প্রণাম নষ্ট করতে পারে। তাই, এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন। আপনার কাছে আসা ভালো সুযোগগুলিকে সঠিকভাবে কাজে লাগান। আপনার যোগাযোগ ক্ষমতা আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। অর্ধাঙ্গিনীর শরীর খারাপ থাকার কারণে আপনি ব্যস্ত হয়ে পড়বেন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে ভালোবাসার মানুষকে সাদা রঙের ফুল (যেমন: জুঁই বা গোলাপ) অর্পণ করুন।
বৃষ রাশি: শিশুদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। অতীতের কোনও বিনিয়োগের মাধ্যমে আজ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ একটি বড় অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাতে পারেন। প্রিয়জনদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। সেই সময়ে আপনি ধ্যান এবং যোগ ব্যায়াম করতে পারেন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। ভালোবাসার মানুষের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: প্রতিটি ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে লাল রঙের কার্পেট অথবা বিছানার চাদর ব্যবহার করুন।
মিথুন রাশি: আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। কোনও কাজে বাড়ির বাইরে যাওয়ার আগে অবশ্যই পরিবারের প্রবীর সদস্যদের আশীর্বাদ লাভ করুন। এটি আপনার উপকারে আসবে। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ। নতুন রোজগারের সুযোগগুলিকে অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। আপনি আজ প্রচুর আকর্ষণীয় আমন্ত্রণ পেতে পারেন। এর পাশাপাশি আপনার উপহার পাওয়ার সম্ভাবনাও রয়েছে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে অবশ্যই ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করতে যাওয়ার আগে মধু সেবন করুন।
কর্কট রাশি: আপনার দয়ালু মনোভাব আজ একাধিক খুশির মুহূর্ত বয়ে আনবে। যাঁরা দীর্ঘদিন ধরে আর্থিক সঙ্কটের মধ্যে ছিলেন তাঁরা আজ আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন। তরুণ-তরুণীরা অন্তর্ভুক্ত থাকতে পারে এমন কোনও কাজ শুরু করার পক্ষে এই দিনটি অবশ্যই ভালো। আজ আপনার ভালোবাসার মানুষ তাঁর অনুভূতিগুলি আপনার সামনে প্রকাশ করতে পারবেন না। যেটি আপনার খারাপ লাগতে পারে। আপনি যদি একদিনের ছুটি নিয়ে কোথাও বেড়াতে যেতে চান সেক্ষেত্রে আজকের দিনটি অবশ্যই ভালো। আপনাকে আজ সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে হবে। অর্ধাঙ্গিনীর কোনও আচরণ আগে আপনার খারাপ লাগতে পারে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে অবশ্যই আপনার ভালবাসার মানুষকে সুগন্ধি উপহার দিন।
সিংহ রাশি: কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটিকে সমাধানের চেষ্টা করুন। প্রতিটি কাজে ধৈর্য সহকারে করুন। আপনার আজ বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। বাড়িতে আজ উৎসবের আমেজ বজায় থাকবে। প্রত্যেকের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে কথা বলুন। কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য সঠিকভাবে পরিশ্রম করুন। আপনি আপনার প্রতিযোগিতামূলক মনোভাবের জন্য আজ কোনও প্রতিযোগিতায় জয়লাভ করবেন। প্রেমের জীবনে মন খারাপ করবেন না। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে সূর্যোদয়ের সময়ে ১৫ থেকে ২০ মিনিট সূর্য স্নান করুন।
কন্যা রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আপনি আজ আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। এই সংক্রান্ত পরামর্শের জন্য আপনি বাবা অথবা পিতৃস্থানীয় কারোর কাছ থেকে সাহায্য নিতে পারেন। আপনি আজ আপনার দক্ষতা এবং প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবেন। বাড়িতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা জিনিসপত্রগুলি আজ গোছানোর পরিকল্পনা করলেও ব্যস্ততার কারণে তা সম্ভব হবে না। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অবশ্যই দরিদ্র এবং অভাবী ব্যক্তিদের লোহার পাত্র অর্পণ করুন।

তুলা রাশি: আপনি আজ একটি কাজে বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। আপনার রাগকে আজ নিয়ন্ত্রণে রাখুন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। যাঁরা বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁরা আজ লাভবান হতে পারেন। কর্মক্ষেত্রে আপনার মেধাকে ভালোভাবে ব্যবহার করুন। আপনি আজ অবসর সময়ে কোনও খেলাধুলায় ব্যস্ত হতে পারেন। যদিও, আপনার আজ আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। তাই, এদিক থেকে সতর্ক থাকুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: দাম্পত্য জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে খাবারে জাফরানের ব্যবহার করুন।
বৃশ্চিক রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। কোনও কাজে আপনি কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্যের সম্মুখীন হতে পারেন এবং আর্থিক পুরস্কার পাওয়ার সম্ভাবনাও রয়েছে। পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। কোথাও সফরের মাধ্যমে আপনি ভবিষ্যতে লাভবান হতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে ঘন ঘন রুপোর গয়না পরুন।
ধনু রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। ধূমপানের বদভ্যাস পরিত্যাগ করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। শুধু তাই নয়, আজ আপনি যথেষ্ট পরিমাণে অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে।
প্রতিকার: কেরিয়ারে উন্নতির লক্ষ্যে ঢাকনাযুক্ত একটি মাটির পাত্র জল ফেলে দিন।
আরও পড়ুন: বিশ্বকাপের পরেই এল দুঃসংবাদ! না ফেরার দেশে পাড়ি দিলেন দু’বার ব্যালন ডি’অর জয়ী কিংবদন্তি ফুটবলার
মকর রাশি: কাউকে কোনও পরামর্শ দিলে প্রতিটি অভিমত অবশ্যই সর্তকতার সঙ্গে প্রকাশ করুন। কোনও কাজে বাড়ির বাইরে যাওয়ার আগে অবশ্যই পরিবারের প্রবীণ সদস্যদের আশীর্বাদ লাভ করুন। এটি আপনার উপকারে আসবে। আপনি আজ একটি পারিবারিক জমায়েতে অংশগ্রহণ করতে পারেন। আজ আপনি খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। প্রতিটি কাজ অবশ্যই আত্মবিশ্বাসের সঙ্গে করুন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি আজ কিছু সৃজনশীল কাজ করতে চাইবেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে পোষ্য কুকুরের যত্ন নিন।
আরও পড়ুন: বড় পদক্ষেপ BCCI-র! ভারতীয় ক্রিকেটে লাগু হতে চলেছে একাধিক নতুন নিয়ম, দেখুন তালিকা
কুম্ভ রাশি: আপনি আজ খেলাধুলায় অনেকটা সময় অতিবাহিত করতে পারেন। আপনি আজ অন্যদের জন্য অর্থব্যয় করতে চাইবেন। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আপনার সৃজনশীল ক্ষমতা আজ অনেকের কাছ থেকেই প্রশংসা পাবে। এর পাশাপাশি, আপনি অপ্রত্যাশিত পুরস্কারও পেতে পারেন। কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে আজ আপনি দ্রুত এটি সমাধান করতে পারবেন। অর্ধাঙ্গিনীর কারণে আজ আপনার কোনও কাজে ব্যাঘাত ঘটতে পারে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে সাদা মার্বেল পাথরে চন্দনের টিকা লাগিয়ে তার ওপর জল ঢালুন।
মীন রাশি: শিশুদের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। আপনার রাগকে নিয়ন্ত্রণে রাখুন। কোনও কাজে বাড়ির বাইরে যাওয়ার আগে অবশ্যই পরিবারের প্রবীণ সদস্যদের আশীর্বাদ লাভ করুন। এটি আপনার উপকারে আসবে। আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ এমন একটি সেমিনার অথবা প্রদর্শনীতে উপস্থিত হতে পারেন যেখান থেকে কিছু নতুন জ্ঞান অর্জন করতে সক্ষম হবেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন। যাঁরা ব্যাঙ্কিং সেক্টরে কাজ করছেন তাঁরা আজ সুখবর পেতে পারেন। এর পাশাপাশি, যোগ্য ব্যক্তিদের পদোন্নতি সম্ভাবনা রয়েছে।
প্রতিকার: প্রতিটি ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে তোতাপাখিকে সবুজ রঙের লঙ্কা খেতে দিন।
Previous Article
Airtel-এর তুলনায় ১০০ টাকা সস্তা, অথচ বেশি সুবিধা! Reliance Jio-র এই রিচার্জ প্ল্যান ঝড় তুলছে বাজারে
Next Article
বেআইনি নিয়োগ নিয়ে কড়া প্রশাসন, সুপ্রিম নির্দেশানুযায়ী বড় সিদ্ধান্ত মাদ্রাসা শিক্ষা দফতরের