Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘প্রতিবাদ-বিক্ষোভ হচ্ছে বলেই লাঠিচার্জ নয়’! CJP-র অভিযানে পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

    1 day ago

    বাংলা হান্ট ডেস্কঃ গত ২০ জুলাই ককরোচ জনতা পার্টি (Cockroach Janta Party) ও ছাত্র-যুব সমাজের ‘সংসদ চলো’ অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। পুলিশের বিরুদ্ধে প্রতিবাদীদের উপর অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ ওঠে। সোমবার সেই সংক্রান্ত একটি মামলার শুনানিতে তাৎপর্যপূর্ণ মন্তব্য করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, প্রতিবাদ-বিক্ষোভ হচ্ছে বলেই লাঠিচার্জ করা যায় না।

    CJP-র অভিযানে পুলিশি অ্যাকশনে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট | (Supreme Court)

    ২০ জুলাই ‘সংসদ চলো’ অভিযানে পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ছোঁড়ার তদন্তের আবেদন জানানো হয়েছিল। সেই আর্জি গ্রহণ করে সুপ্রিম কোর্ট জানিয়েছে, পুলিশের ভূমিকা খতিয়ে দেখা হবে।

    আরও পড়ুনঃ জন্ম-মৃত্যু শংসাপত্রের পোর্টাল নিয়ে বড় আপডেট! কবে থেকে মিলবে পরিষেবা, জানাল পুরসভা

    আরজেডি সাংসদ মনোজ ঝায়ের দায়ের করা মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের পর্যবেক্ষণ, “ভারতীয় সংবিধান প্রত্যেক নাগরিককে শান্তিপূর্ণভাবে, আইন মেনে প্রতিবাদ-বিক্ষোভ করার সম্পূর্ণ অধিকার দিয়েছে। সেই কারণে যতক্ষণ শান্তিপূর্ণভাবে আন্দোলন হচ্ছে, ততক্ষণ শুধু প্রতিবাদ-বিক্ষোভ বলে লাঠিচার্জ করা যায় না।“

    এদিকে নিট-আন্দোলন চলাকালীন পুলিশদেরও জখম হওয়ার অভিযোগ উঠেছিল। আলাদাভাবে সেই মামলাও শুনতে রাজি হয় দেশের সর্বোচ্চ আদালত।

    সুপ্রিম কোর্ট জানিয়েছে, পুলিশ যদি বাড়াবাড়ি করে থাকে সেটা খতিয়ে দেখা হবে। তাঁরা বলপ্রয়োগ করেছে কিনা সেটা খতিয়ে দেখবে আদালত। একইসঙ্গে সরকারের উদ্দেশে বলা হয়, “পুলিশকে কেন পর্যাপ্ত সুরক্ষা গিয়ার দেওয়া হয়নি সেই বিষয়ে সরকারকে ব্যাখ্যা দিতে হবে, যারা বিক্ষোভে গিয়ে জখম হয়েছেন।“

    Supreme Court

    এই বিষয়ে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, সব রাজ্যে সুনির্দিষ্ট একটি প্রোটোকল থাকা দরকার। প্রধান বিচারপতি বলেন, “গণতান্ত্রিক কাঠামোয় ডিসিপ্লিন অত্যন্ত গুরুত্বপূর্ণ।“

    ‘সংসদ চলো’ অভিযানে পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ছোঁড়া নিয়ে সারা দেশে বিতর্কের ঝড় উঠেছিল। প্রতিবাদীদের বিরুদ্ধে বলপ্রয়োগের অভিযোগে সরব হয়েছিলেন হাজার হাজার মানুষ। এবার সেই সংক্রান্ত মামলাতেই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার এই মামলার বিস্তারিত শুনানি হবে।

    Click here to Read More
    Previous Article
    ‘KMC এলাকায় যে সকল অবসরপ্রাপ্ত কর্মচারীরা বসবাস করেন তাঁরা..,’ বকেয়া DA নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি
    Next Article
    জলপাইগুড়ি থেকে জলপেশ মন্দিরের প্রতি রওনা দিলেন মুখ্যমন্ত্রী

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment