Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বুমরার পরিবর্ত পেয়ে গেলো BCCI! গতিতেই প্রতিপক্ষকে নাজেহাল করছেন ভারতীয় দলের এই নতুন তারকা

    1 day ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ফের জয়ে ফিরেছে ভারতীয় দল (Indian Cricket Team)। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের হতাশা কাটিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (BCCI) স্বস্তি দিয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে (Zimbabwe vs India) ৩-০ ফলে টি-টোয়েন্টি সিরিজ জিতলো মেন ইন ব্লুজ। ব্যাট হাতে যদি এই সাফল্যের সবচেয়ে বড় অংশীদার হন বৈভব সূর্যবংশী তাহলে বল হাতে অবশ্যই এই সিরিজের সবচেয়ে ধারাবাহিক তারকার কৃতিত্ব যায় মায়াঙ্ক যাদবের (Mayank Yadav) নামের পাশে।

    ২০২৪ অক্টোবর মাসে ভারতের জার্সিতে প্রথমবার মাঠে নেমেছিলেন মায়াঙ্ক যাদব। সেবারই ঘন্টায় ১৫০ কিমি গতিতে বোলিং করে সকলের নজর কেড়েছিলেন তিনি। ২০২৪ অক্টোবর মাসে ভারতের জার্সিতে প্রথমবার মাঠে নেমেছিলেন মায়াঙ্ক যাদব। সেবারই ঘন্টায় ১৫০ কিমি গতিতে বোলিং করে সকলের নজর কেড়েছিলেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে নিজের আন্তর্জাতিক অভিষেক ঘটিয়ে মোট তিনটি ম্যাচ খেলে চারটি উইকেট নিয়ে তিনি হয়ে উঠেছিলেন ভবিষ্যৎ ভারতীয় বোলিংয়ের একটি বড় সম্ভাবনার নাম। কিন্তু তারপর বুড়ো আঙ্গুল পিঠ সহ একাধিক চোটের কারণে তিনি ভারতীয় ক্রিকেটের মূল স্রোত থেকে দীর্ঘ সময়ের জন্য ছিটকে যান।

    গত আইপিএলের লখনৌ সুপারজায়ান্টস জার্সিতে তার পারফরম‍্যান্স অসাধারণ কিছু না হলেও তা নিয়ে পুরোনো ছন্দে ফেরার ইঙ্গিত দেখিয়েছিলেন। ফলস্বরূপ জিম্বাবোয়ে সফরের তাকে সুযোগ দেয় বিসিসিআই। গোটা সিরিজের তিন ম্যাচে ৫ টি উইকেট নিয়ে এবং সেই সঙ্গে নিয়মিত ঘন্টায় ১৪৫ কিমি গতিতে বোলিং করে আবারও তিনি হয়ে উঠেছেন ভারতীয় দলের ভবিষ্যতের বড় সম্ভাবনার নাম।

    আরও পড়ুন: ফের বিধ্বংসী সূর্যবংশী! শচীনও পারেননি এমন কাজ করে প্রমাণ করলেন তিনি সকলের থেকে আলাদা

    অসাধারণ পারফরম্যান্স করার পাশাপাশি তিনি এমন একটি কাজ করেছেন যা এর আগে ভারতীয় ক্রিকেটে কেবলমাত্র একজনই করে দেখাতে পেরেছেন। ইনিংসের প্রথম বলেই উইকেট নেওয়া ভারতীয় বোলার অনেকেই রয়েছেন। কিন্তু টি-টোয়েন্টি ফরম্যাটে এই কাজ তিনটি ম্যাচ করে দেখাতে পেরেছেন কেবলমাত্র দুজন। প্রথমজন হলেন অভিজ্ঞ তারকা ভুবনেশ্বর কুমার। এই তালিকার দ্বিতীয় নাম হয়ে উঠেছেন মায়াঙ্ক। ভারতের পেস বোলিং আক্রমণের সবচেয়ে বড় নাম যশপ্রীত বুমরা পর্যন্ত এই কীর্তি গড়ে তুলতে পারেননি।

    আরও পড়ুন: ২০২৬-এ অপ্রতিরোধ্য ঈশান কিষাণ, ভেঙে দিলেন যুবরাজ সিংয়ের রেকর্ড! সামনে বিরাট কোহলি

    টি-টোয়েন্টি ফরম্যাটে মূলত তরুণ ক্রিকেটারদেরই সুযোগ দিতে চাই বিসিসিআই। জিম্বাবুয়ের শহরে নিজের যোগ্যতা প্রমাণ দিয়ে দিয়েছেন এই গতিদানব। ফলে আগামী সিরিজগুলিতে অর্শদীপ বা হর্ষিত রানার সাথে মাযাঙ্ক যাদবকেও নিয়মিত ভারতের জার্সি গায়ে নামতে দেখা যাবে এমনটা আশা করছেন অনেকেই।

     

    Click here to Read More
    Previous Article
    আজকের রাশিফল ২৭ জুলাই, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে সফলতার শীর্ষে পৌঁছবে এই চার রাশি
    Next Article
    জিম্বাবোয়েতে জিতেই শেষ হচ্ছে না অধিনায়ক শ্রেয়স আইয়ারের কাজ! ভারতীয় দলের সামনে বড় লক্ষ্য সেট করেছে BCCI

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment