Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বড় স্বস্তি রেলযাত্রীদের, পুরুলিয়া থেকে মিলবে সরাসরি জয়পুর যাওয়ার ট্রেন

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: এবার পুরুলিয়াবাসীদের জন্য রয়েছে সুখবর। কারণ পুরুলিয়া থেকে সরাসরি ট্রেনে (Indian Railways) করে পৌঁছানো যাবে রাজস্থানের রাজধানী জয়পুর। দীর্ঘদিন ধরেই এই দাবি জানাচ্ছিল যাত্রীরা। তবে সেই দাবিতে এবার অনুমোদন মিলেছে বলে জানা গিয়েছে। এই নতুন রেল পরিষেবা চালু হলে পুরুলিয়া ও আশেপাশে এলাকায় সাধারণ মানুষদের যাতায়াত ব্যবস্থা আরও উন্নত হবে বলে মনে করা হচ্ছে।

    রেলযাত্রীদের জন্য সুখবর, পুরুলিয়া থেকে সরাসরি জয়পুর ট্রেন (Indian Railways)

    সূত্রের খবর, ১৮০৬১ সাঁতরাগাছি-খাটিপুরা এক্সপ্রেস এবং ১৮০৬২ খাটিপুরা-সাঁতরাগাছি এক্সপ্রেস সপ্তাহে একদিন চলবে। বুধবার সাঁতরাগাছি থেকে এবং শুক্রবার খাটিপুরা থেকে ট্রেনটি ছাড়বে। এই ট্রেন পুরুলিয়া, টাটানগর, রাঁচি, লোহারডাগা, গড়ওয়া রোড, প্রয়াগরাজ, কানপুর, আগ্রা, দৌসা সহ একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনের উপর দিয়ে চলাচল করবে (Indian Railways)।

    Indian Railways good news for passengers direct train from Purulia to Jaipur

    আরও পড়ুন: অফবিট ট্রাভেলের খোঁজে? বাঁকুড়ার বিসিন্দা পাহাড় ডাকছে পর্যটকদের

    এছাড়াও নতুন এই ট্রেন পরিষেবা চালু হলে পুরুলিয়া জেলার ছাত্রছাত্রী, শ্রমিক, ব্যবসায়ী ও পর্যটকদের যাতায়াতে ব্যাপক সুবিধা হবে বলে মনে করছেন সাধারণ মানুষ। বিশেষ করে রাজস্থান ও উত্তর ভারতের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে।

    পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, পর্যটন এবং সাংস্কৃতিক আদান-প্রদানের ক্ষেত্রেও নতুন দিগন্ত খুলবে বলে আশা করা হচ্ছে। রেল বোর্ডের নির্দেশিকায় জানানো হয়েছে, খুব শীঘ্রই সুবিধাজনক দিনে এই ট্রেন পরিষেবা চালু করা হবে।

    এমনকি প্রয়োজনে উদ্বোধনী বিশেষ ট্রেনও চালানো হতে পারে। ইতিমধ্যেই এই ঘোষণাকে কেন্দ্র করে খুশির হাওয়া পুরুলিয়া জেলাজুড়ে। আর এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন পুরুলিয়া সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    ‘এভাবে নৃশংস খুন মানুষ মেনে নেবে না’, চন্দ্রনাথ-কাণ্ডে সিবিআই তদন্ত চাইলেন ফিরহাদ
    Next Article
    টানা ৭২ ঘণ্টা ঝড়-বৃষ্টির খেল দক্ষিণবঙ্গে, সতর্কতা ৭ জেলায়, আজকের আবহাওয়ার খবর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment