Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রোজ মিলবে ৬০০ টাকা করে! ঝটপট এই সরকারি প্রকল্পে আবেদন সেরে ফেলার পরামর্শ মুখ্যমন্ত্রীর

    29 minutes ago

    বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনা থেকে আয়ুষ্মান ভারত, রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর একাধিক প্রকল্প শুরু হয়েছে। সোমবার উত্তরবঙ্গ সফরে গিয়ে এই দুই প্রকল্প নিয়ে বড় বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই সঙ্গেই ভিবি জি রাম জি প্রকল্পের (VB-G Ram G Scheme) অধীন জব কার্ড করে নেওয়ার কথাও বলেন তিনি।

    ভিবি জি রাম জি প্রকল্পে রোজ মিলবে ৬০০ টাকা | (VB-G Ram G Scheme)

    ১ জুলাই থেকে রাজ্যে ভিবি জি রাম জি তথা বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ) চালু হয়েছে। এর মাধ্যমে ১০০ দিনের কাজের পরিমাণ বাড়িয়ে ১২৫ দিন করা হয়েছে। উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রীর মুখে এই প্রকল্পের নাম শোনা যায়।

    আরও পড়ুনঃ মালিকদের পাশাপাশি ক্ষতিপূরণের অধিকারী ভাড়াটেরাও! রেলের রিপোর্টের পর বড় নির্দেশ হাইকোর্টের

    শুভেন্দু এদিন বলেন, “পরিযায়ী শ্রমিকরা এবার বাংলায় ফিরতে শুরু করুন। সবাই জব কার্ড করে নিন। আমরা ১২৫ দিন কাজ দেব। অদক্ষ শ্রমিক হলেও গ্যারান্টেড ৩০০ টাকা করে পাবেন।“

    এদিকে কয়েকদিন আগে কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের উপস্থিতিতে ভিবি জি রাম জি প্রকল্পে শ্রমিকদের মজুরি কত হবে তা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন, অদক্ষ শ্রমিকদের ক্ষেত্রে ৩০০ টাকা, অর্ধদক্ষদের ক্ষেত্রে ৪৫০ টাকা ও দক্ষ শ্রমিকদের ক্ষেত্রে ৬০০ টাকা করে দেওয়া হবে।

    এবার উত্তরবঙ্গ সফরে গিয়ে এই সরকারি প্রকল্প নিয়ে বড় বার্তা দিলেন শুভেন্দু। সেই সঙ্গেই অন্নপূর্ণা যোজনা নিয়েও বড় ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, আগামী ৩০ আগস্টের মধ্যে যোগ্য আবেদনকারীদের নাম নথিভুক্ত হয়ে যাবে।

    VB-G RAM G Scheme

    শুভেন্দুর কথায়, “অন্নপূর্ণা যোজনার টাকা অনেকে পেয়েছেন, অনেকের আবার আন্ডার ভেরিফিকেশন রয়েছে অর্থাৎ তাঁদের ভেরিফিকেশন চলছে। ৩০ আগস্টের মধ্যে তাঁদের মধ্যে যোগ্যদের নাম নথিভুক্ত হয়ে যাবে। যাদের আটকে রয়েছে তাঁদের চিন্তা করতে হবে না। যোগ্যতার ভিত্তিতে সকলে টাকা পাবেন।“

    রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর ভিবি জি রাম জি, অন্নপূর্ণা যোজনা সহ একাধিক জনকল্যাণমুখী প্রকল্প চালু হয়েছে। এদিন উত্তরবঙ্গ থেকে এই প্রকল্পগুলি নিয়েই বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।

    Click here to Read More
    Previous Article
    ঘটনার পুনঃনির্মাণের স্বার্থে 'গু.ন্ডা'দের ধরে আনা হল ধর্মতলায়
    Next Article
    ‘৩০ অগাস্টের মধ্যে যাঁরা..,’ টাকা ঢোকার আগেই অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment