Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ২০২৬-এর মাধ্যমিকের ফল প্রকাশ আজ, কখন-কীভাবে দেখবেন রেজ়াল্ট?

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: প্রকাশিত হল ২০২৬ এর মাধ্যমিক পরীক্ষার ফলাফল (WBBSE)। চলতি বছর ফেব্রুয়ারি মাসে হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। আর এপ্রিলেই জানিয়ে দেওয়া হয়েছিল বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরই ঘোষণা হবে এই পরীক্ষার রেজাল্ট। সেই নিয়ম অনুযায়ী মাধ্যমিক পরীক্ষার ৮০ দিনের মাথায় ৮ মে ফল প্রকাশ করা হল। এবার এক নজরে দেখে নিন অনলাইনে কখন ও কোথায় পাশাপাশি কিভাবে রেজাল্ট দেখবেন সেই বিষয়ে বিস্তারিত তথ্য।

    পড়ুয়াদের অপেক্ষার অবসান, আজই প্রকাশ মাধ্যমিকের ফল (WBBSE)

    পরীক্ষা শেষের ৮০ দিনের মাথায় প্রকাশিত হল ২০২৬ এর মাধ্যমিকের রেজাল্ট (WBBSE)। জীবনের বড় প্রথম পরীক্ষার রেজাল্ট বেরোনোর টেনশনে প্রত্যেকটি পরীক্ষার্থীর বুক ধুকপুক করছে। পাশাপাশি ব্যাপকভাবে চিন্তিত রয়েছেন অভিভাবকেরাও। তবে টেনশন করে লাভ নেই, পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন ৮ মে সকাল নটার সময় ফল ঘোষনা করা হবে মাধ্যমিকের।

    WBBSE students' wait ends madhyamik results published today

    আরও পড়ুন: যাত্রার সময় কমাতে কোন কোন রেল প্রকল্পে জোর? সামনে এল বড় আপডেট

    তবে সেই সময় অনলাইনে ফলাফল দেখা যাবে না। তার জন্য আরও এক ঘণ্টা অপেক্ষা করতে হবে সকল পরীক্ষার্থীদের। পরীক্ষার্থীরা সকাল দশটা থেকেই অনলাইনে ফল দেখতে পারবেন। পাশাপাশি সকাল সাড়ে দশটা নাগাদ পর্ষদের ক্যাম্প অফিস থেকে মার্কশিট দেওয়া শুরু করা হবে। এই সময় স্কুলগুলি তা সংগ্রহ করবে।

    দেখে নিন অনলাইনে কোন কোন ওয়েবসাইটে ফল দেখা যাবে:

    ২০২৬ মাধ্যমিক পরীক্ষার ফলাফল যে সমস্ত অনলাইন ওয়েবসাইটে দেখা যাবে তা নিচের আলোচনা করা হল:

    www.wbbsedata.com

    www.wbbse.wb.gov.in

    www.iResults.in

    www.indiaresults.com

    www.results.siksha

    results.exambangla.com

    https://results.marksbee.com

    পাশাপাশি জানা যাচ্ছে, চলতি বছর মাধ্যমিকের সব থেকে বেশি পাস করেছে কালিংপং জেলার পড়ুয়ারা। এই জেলায় পাশের হার রয়েছে প্রায় ৯৫.১ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। সেখানে পাশের হার ৯৪.৮২ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। এখানে পাশের হার ৯২.৩১ শতাংশ। এবং চতুর্থ স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর। সেখানে পাশের হার ৯১.৪০ শতাংশ (WBBSE)।

    Click here to Read More
    Previous Article
    টানা ৭২ ঘণ্টা ঝড়-বৃষ্টির খেল দক্ষিণবঙ্গে, সতর্কতা ৭ জেলায়, আজকের আবহাওয়ার খবর
    Next Article
    মেধাবী ছাত্র, বায়ুসেনার অফিসার থেকে রাজনীতিতে উত্থান, কীভাবে শুভেন্দুর আপ্তসহায়ক হলেন চন্দ্রনাথ?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment