Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আজকের রাশিফল ২৪ জুলাই, উল্টোরথের দিন ভাগ্য প্রসন্ন হবে এই সাত রাশির

    3 days ago

    বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।

    দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):

    মেষ রাশি: আপনি আজ কোনও উত্তেজনা এবং মতপার্থক্যের সম্মুখীন হতে পারেন। যার ফলে আপনার মেজাজ খিটখিটে হতে পারে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। যাঁরা দুগ্ধ শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁরা আজ আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রে আজ আপনার একজন অসাধারণ ব্যক্তিত্বের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। আজ আপনি আপনার ভালোবাসার মানুষের কাছে নিজের অনুভূতিগুলি প্রকাশ করতে পারবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে সাদা রঙের গরুকে রুটি খেতে দিন।

    বৃষ রাশি: আপনি আজ কোনও খেলাধুলায় অনেকটা সময় অতিবাহিত করতে পারেন। আজ আপনি একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। দীর্ঘমেয়াদী লাভের জন্য আপনি কোনও স্টক এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে লাভবান হবেন। পরিবারের সদস্যদের হাসিখুশি মনোভাব আজ বাড়ির পরিবেশকে উজ্জ্বল করে তুলবে। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। আজ হঠাৎ করেই আপনার কোথাও সফরের সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনি পরিবারের সদস্যদের সঙ্গে বেশি সময় অতিবাহিত করতে পারবেন না। আজ আপনি আপনার অর্ধাঙ্গিনীকে ভুল বুঝতে পারেন। যার ফলে আপনি বিচলিত হয়ে পড়বেন।
    প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে কালো ও সাদা রঙের কুকুরকে রুটি খেতে দিন।

    মিথুন রাশি: কর্মক্ষেত্রের অতিরিক্ত চাপ এবং বাড়িতে চলা একটি বিরোধের কারণে আজ আপনার মেজাজ খিটখিটে হয়ে উঠতে পারে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আপনি আজ একটি ধর্মীয় কাজে অর্থ বিনিয়োগ করতে পারেন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে আলোচনার মাধ্যমে আজ আপনি কিছু ভালো ধারণা এবং পরিকল্পনা পাবেন। সেগুলিকে সঠিকভাবে কাজে লাগালে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ অবসর সময়টি ধর্মীয় কাজে অতিবাহিত করতে পারেন। আজ নিজে থেকে কোনও বিতর্কে জড়িয়ে পড়বেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
    প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে মদ্যপানের বদভ্যাস পরিত্যাগ করুন।

    কর্কট রাশি: নিজের যত্ন নেওয়ার জন্য আজ আপনার কাছে অনেকটা সময় থাকবে। শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে আজ আপনি দীর্ঘক্ষণ হাঁটাহাঁটি করতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। শুধু তাই নয়, গ্রহ এবং নক্ষত্রের অনুকূল কারণে আপনি আজ অর্থ উপার্জনের একাধিক সুযোগ পাবেন। আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। প্রিয়জনদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সতর্কতার সঙ্গে করুন। কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে দ্রুত সেটিকে সমাধান করুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
    প্রতিকার: কর্মজীবনে সাফল্যের লক্ষ্যে গৃহাদেবতার রুপোর মূর্তি স্থাপন করে আরাধনা করুন।

    সিংহ রাশি: আপনি আজ কোনও সৃজনশীল কাজে ব্যস্ত থাকতে পারেন। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয় না করে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। খুচরো এবং পাইকারি বিক্রেতাদের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। পরিবারের একজন অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে আজ আপনি কিছু ভালো পরামর্শ পেতে পারেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই হলুদ ছোলার ডাল দিয়ে তৈরি মিষ্টি অভাবী ব্যক্তি এবং ক্ষুধার্তদের মধ্যে দান করুন।

    কন্যা রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। নতুন চুক্তিগুলি লাভজনক মনে হলেও আপনি কাঙ্ক্ষিত লাভ পাবেন না। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। কোথাও অর্থ বিনিয়োগ করার আগে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। বাবার সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। কোনও কারণবশত অফিসে আজ দ্রুত ছুটি হয়ে যাওয়ায় আপনি পরিবারের সদস্যদের সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে নিজের খাবারের একটি অংশ আলাদা করে রাখুন এবং পরে তা কোনও গরুকে খেতে দিন।

    Ajker rashifal todays horoscope 24 July 2026.

    তুলা রাশি: আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। বন্ধুদের সঙ্গে আপনার কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলে সতর্কতার সঙ্গে অর্থব্যয় করুন। বাচ্চাদের সমস্যা মোকাবিলা জন্য কিছুটা সময় বের করুন। কর্মক্ষেত্রে আজ আপনার কোনও পুরোনো কাজের প্রশংসা পেতে পারেন। শুধু তাই নয়, আপনার পদোন্নতির সম্ভাবনাও রয়েছে। এই রাশির ব্যবসায়ীরা আজ অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পাবেন। যেগুলিকে সঠিকভাবে কাজে লাগালে তাঁদের লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার কাছে থাকা অবসর সময়টি সঠিকভাবে ব্যবহার করুন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলেও আপনি এবং আপনার অর্ধাঙ্গিনী বিষয়টি ভালোভাবে সামলে নেবেন।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে প্রতিবন্ধীদের প্রতি অবশ্যই সহানুভূতিশীল হন এবং তাঁদের সম্মান করুন।

    বৃশ্চিক রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। এই রাশির রক্তচাপের রোগীরা আজ রক্তচাপ কমানোর লক্ষ্যে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখার জন্য রেড ওয়াইনের সাহায্য নিতে পারেন। কাউকে আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না। এই রাশির কিছু ব্যবসায়ী আজ তাঁদের ঘনিষ্ঠ বন্ধুদের সহায়তায় আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন। অংশীদারি প্রকল্পগুলি সতর্কতার সঙ্গে সামলান। আপনি আজ একাকী কিছুটা সময় অতিবাহিত করতে চাইবেন। অত্যধিক খরচের পরিপ্রেক্ষিতে জীবনসঙ্গীর সঙ্গে আপনার মনোমালিন্যের সম্ভাবনা রয়েছে।
    প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে তামার ফুলদানিতে লাল রঙের ফুল রাখুন।

    ধনু রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। প্রত্যেকের সঙ্গে আত্মবিশ্বাসী হয়ে কথা বলুন। যাঁরা এখনও বেতন পাননি আজ তাঁরা তাঁদের বন্ধুদের কাছ থেকে ঋণ চাইতে পারেন। আজ অবশ্যই কাউকে সাহায্য করার চেষ্টা করুন। ব্যক্তিগত সম্পর্কগুলি সংবেদনশীল এবং ঝুঁকিপূর্ণ হতে পারে। কর্মক্ষেত্রে আপনি আপনার কঠোর পরিশ্রমের মাধ্যমে লাভবান হতে পারেন। অফিস থেকে বাড়িতে ফিরে অবশ্যই আজ আপনি নিজের পছন্দের কোনও কাজ করতে পারেন। এর ফলে আপনার মানসিক শান্তি বজায় থাকবে। অর্ধাঙ্গিনীর শরীর খারাপ থাকার কারণে আজ আপনি ব্যস্ত হয়ে পড়তে পারেন।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে ভগবান ভৈরবের পুজো এবং আরাধনা করুন।

    আরও পড়ুন: কমবে ভারতের পদক জয়ের সংখ্যা? এবারের কমনওয়েলথ গেমসে বাদ পড়েছে ক্রিকেট ছাড়াও ৮ টি খেলা

    মকর রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। প্রতিটি কাজ অবশ্যই আত্মবিশ্বাসের সঙ্গে করুন। এর ফলে আপনি লাভবান হবেন  প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। সামগ্রিকভাবে আজকের দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হবে। যার ফলে আপনি নিজের জন্য সময় পাবেন। সামগ্রিকভাবে দিনটি খুব একটা খারাপ কাটবে না। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অবশ্যই হনুমান মন্দিরে বোঁদে এবং লাড্ডু অর্পণ করুন। এটি আপনার উপকারে আসবে।

    আরও পড়ুন: পড়ুয়াদের বিক্ষোভকে ‘সার্কাস’-এর সঙ্গে তুলনা! পাকিস্তানি ক্রিকেটারের প্রতিক্রিয়ায় গর্জে উঠলেন নেটাগরিকরা

    কুম্ভ রাশি: শরীর নিয়ে অযথা চিন্তা করবেন না। কারণ, আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি আজ বাড়িতে একটি পুরোনো জিনিস খুঁজে পেতে পারেন। যার ফলে আপনার ছোটবেলার কিছু স্মৃতি মনে পড়তে পারে। এমনকি, আপনি দুঃখও পেতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে প্রতিদিন বিশুদ্ধ মধু সেবন করুন।

    মীন রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। আপনি আজ অর্থ সঞ্চয় করতে চাইলেও কোনও কারণবশত তা সম্ভব হবে না। প্রত্যেকের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ সহজেই কিছু নতুন জিনিস শিখতে পারবেন। আপনি আজ অবসর সময়ে ধ্যান ও যোগ ব্যায়াম করতে পারেন। এর ফলে অবশ্যই আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং মানসিক শান্তি বজায় থাকবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে দুধ, দই কর্পূর ও সাদা রঙের ফুল অর্পণ করুন।

    Click here to Read More
    Previous Article
    iPhone প্রেমীদের জন্য বড় ধাক্কা! অগাস্টেই ১২,০০০ টাকা পর্যন্ত বাড়তে পারে এই মডেলগুলির দাম
    Next Article
    জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং-এর উপস্থিতিতে ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

    Related রাশিফল Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment